আলোরপণ

আলোরপণ -জাতির স্বার্থই হোক ব্যক্তির স্বার্থ, মানবতার সেবায় সর্বদা পাশে রয়েছে আলোরপণ।

"ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার।মস্ত ফ্ল্যাটের যায় না দেখা এপার-ওপার।নানান রকম জিনিস আর আসবাব দামী দামী, সবচেয়ে কম দ...
19/04/2023

"ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার।
মস্ত ফ্ল্যাটের যায় না দেখা এপার-ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী, সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।"

এতোদিন‌ এই গানটি শুনে মনে হতো নিতান্তই আবেগে কয়েকটি লাইন বসিয়ে সুর দেওয়া হয়েছে বোধহয় তবে আজ এই ভাবনার ভুল ভাঙ্গলো। প্রতিনিয়ত কথার মাঝেই দাদু কেঁদে কেঁদে বলছিলো তাঁর দুই ছেলের কথা।দুই ছেলেকে সচ্ছল এবং সাবলম্বী নাগরিক তৈরি করতে পাড় করে দিলেন এই দাদা-দাদু অগণিত কতোক বছর তার প্রতিদানে আজ নেই মাথার উপর ছাদটুকুও। দাদা-দাদুর এই সকল কথা শুনছিলাম আমরা,আমাদের কাছেই কোনো উত্তর ছিলো না এবং এখনো নেই।আমাদের ছোট্ট আয়োজনে তাঁরা হয়তো খুশি তবে তার থেকেও বেশী খুশীর কারণ আমরা সকলে তাঁদের নাতি-নাতনী এবং এবারের ঈদে তাঁরা দুজনেই তাঁদের নাতি-নাতনীর উপহার দেওয়া পোষাক পড়বেন।

বি:দ্র- দাদার হৃদরোগের সমস্যা রয়েছে এবং স্বল্প আয়ে বাসা ভাড়া এবং অন্যান্য যাবতীয় নিতান্তই প্রয়োজনীয় জিনিস কিনে উঠবার সামর্থ্য তাঁদের নেই।তাই আমাদের টিম দীর্ঘমেয়াদী একটি প্রজেক্ট বা দাদাকে একটি ছোট্ট দোকানের ব্যবস্থা করবার সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছি।যেখানে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।

আমাদের অনুদান পাঠান-
বিকাশ-01890022474

ঈদ আনন্দ || ২০২৩✨📌মনে আছে, সেই ছোট্ট সীমা আর তার পরিবারের কথা?সেই ছোট্ট সীমা আর অদম্য ইচ্ছের কথা?ঈদ আনন্দ ভাগাভাগি করবো ...
18/04/2023

ঈদ আনন্দ || ২০২৩✨

📌মনে আছে, সেই ছোট্ট সীমা আর তার পরিবারের কথা?সেই ছোট্ট সীমা আর অদম্য ইচ্ছের কথা?

ঈদ আনন্দ ভাগাভাগি করবো না তা কি কখনো হয়? তাই বছর ঘুরতেই টিমের সকলে আবার একসাথে ঈদের আনন্দ নিয়ে হাজির হলাম তাদের সীমার বাড়ি।বলা যায় কিছুটা সারপ্রাইজ কিন্তু কোনো প্ল্যান ছাড়াই। হঠাৎ না জানিয়ে যাওয়ায় কি থেকে কি করে উঠবে বুঝেই উঠতে পারছিলো না সীমার পরিবারের সকলে।তাও আমাদের এই ছোট্ট আয়োজনে সীমা,তার পরিবার এবং আমরা আজ খুশি।

ঈদ আনন্দের প্যআকএট ভর্তি ভালোবাসায় যে সকল সামগ্রী রাখা হয়েছিলো:
চাল,ডাল,আলু,পিয়াজ,তেল,হলুদ,মরিচ,চিনি,লবণ,
সেমাই,লাচ্ছা এবং মুরগী।

