Be the first to know and let us send you an email when রক্তাশ্রয়ী - Blood Donating & Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to রক্তাশ্রয়ী - Blood Donating & Health Care:
হাস্যোজ্জ্বল চেহারা অশ্রুসিক্ত করতে পরিবারের একজন সদস্য হারানোর বেদনাই যথেষ্ট। প্রতিদিন পৃথিবীর আনাচে-কানাচে হাজারো লোক নিয়তির এই খেলার ভুক্তভোগী। আশা-ভরসা নিয়ে যখন পরিবারের সেই সদস্যের শেষ নিঃশ্বাসের পূর্ব পর্যন্ত বাঁচিয়ে রাখার দৃঢ় প্রচেষ্টা, তা থেকেই মনে উদ্ভব ঘটে এক-একজনের মানবতার। প্রতিটা সংগঠন গঠিত হওয়ার পেছনে থাকে এক অজানা রহস্য। আমাদেরও এর ব্যতিক্রম নয়। স্বজনহারা দুঃখকে ছাপিয়ে, সকল আশাবাদী রোগীর স্বজনদের মুখে হাসি ফুটানো ছোট্ট একটি প্রচেষ্টার নাম রক্তাশ্রয়ী। "রক্তাশ্রয়ী" দুটি শব্দের মিলনে গঠিত। এর সন্ধিবিচ্ছেদ রক্ত+আশ্রয়, এক কথায় রক্তের জন্য আশ্রয়। সত্যি বলতে আশ্রয় দেয়ার মালিক উপরওয়ালা, আমরা শুধু ফুটাতে পারি হাসি। আমাদের হাসি ফুটানোর অংশীদার হিসেবে সর্বদা সহযোগিতা করেছে কম্পাস(একাডেমিক এন্ড এডমিশন কেয়ার)। তৎক্ষণাৎ কারো রক্তের প্রয়োজনে সবসময় কাজ করে যায় রক্তাশ্রয়ী। রক্ত যোগাড় করে দেয়ার সর্বাত্মক চেষ্টায় সর্বদাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
লক্ষ্যঃ "প্রতিদিন কারো না কারো উপকার করা" এমন লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় রক্তাশ্রয়ী। প্রথমে রক্ত যোগাড় করা নিয়ে কাজ শুরু করলেও রক্তদানে উৎসাহিতকরণ, ঈদসামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনসহ নানাধরণের সামাজিক কর্মকান্ড আয়োজিত করে রক্তাশ্রয়ী। বিভিন্ন যৌক্তিক আন্দোলন, ধর্ষণবিরোধী আন্দোলন, সুশিক্ষা নিশ্চিত আন্দোলনে সবসময় অংশগ্রহণ করে রক্তাশ্রয়ী। ভবিষ্যতে এরকম আরো অনেক সহযোগিতামূলক কার্যসম্পাদনে সংকল্পবদ্ধ আমরা।
উদ্দেশ্যঃ লক্ষাধিক শহীদের রক্তঝরা জীবনদানে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। যদি প্রত্যেকেই আমরা রক্তদান করি তাহলে হারাবে না রক্তের অভাবে কোন মুমূর্ষু রোগীর প্রাণ। হাজারো বাধাবিপত্তির সম্মুখীন হয়েও আমরা আমাদের কাজ যেহেতু চালিয়ে নিয়েছি ইনশা আল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এবং উপরওয়ালার মেহেরবানীতে সিলেটের সকল মানুষকে রক্তদানসহ অন্যান্য সামাজিক কর্মকান্ডে উৎসাহিত করা এবং বিশেষ করে সবাইকে স্বাস্থ্য সচেতন করাই আমাদের প্রধান উদ্দেশ্য।
রক্তদানের সাধারণ তথ্যঃ
Helpline: Ahmed Munshad ♦️ 01796-414760
Rafi Ahsan ♦️ 01671-991388
Tarek Aziz Emon ♦️ 01728-960072
Facebook Group: রক্তাশ্রয়ী - Blood Donating & Health Care
page: রক্তাশ্রয়ী - Blood Donating & Health Care
WhatsApp: +880 1840-561401
Events News:
সিলেটে রক্তাশ্রয়ী’র ঈদ উপহারসামগ্রী বিতরণ
দরিদ্র ৭০ শিশুকে শিক্ষা উপকরণ দিল এমসি কলেজের 'রক্তাশ্রয়ী'