Secondary and Higher Education, Sylhet Zone, Sylhet

Secondary and Higher Education, Sylhet Zone, Sylhet DSHE Sylhet is working towards providing educational facilities available to all to produce enlightened people who can contribute to the development of BD.

31/03/2026

২৬ মার্চ থেকে বৈশাখী ভাতা সাবিমট শুরু হয়েছে।

৩১মার্চ সন্ধ্যা ৬:২০মিনিট পর্যন্ত ১১৬৭ প্রতিষ্ঠানের ২২৯৩৪ জনের বিল সাবমিট বাঁকি আছে।

এমপিওভুক্ত স্কুল-কলেজের মার্চ ২৬ মাসের MPO EFT বিল সাবমিট অপশন চালু হয়েছে। নির্বিঘ্নে এমপিও এর  অর্থ পেতে নির্ধারিত সময়ে...
27/03/2026

এমপিওভুক্ত স্কুল-কলেজের মার্চ ২৬ মাসের MPO EFT বিল সাবমিট অপশন চালু হয়েছে। নির্বিঘ্নে এমপিও এর অর্থ পেতে নির্ধারিত সময়ের মধ্য বিল সাবমিট করুন।
লিংক: apps.emis.gov.bd

০৩/০৩/২০২৬ খ্রি. তারিখে প্রফেসর ড. মোঃ দিদার চৌধুরী পরিচালক হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল, সিলেটে যোগদান কর...
03/03/2026

০৩/০৩/২০২৬ খ্রি. তারিখে প্রফেসর ড. মোঃ দিদার চৌধুরী পরিচালক হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল, সিলেটে যোগদান করেন।এ সময় পরিচালক কার্যালয়ের সবার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সহ বরণ করে নেয়া হয়।

02/03/2026
01/03/2026

মার্চ মাসের এমপিওর জন্য ২৮ ফেব্রুয়ারি-২০২৬ তারিখের মধ্যে অঞ্চল থেকে অনুমোদিত নতুন এমপিও আবেদন Done করা হয়েছে। দ্রুত EFT এর তথ্য দিন।

30/01/2026

মাউশি অধিদপ্তরাধীন এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত এমপিও এর বকেয়া অর্থ EFT-তে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট অপশন চালু করা হয়েছে।

অত্র অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের এর অর্থ EFT-তে ডিসেম্বর-২০২৪ হতে জুলাই-২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে।

EFT-তে শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল জনবলের NID ও ব্যাংকের তথ্যসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রাপ্ত তথ্য iBAS++ সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয়। iBAS++ সিস্টেমে যাচাই এ যে সকল জনবলের তথ্য Invalid হয়েছিলো এবং পরবর্তীতে তথ্য সঠিক হওয়ায় বেতন সচল হয়েছে তাদের বকেয়া বেতন প্রদানে Bill Submit অপশনে যুক্ত করা হয়েছে।

যে প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীর যে সকল মাসের বিল বা উৎসব ভাতা বকেয়া আছে সেই প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগ-ইন করে Bill Submit অপশন থেকে সেই সকল বকেয়া মাসের বিল আলাদা আলাদাভাবে সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষক-কর্মচারীদের বকেয়া অর্থ প্রেরণ করা হবে। উল্লেখ্য, EFT-সিস্টেম চালু হওয়ার পর ডিসেম্বর-২০২৪ মাসে হতে জুলাই-২০২৫ মাস পর্যন্ত (EFT-এর তথ্য ভুলের কারণে সৃষ্ট বকেয়া) যদি কোনো শিক্ষক/কর্মচারী অনলাইন এমপিও আবেদনের মাধ্যমে ইতোমধ্যে নিয়ে থাকেন, তাদের বকেয়া বিল সাবমিটের সময় তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন দিতে হবে।

এক্ষেত্রে, প্রতিষ্ঠানের বকেয়া পাওয়ার যোগ্য প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ EFT-তে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হবে।

প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক তাঁর প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধিমোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পুর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশনে তা উল্লেখ করবেন। শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।

এমতাবস্থায়, ডিসেম্বর-২০২৪ হতে জুলাই-২০২৫ সময়ের এমপিও এর বকেয়া Bill দ্রুত Submit করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে অনুরোধ করা হলো।

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ সিলেট অঞ্চল, আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের চুড়ান্ত ফলাফল বিবরণী।
15/01/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ সিলেট অঞ্চল, আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের চুড়ান্ত ফলাফল বিবরণী।

06/01/2026

জানুয়ারি-২০২৬ মাসের এমপিওতে অনুমোদিত নতুন এমপিও আবেদন Done করা হয়েছে। দ্রুত EFT এর তথ্য দিন।

সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচছায় বরণ করা হয়।
25/12/2025

সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচছায় বরণ করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন সংক্রান্ত....
13/12/2025

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন সংক্রান্ত....

Address

Shikkha Bhaban, Taltola VIP Road
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Secondary and Higher Education, Sylhet Zone, Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share