29/08/2026
বিয়ানীবাজারে পৌর ছাত্র জমিয়তের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজার পৌর জমিয়ত কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ আবিদ হোসাইন-এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আরিফ আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাকিল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান।
এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা অলিউর রহমান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন STUDY WORLD IELTS CARE-এর স্বত্বাধিকারী কবির আহমদ স্যার, ফ্রান্স জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী নেতা হাবিবুর রহমান, বিয়ানীবাজার পৌর জমিয়তের দায়ী সম্পাদক হাফেজ মাওলানা আবু সাইদ এবং বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার সভাপতি গোলাম রেজা তোহফা। এছাড়াও পৌর ও বিভিন্ন ওয়ার্ড ছাত্র জমিয়তের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা বলেন, আজকের এই সাফল্যই শেষ নয়; বরং এটি ভবিষ্যতের বড় সাফল্যের প্রথম ধাপ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে গিয়ে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও আদর্শিক চেতনায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। জ্ঞান ও চরিত্র—উভয় দিক থেকে সমৃদ্ধ হয়ে আগামী দিনের যোগ্য নেতৃত্ব হিসেবে শিক্ষার্থীরা গড়ে উঠবে—এটাই প্রত্যাশা।
পরিশেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধা প্রদান ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।