📌আমাদের সঙ্গে যুক্ত হতে,অনুদান পাঠাতে এবং যেকোনো বিষয় সম্পর্কে জানতেন সংশ্লিষ্ট পেইজে যোগাযোগ করুন।

অনুদান পাঠাতে পারেন-
বিকাশ: 01890022474

চলছে পবিত্র মাহে রমজান মাস।এই রমজান মাস যেমন সাওম সাধনার মাস তেমনই দান-সাদকার মাস।সংকল্পবদ্ধতার ফলাফলই আজকের এই ক্ষুদ্র ...
02/04/2023

চলছে পবিত্র মাহে রমজান মাস।
এই রমজান মাস যেমন সাওম সাধনার মাস তেমনই দান-সাদকার মাস।সংকল্পবদ্ধতার ফলাফলই আজকের এই ক্ষুদ্র প্রয়াস।
📌আপনাদের সকলের সাহায্য আমরা আজ ১১টি পরিবারের সঙ্গে দাঁড়াতে পেরেছি স্বল্প হারেই তবে ভবিষ্যতে এমন আরও হাজারটা পরিবারের পাশে দাঁড়াতে ইচ্ছুক আমরা সকলে এবং কুড়িয়ে নিতে চাই অসংখ্য শুভকামনা,দোয়া এবং ভালোবাসা।

এসকল মানুষদের পাশে দাঁড়াতে বা যেকোনো অনুদান পাঠাতে যোগাযোগ করুন সংশ্লিষ্ট পেইজে।

🛑বিকাশ নাম্বার:01890022474

দীর্ঘ এক বিরতির পর আবারও মাঠে নামার পণ। সামনেই মাহে রমজান। ইবাদতের শ্রেষ্ঠ মাস সকল মুসলমান ব্যক্তিবর্গের জন্য।এই ইবাদতের...
05/03/2023

দীর্ঘ এক বিরতির পর আবারও মাঠে নামার পণ। সামনেই মাহে রমজান। ইবাদতের শ্রেষ্ঠ মাস সকল মুসলমান ব্যক্তিবর্গের জন্য।
এই ইবাদতেরই অংশ দুস্থ মানুষদের প্রতি নিজ অবস্থান থেকে সবোর্চ্চ সাহায্য পৌঁছে দেওয়া।
তাই আলোরপণ আজ আবারও সংকল্পবদ্ধ নতুন কিছুতে।
📌এইবারের রমজান মাসে আমরা সাহায্যের হাত পৌঁছে দিতে চাই এমনই খেটে খাওয়া,অভাব অনটনে ভুক্তভোগী পরিবারবর্গদের নিকট।

তাদের জন্যই আমরা সম্পূর্ণ রমজান মাস জুড়ে রাখছি বাজার-সদাই এবং ঈদ আনন্দের আয়োজন। এক কথায় রামাদান প্যাকেজ।

এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।নীচের বিকাশে অনুদান পাঠাতে পারেন এবং অন্য পন্থায় অনুদান পাঠাতে যোগাযোগ করুন আমাদের পেইজে।

বিকাশ নাম্বার: 01890022474

"ওরা কথায়  কথায় শিকল পড়ায়,ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়"- কয়েক বাক্যেই যেন ফুটে উঠছে ১৯৫২ সালের নির্মম নির্যা...
21/02/2023

"ওরা কথায় কথায় শিকল পড়ায়,
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়"- কয়েক বাক্যেই যেন ফুটে উঠছে ১৯৫২ সালের নির্মম নির্যাতন,অত্যচার আর নিজ মাতৃভাষা কেড়ে নেয়ার আকাঙ্ক্ষা। আজ এই প্রিয় বাংলা আর বাংলা ভাষায় জন্য প্রাণ বিনয় করা সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর মহান একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা সকলকে আলোরপণ পরিবারের পক্ষ থেকে।🇧🇩💚

