ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর

ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ব্যক্তি গঠন, ইসলামি শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন

তিন বোর্ডে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের সাফল্য; হাইয়্যা,এদারা, তানজিম মিলিয়ে ১৩৩টি মুমতাজ,সিরিয়াল ১৪টি।সদ্য প্র...
24/03/2026

তিন বোর্ডে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের সাফল্য; হাইয়্যা,এদারা, তানজিম মিলিয়ে ১৩৩টি মুমতাজ,সিরিয়াল ১৪টি।

সদ্য প্রকাশিত হয়েছে ১৪৪৭ হিজরির মাদারিসে ক্বাওমিয়াহর বোর্ড পরিক্ষার ফলাফল। জামিয়া আঙ্গুরা প্রতিবারের মতই এবছরও সাফল্যের শিখড় ধরে রেখেছে। তিন বোর্ড মিলিয়ে কৃতিত্বের গৌরব অর্জন করে জামিয়া এবারও সেরাদের অন্যতম।

কুশিয়ারার তীরে অজপাড়া গ্রামে জামিয়ার অবস্থান। সুযোগ-সুবিধার অব্যস্থাপনায়ও ষাট দশক ধরে ইলমের সুবাস ছড়াচ্ছে জামিয়া আঙ্গুরা। তালিবে ইলমের অপার সম্ভাবনাময় দ্বীনি এ দরসগাহ দেশ ও দশের কল্যাণে সর্বদা সক্রিয় ভুমিকায় উন্নীত। জামিয়া তার কৃতিত্ব ধরে রেখেছে আজ অবধি!

শিক্ষাবর্ষের সূচনাতেই ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর শাখার পক্ষ থেকে জামিয়া আঙ্গুরায় আপনাকে সাদর আমন্ত্রণ!

আজ তানযিমুল মাদারিস সিলেট বিভাগের রেজাল্ট বের হয়েছে। জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর (Jamia Madania Angura Muhammadp...
08/03/2026

আজ তানযিমুল মাদারিস সিলেট বিভাগের রেজাল্ট বের হয়েছে।
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর
(Jamia Madania Angura Muhammadpur, Beanibazar, Sylhet) তিন মারহালায় ৫৭ টি মুমতাজ ও ৬টি সিরিয়াল অর্জন করেছে।
মারহালা সানাবিয়া আম্মাহ: মুমতাজ– ১৫ টি, সিরিয়াল– ৩টি (১ম দুইজন, ৫ম)
মারহালা মুতাওয়াসসিতা: মুমতাজ– ১৯ টি, সিরিয়াল– ৩টি (১ম, ৪র্থ, ৫ম)
মারহালা হিফজ: মুমতাজ: ২৩ টি।
তিন মারহালায় মোট মুমতাজ: ৫৭ টি। মোট সিরিয়াল: ৬টি।
আলহামদুলিল্লাহ।

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার সিলেট- এর ১৪৪৭ হিজরীর (আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রাহ.) কাফেলার বিদায়ী...
04/01/2026

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার সিলেট- এর ১৪৪৭ হিজরীর (আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রাহ.) কাফেলার বিদায়ী সভা আগামীকাল সোমবার।

আগত বিদায়ী মহতি মাহফিলের সর্বাত্মক সফলতা কামনা করছি।

ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা-এর সাধারণ সম্পাদক Abdul Gaffar Nasim , ছাত্র জমি...
29/12/2025

ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা-এর সাধারণ সম্পাদক Abdul Gaffar Nasim , ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর কওমী মাদরাসার বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও জমিয়তী শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে -
ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা।

আলহামদুলিল্লাহ! জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর-এর বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষেছাত্র জমিয়ত বাংলাদেশ, জামিয়া মাদানিয়া ...
24/12/2025

আলহামদুলিল্লাহ!
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর-এর বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে
ছাত্র জমিয়ত বাংলাদেশ, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা’র ব্যবস্থাপনায় আয়োজিত
মোলাকাত মজলিস
অত্যন্ত মায়া, মমতা ও হৃদয়ছোঁয়া আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
এই মজলিসে উপস্থিত সম্মানিত মেহমানদের সান্নিধ্য আমাদের অন্তরকে করেছে প্রশান্ত। আর স্মৃতিতে যুক্ত হয়েছে এক অনন্য মুহূর্ত।

ছাত্র জমিয়ত বাংলাদেশ
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা’র পক্ষ থেকে
সম্মানিত সকল মেহমানদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও
জাযাকুমুল্লাহ খাইরান।

বার্তা প্রেরক-
রেজওয়ান হামিদী
প্রচার সম্পাদক
ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা।

