পুস্তকশালা - PustokShala

পুস্তকশালা - PustokShala পুস্তকশালা'তে স্বাগতম!😍
বই কেনা হোক সহজ ও সাশ্রয়ী মূল্যে।
অর্ডার করুন দেশের যেকোনো প্রান্ত থেকে।

যেমন চলছে জীবন। কাটা সুরে, বেতালে, ছন্দবিহীন।পরান তোমার কয়টি পাখি?কবি নাঈমুল ইসলাম গুলজার ❤️
24/01/2026

যেমন চলছে জীবন।
কাটা সুরে, বেতালে, ছন্দবিহীন।

পরান
তোমার কয়টি পাখি?

কবি নাঈমুল ইসলাম গুলজার ❤️

05/01/2026

প্রিয় বইপ্রেমীরা,
দীর্ঘ প্রায় দেড় বছর পর পুস্তকশালা আবার ফিরছে নতুন করে। আপনাদের ভালোবাসায় স্বল্প সময়ে আমরা অনেক এগিয়ে গিয়েছি। নানা জটিলতায় বিগত প্রায় দেড় বছর আমরা আপনাদের কোনো সেবা দিতে পারিনি। কিন্তু এবার আমরা ফিরছি আবারো আপনাদের মাঝে। ভালো কিছু নিয়ে, ঝাকানাকা অফার নিয়ে।

আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ।

28/04/2025

যাদের পেতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে বসেছেন, তারা কখনোই আপনার ছিলো না।

— আরিফ আজাদ🌸

দিন দিন মানুষের রুচির পরিবর্তন হচ্ছে 🖤 পাবলিক বাসে বিক্রী হচ্ছে ডোপামিন ডিটক্স বই এর বাংলা অনুবাদ !
06/02/2025

দিন দিন মানুষের রুচির পরিবর্তন হচ্ছে 🖤
পাবলিক বাসে বিক্রী হচ্ছে ডোপামিন ডিটক্স বই এর বাংলা অনুবাদ !

31/01/2025

রাইতে ঘুমাইতে গেলে কত-কী মনে পড়ে আমার—

মনে পড়ে মায়ের বয়স বাইড়া যাইতেছে;
বাবার দাঁড়ি রঙ হারাইতেছে, নরম হইতেছে হাড়।

আর,মনে পড়ে আমি নিজেরে অনেকদিন ভালোবাসি না,
কেন বাসি না তা আমিও জানি, যেমন কইরা জানি জীবনের আরেক নাম, আফসোস।

রাইতে ঘুমাইতে গেলে কত-কি মনে পড়ে আমার—

মনে পড়ে যাবতীয় ভুলের কথা, পাপ দিয়ে পোষা শয়তানের কথা, অথবা প্রেম দিয়ে পোষা তোমার কথা।

এতসব মনে পড়ার মাঝেও যখন মনে পড়ে তুমি আর আমারে ভালোবাসো না; তখন বু্কের উপর উঠে বসে একটা উহুদ পাহাড়, চোখের ভেতর জেগে ওঠে এক সমুদ্র শোক।

লেখা: আরিফ হুসাইন।

তুমি যদি আমারে একটুখানি বুঝতা,তাইলে হয়তো আমাগো আর ভালবাসা বাসি এমন কইরা দুঃখ হইয়া কপালে আঁকত না বেদনার নীল নদ!সুখের কাছে...
29/12/2024

তুমি যদি আমারে একটুখানি বুঝতা,তাইলে হয়তো আমাগো আর ভালবাসা বাসি এমন কইরা দুঃখ হইয়া কপালে আঁকত না বেদনার নীল নদ!সুখের কাছে কপাল থাপড়াইতে অইতো না।
তুমি যদি আর একটুখানি পাশাপাশি বইসা দু'চারটে কথা কইতা,শুনতা মনের আকুলিবিকুলি,তয় হয়তো এমন কইরা আমাগো দুর্দিন জাপ্টে ধইরা মারতো না। দুর্ভিক্ষের কাছে কাবু হইতে অইতো না।

যদি আর একটুখানি জায়গায় দিতা তোমার পাশে,ভুল বুঝাবুঝির কাছে যদি আর একটুখানি আপোষ কইরা নিতা।তয় এমন কইরা গলা কাটা মুরগির মতোন ছটফটাইতো না পরাণডা! বিয়োগের মাথাটা আলাদা হইতো না।

আচ্ছা তুমি কি মনের কাছে খুশি?
খুব জানতে ইচ্ছে করে,তোমার কি মন পোড়ে বিযোগের আফসোসে?
তুমি কি হারাও আমারে?
নাকি আমি এহনও ভাগ শেষে তোমারেই হারাই শুধু?

লেখা - মোঃ মেহেদী হাসান

আমি ওইখানে আছি, যেখানে আমিনিজের কোনো খবর পাই না...!🙂শুভ জন্মদিন মির্জা গালিব 🌸
27/12/2024

আমি ওইখানে আছি, যেখানে আমি
নিজের কোনো খবর পাই না...!🙂

শুভ জন্মদিন মির্জা গালিব 🌸

হেলাল হাফিজ 🌸
14/12/2024

হেলাল হাফিজ 🌸

আমি চাই,তুমি আমার দিক ফিরে ঘুমাও.......🌸©️ স্বপ্নীল চক্রবর্ত্তী                                {পুরো কবিতা কমেন্টে}
14/11/2024

আমি চাই,তুমি আমার দিক ফিরে ঘুমাও.......🌸

©️ স্বপ্নীল চক্রবর্ত্তী

{পুরো কবিতা কমেন্টে}

25/10/2024

একটা জীবন বুঝলেন তো!
একটাই জীবন!

একদিন সকাল বেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে! ব্যাস! বেলা ফুরালো!

দুদিন আগে দেখা মেহগনি চারাটা, কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে! তাকে কাটতে লোক এসেছে বাড়িতে!

পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল, বিয়ে করে কোথায় কোথায় চলে গেলো সবাই!
সারা বেলা কাশতো যে বৃদ্ধ লোকটা!
তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেলো, গোরস্থান!

সদ্য গোফ ছাটা লাজুক ছেলেটা, ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলোই না কোনদিন!

বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন!
এত বয়সের ছাপ! এত কুঞ্চিত চামড়ার দল! কবে জমলো এসব!

এই যেন সেদিন, রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচ কিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত!

কি জাদুবলে,
কি বাতাসে,
কি অদ্ভুত মায়ায়

এভাবেই নরোম মোমের মতন গলে যায় দিন!

একটাই জীবন বুঝলেন! তার আর ফিরে আসা নেই। নেই দ্বিতীয় যাপন! নেই আর কোন সুযোগ!

দয়া করে বাচুন!
ঘুরুন।

বন্ধু হোক।

দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায়! কাঞ্চন জঙ্ঘায় রাখুন চোখ!
একটা নরোম কাথা গায়ে জড়ান!

সমুদ্রের ঢেউ আর একফোটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি!

হৃদয় প্রসারি, ক্ষুদ্র দু:খ সব তুচ্ছ করাই যায়!

_ইমরান কায়েস

Address

জিন্দাবাজার, সিলেট।
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when পুস্তকশালা - PustokShala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পুস্তকশালা - PustokShala:

Share

Category