||০৩-০২-২০২৩||বছর ঘুরতেই হাসিমাখা মুখ এবং কঠোর পরিশ্রমী মানুষটার জন্মদিন আজ।ক্যামেরার পিছনে সামনে, উপস্থাপনায় ,মাস্টার ...
02/02/2023

||০৩-০২-২০২৩||

বছর ঘুরতেই হাসিমাখা মুখ এবং কঠোর পরিশ্রমী মানুষটার জন্মদিন আজ।ক্যামেরার পিছনে সামনে, উপস্থাপনায় ,মাস্টার মাইন্ডভাবে ইভেন্ট প্ল্যানিং করা এবং সফলভাবে সকলকিছু সামলে নেওয়া মানুষটার জন্মদিন ব্যাপারটাই আনন্দের আমাদের জন্য।আলোরপণ টিমের পক্ষ থেকে একটাই মূখ্য কথা থাকবে ভালো থাকুন,ভালো রাখুন সকলকে সেবার লক্ষ্যে এবং শুভ জন্মদিন আমাদের সহ-প্রতিষ্ঠাতা রাদিয়াহ্ আহমেদ- কে।

21/11/2022

নিশ্চয়ই ভাবছেন,
"কী আর এমন শীত পড়েছে?"
তাইনা?
তবে এই ভিডিও দেখলে বুঝবেন, কিছু মানুষের কাছে রাতের ঘুম না হবার কারণ হিসেবে রয়েছে এই হাঁড় কাপানো শীত।
তাহলে চিন্তা করুন, শহরের বাইরের অঞ্চলের দিকে এই মানুষগুলো কিভাবে শীত পাড় করছে।

🔴 তাদের মাঝেই উষ্ণতার ছোয়া পৌঁছে দিয়ে হাসি মুখগুলো দেখবো বলে বেরিয়ে পড়ি আমরা ।
গন্তব্যের কোনো সঠিক ধারণা আমাদের সকাল ৬টা বাজেও ছিলো না,শুধু বলেছিলাম আর ভেবে রেখেছিলাম পৌঁছে দিবো এমন কারো কাছে যাদের আদৌতেই প্রয়োজন এই হাড় কাঁপানো শীতে।

ছোট্ট ছোট্ট পায়ে আর একরাশ ঘুম কাবু করে গন্তব্যহীন পথে আমরা বেড়িয়েছিলাম সুখ আর হাসি কুড়াতে
এবং
অবশেষে আমরা সফল ❤️

📌তাদের সাহায্য করতে এগিয়ে আসুন নিজ নিজ জায়গা থেকে। অনুদান পাঠাতে পারেন যেকোনো স্থান থেকে কিংবা সুদূর প্রবাস থেকেও,
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আমাদের পেইজে।

বিকাশ নাম্বারঃ01890022474

"শীতকাল" যেনো দরজায় কড়া নাড়ছে। হঠাৎ এসে পড়লোই বলে ...এই মৌসুম যেমন শিশির ভেজা ভোরে ঘাসের উপর মুক্তা দেখবার সুযোগ করে...
31/10/2022

"শীতকাল" যেনো দরজায় কড়া নাড়ছে। হঠাৎ এসে পড়লোই বলে ...

এই মৌসুম যেমন শিশির ভেজা ভোরে ঘাসের উপর মুক্তা দেখবার সুযোগ করে দেয়,যেমন সুর বাঁধে একটা নতুন গানের তেমনি তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে দেয় হাড় কাঁপানো ঠান্ডা।
এই হাড় কাঁপানো ঠান্ডায় কাঁথা মুড়ি দিয়ে সবাই ঘুমোতে পারে না , হয়তো উপভোগই করতে পারে না সেই মুক্তোর শিশিরগুলো তাদের জন্যই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাওয়া।
📌এই শীতে আপনার অব্যবহৃত শীতের কাপড়/শুয়েটার/শাল ইত্যাদি পৌঁছে দিন আমাদের নিকট। শুধু মাত্র একটা যোগাযোগ আর আপনার দেওয়া কাপড়ই হয়তো পৌঁছে দিবে উষ্ণতার ছোঁয়া কারো কাছে।