আলহামদুলিল্লাহ!আমাদের বহুল প্রত্যাশিত প্রকাশনা ‘উকাব’-এর শুভ মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের...
23/12/2025

আলহামদুলিল্লাহ!
আমাদের বহুল প্রত্যাশিত প্রকাশনা ‘উকাব’-এর শুভ মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সদরে এদ্বারা মুদিরে জামিয়া শায়খ জিয়া উদ্দিন হাফিজাহুল্লাহ–এর পবিত্র হাতে এই প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত জামিয়া শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক ক্বাসিমী সাহেব, সহ-সভাপতি মাওলানা জাফির উদ্দিন সাহেব, মাওলানা শামীম আহমদ ক্বাসিমীসহ শাখার দায়িত্বশীলবৃন্দ।
ইনশাআল্লাহ! এখন থেকেই ‘উকাব’পাঠকদের হাতে পৌঁছে দেওয়া হবে।

ওয়াজ উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা'র অস্থায়ী কার্যালয়ের সকল প্রস্তুতি ...
23/12/2025

ওয়াজ উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা'র অস্থায়ী কার্যালয়ের সকল প্রস্তুতি সম্পন্ন - আপনাদের অপেক্ষায়।

আলহামদুলিল্লাহ! প্রকাশের অপেক্ষায় ‘উকাব’।জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর -এর বার্ষিক ওয়াজ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছ...
22/12/2025

আলহামদুলিল্লাহ! প্রকাশের অপেক্ষায় ‘উকাব’।

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর -এর বার্ষিক ওয়াজ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত উকাব—
যা কেবল একটি প্রকাশনা নয়, বরং ইতিহাস, আদর্শ ও সংগ্রামের জীবন্ত দলীল। উকাব পাঠ মানে—অতীতকে জানা, বর্তমানকে বোঝা এবং ভবিষ্যতের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া।

আলহামদুলিল্লাহ! উকাব প্রস্তুতির সকল কাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হবে উকাবের মোড়ক উন্মোচন— যা একটি গৌরবময় ও স্মরণীয় মুহূর্ত।

এই উকাবের অন্যতম বিশেষ আকর্ষণ—ছাত্র জমিয়ত গঠনের সূচনালগ্নের একজন অগ্রপথিক, ছাত্র জমিয়ত বাংলাদেশ, জামিয়া শাখার প্রথম সভাপতি হযরত মাওলানা আব্দুল হাফিজ শমশেরনগরী হাফি. এর মূল্যবান লেখা–যে লেখায় ফুটে উঠেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ প্রতিষ্ঠার সঠিক তথ্য।

সকলকে আমন্ত্রণ—এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং উকাব হাতে নিয়ে আদর্শের পথে নিজেকে গড়ে তুলতে।

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর বিয়ানীবাজার সিলেট এর - ৬৫ তম বার্ষিক জলসায়, ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্...
22/12/2025

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর বিয়ানীবাজার সিলেট এর - ৬৫ তম বার্ষিক জলসায়, ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা'র পক্ষ থেকে আপনাদের দাওয়াত।

ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা'র পক্ষ থেকে —মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩১৬ ডিসে...
16/12/2025

ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখা'র পক্ষ থেকে —মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

১৬ ডিসেম্বর—বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি লাল-সবুজের বিজয়ী পতাকা।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্যসন্তান সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা। তাঁদের ত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীনভাবে চলতে পারছি, কথা বলতে পারছি, দ্বীনি শিক্ষা ও আদর্শ চর্চা করতে পারছি।

আসুন, বিজয়ের এই দিনে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি।

মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় মাতৃভূমিকে চিরদিন হেফাজত করুন। আমিন।

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ১৪৪৬/৪৭ হিজরি সনের (আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহ.) কাফেলার খতমে বুখারী ও দোয়া মা...
10/12/2025

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ১৪৪৬/৪৭ হিজরি সনের (আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহ.) কাফেলার খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জামিয়ার দ্বারে ক্বাদিম ভবনের নতুন বিল্ডিংয়ে অনুষ্ঠিত মহতি এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত ও দোয়া প্রদান করেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী সাহেব, ভারত। জামিয়ার মুদিরে মুহতারাম হযরত মাওলানা শায়খ জিয়া উদ্দীন হাফিযাহুল্লাহ ও জামিয়ার আসাতিজায়ে কেরামের উপস্থিতিতে বুখারী শরিফের শেষ হাদিস পাঠ করেন কাশ্মীরি কাফেলার তালিবে ইলমরা। আল্লাহ পাক জামিয়ার উস্তায ও তালিবে ইলমদের কবুল করুন, আমীন।

Address

Sylhet
3170

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর:

Share