25/08/2026
বিমানবন্দর থানা যুব জমিয়তের সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত
“তরুণ ও যুব সমাজই একটি জাতির মূল চালিকাশক্তি” — মুফতি সিরাজুল ইসলাম
সিলেট মহানগর যুব জমিয়তের বিমানবন্দর থানা শাখার উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দায়িত্বশীলদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিমানবন্দর থানা যুব জমিয়তের সভাপতি মাওলানা রেজওয়ান আহমদ-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি মির্জা খলিলুর রহমান মাছুম-এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সিরাজুল ইসলাম বলেন, “তরুণ ও যুব সমাজই একটি জাতির মূল চালিকাশক্তি। একটি আদর্শ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তুলতে সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে হবে।” তিনি দায়িত্বশীলদের নিষ্ঠা, ঐক্য, শৃঙ্খলা ও নিয়মিত সাংগঠনিক তৎপরতার মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা তোফায়েল আহমদ কামরান, সহ-সভাপতি মুফতি মারুফ আহমদ, এইচ এম জিয়াউর রহমান, আশরাফ হোসাইন, রুহুল আমিনসহ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা, তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।
__________________________________
বার্তা প্রেরক-
নোমান বিন আফসার
প্রচার সম্পাদক,
যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City