24/02/2025
💗 বিসমিল্লাহির রহমানির রাহিম 💗
" আলহামদুলিল্লাহ, গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৩য় বারের মতো পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।"
পূর্বের ধারাবাহিকতায় এবারো জকিগঞ্জ উপজেলার প্রায় ৩৫ এর অধিক স্কুলের পঞ্চম শ্রেনীর ২৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে এই বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়।
"৫ টি ক্যাটাগরিতে পুরস্কার ও সাটিফিকেট প্রধান করা হয়েছে"
★ ট্যালেন্টপুল - ১০ জন
★ মেধাগ্রেড - ১০ জন
★ সাধারণ গ্রেড - ১০ জন
★ বিশেষ গ্রেড - ২৫ জন
★ সম্মাননা সাটিফিকেট - ১৫টি ( স্কুল)
পরিক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রধান করা হয়।
৩৫টি স্কুলের অংশগ্রহণ করার মাধ্যমে সর্বাধিক পুরস্কার জয়ী ১৫টি স্কুলকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
সর্বাধিক পুরস্কার পেয়ে ১ম (প্রথম) স্থান লাভ করে " মর্নিং স্টার কিন্ডার গার্টেন কামালগঞ্জ, জকিগঞ্জ, সিলেট।
🌿পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পুর্বে যাদুকরী কন্ঠে শ্রোতাদের কে মাতিয়ে রাখেন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন রিসালাহ এর শিল্পী রিয়াদুর রহমান চৌধুরী Riadur Rahman Chowdhury ও আহমদুল হক Ahmadul Hoque
°°°°°°°°° পুরস্কার বিতরনী অনুষ্ঠান °°°°°°°°°
♦ প্রধান অতিথি
জনাব ইঞ্জিনিয়ার নোমান আহমদ
(অবসরপ্রাপ্ত)
মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। মিনিস্ট্রি অব পাওয়ার এনার্জি এন্ড মিনারেল রিসোর্স, পিপল রিপাবলিক বাংলাদেশ।
♦সভাপতিত্ব করেন - তাজ উদ্দিন আহমদ - অবসরপ্রাপ্ত সর্ব প্রধান কারারক্ষী, বাংলাদেশ জেল।
♦বিশেষ অতিথিবৃন্দ -
১. জনাব এমদাদুল হক,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার । জকিগঞ্জ, সিলেট
২. জনাব এড. আলী মর্তুজা কিবরিয়া- Ali Mortuja Kibria পাবলিক প্রসিকিউটর,পি পি (দূর্নীতি দমন কমিশন সিলেট)
৩. জনাব নজমুদ্দিন আহমদ- Nazmuddin Ahmed
স্বাস্থ্য সহকারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট।
৪. জনাব একরাম হোসেন মারুফ- Akrum Hossain Maruf বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও শিক্ষানুরাগী
৫. জনাব এড. জিল্লুল হক তাপাদার-
বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক।
৬. জনাব ছাদেক আহমদ - Sadeq Ahmed
একাউন্টস অফিসার, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম।
৭. জনাব আহমেদ মুমিন -
বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী।
♦শুভেচ্ছা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন- আফজল হোসেন Md Afzol Hussain (সভাপতি) গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন।
♦অনুষ্ঠান সঞ্চালনা করেন - মো: আব্দুছ ছামাদ নাইম Samad Nayim
পরিক্ষা নিয়ন্ত্রক (বৃত্তি পরিক্ষা-২০২৫)
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত সকল অতিথি এবং অভিভাবকবৃন্দ এমন ব্যতিক্রমী
উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন এবং এমন অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনুরোধ করেন।
" যাদের অক্লান্ত পরিশ্রম এবং
সহযোগিতায় এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ "
Photography : Bahar Uddin Afjol
#বৃত্তিপরিক্ষা২০২৫
#গঙ্গাজলতারুণ্যইসলামিকফাউন্ডেশন
#বাংলাদেশ #শিক্ষা #সিলেট