খশির SNV যুব সংঘ

খশির SNV যুব সংঘ Non political social organization

🌹 অভিনন্দন ও শুভেচ্ছা 🌹বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব নুরুল আমিন খশির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ...
30/06/2026

🌹 অভিনন্দন ও শুভেচ্ছা 🌹

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব নুরুল আমিন খশির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় খশির SNV যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

আমরা বিশ্বাস করি, আপনার সুযোগ্য নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং সার্বিক উন্নয়ন আরও সমৃদ্ধ হবে।

03/06/2026
“খশির SNV যুব সংঘের আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ভ্রমণ আমাদের সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে। ...
01/06/2026

“খশির SNV যুব সংঘের আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ভ্রমণ আমাদের সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে। সুন্দর কিছু মুহূর্ত, হাসি-আনন্দ আর স্মরণীয় স্মৃতিতে ভরপুর ছিল আমাদের এই আয়োজন। আজকের ভ্রমনে টি শার্ট স্পন্সর করার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি যুব সংঘের সাবেক সভাপতি ও বর্তমান যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেবকে ❤️🌿”

01/06/2026

Enjoying

on the way to Jaflong
01/06/2026

on the way to Jaflong

ধন্যবাদ সিলেট ভিউ নিউজ পোর্টালকে
09/05/2026

ধন্যবাদ সিলেট ভিউ নিউজ পোর্টালকে

সামাজিক উন্নয়ন, ঐক্য ও মানবিক কর্মকাণ্ডের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত খশির SNV যুব সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযা....

ধন্যবাদ আগামী প্রজন্ম পত্রিকাকে
09/05/2026

ধন্যবাদ আগামী প্রজন্ম পত্রিকাকে

খশির SNV যুব সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খশির SNV যুব সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনসামাজিক উন্নয়ন, ঐক্য ও মানবিক কর্মকাণ্ডের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত খশির ...
08/05/2026

খশির SNV যুব সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সামাজিক উন্নয়ন, ঐক্য ও মানবিক কর্মকাণ্ডের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত খশির এসএনভি যুব সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রাত ৯টায় সংঘের নিজস্ব কার্যালয়ে এক দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফরুল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক আলী আহমদ এবং অন্যতম সদস্য শহীদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে খশির এসএনভি যুব সংঘের প্রতিষ্ঠালগ্নের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সংগঠনের চার বছরের সফল পথচলার নানা দিক তুলে ধরেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুব সংঘটি এলাকার তরুণদের ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষামুলক কার্যক্রমসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় বক্তারা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করেন। তারা যুব সমাজকে মানবিক, সুশৃঙ্খল ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে হাজী মনাইশাহ (রহ.) জামে মসজিদের ইমাম সাহেব সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ এবং সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Address

Sylhet
3170

Website

Alerts

Be the first to know and let us send you an email when খশির SNV যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category