অব্যবহৃত শীতের কাপড় আমাদের নিকট পৌঁছে দিতে যোগাযোগ করুন পেইজে অথবা কল করুন -01890022474

তাছাড়া টাকা ডোনেট করেও আমাদের সাথে যুক্ত হতে পারবেন আপনিও
বিকাশ নাম্বারঃ 01890022474

দীর্ঘ সময় পর আমরা আবার ফিরছি আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের মধ্যে।সাময়িকভাবে নিজেদের ব্যস্ততা, প্রাতিষ্ঠানিক চাপ ইত্যাদ...
27/10/2022

দীর্ঘ সময় পর আমরা আবার ফিরছি আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের মধ্যে।
সাময়িকভাবে নিজেদের ব্যস্ততা, প্রাতিষ্ঠানিক চাপ ইত্যাদি পেরিয়ে এবার মাঠে নামার পালা,সকলে মধ্যে আনন্দ ভাগাভাগি করার পালা। যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে।
Stay Tuned 🖤

*Asking for a donation*A patient named Fahmida Bushra jumu  needs BDT 21 lakh for a kidney transplant within 1.5  month....
28/09/2022

*Asking for a donation*
A patient named Fahmida Bushra jumu needs BDT 21 lakh for a kidney transplant within 1.5 month. Both kidneys of the patient are damaged.

Details:

NRBC Bank A/C: 015931100003146
Tipu Ahmed.
Bkash Number:+8801759857529
Rocket Number:+8801888304224
For emergency contact call :-Rahim: +880 1798-142501
Address: Gangkul, Barlekha

Medical Documents:👇🏼

কি খাচ্ছে,কোথায় বিশুদ্ধ পানি,কোথায় একটুকরো শুকনো জমি?চারিদিকে হাহাকার বেঁচে থাকার।বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, উন্নতির ...
29/06/2022

কি খাচ্ছে,কোথায় বিশুদ্ধ পানি,কোথায় একটুকরো শুকনো জমি?

চারিদিকে হাহাকার বেঁচে থাকার।বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, উন্নতির কোনো লক্ষণই নেই।সাহায্যের জন্য বসে থাকা চালের কোণায়। যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, রিমোট এরিয়াগুলোতে সাহায্যবঞ্চিতদের উদ্দেশ্যে প্রতিনিয়তই সাহায্য করার চেষ্টায়।

আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসুন নিজ নিজ জায়গা থেকে।অনুদান পাঠাতে পারেন যেকোনো স্থান থেকে কিংবা সুদূর প্রবাস থেকে,তাই যোগাযোগ করুন আমাদের পেইজে।

বিকাশ- 01890022474

Wreetu ও আলোরপণ এর যৌথ চেষ্টায় এই বন্যা কবলিত মহিলাদের সাহায্য পৌছে দিয়েছি আমরা। এই দূর্যোগে ত্রাণের মতোই জরুরী সকলের স্...
25/06/2022

Wreetu ও আলোরপণ এর যৌথ চেষ্টায় এই বন্যা কবলিত মহিলাদের সাহায্য পৌছে দিয়েছি আমরা। এই দূর্যোগে ত্রাণের মতোই জরুরী সকলের স্বাস্থ্যসুরক্ষা। এমতাবস্থায় অনেক মহিলারই সম্ভব নয় মাসিকের সময়টিতে নিজেদেরকে সুরক্ষিত রাখা। তাই আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থিত মহিলাদের স্বাস্থ্ সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করে যাওয়া।

অসংখ্য ধন্যবাদ "Wreetu"কে এই ইভেন্টে আমাদের সহযোগিতা করার জন্য

🔴তাছাড়াও ত্রান কার্যক্রম চলছে।
তাদের সাহায্য করতে পারবেন আপনিও
আমাদের বিকাশ নাম্বারঃ
01890022474

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোরপণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোরপণ:

Share

Category