02/05/2026
মির্জানগর ও মানিকপুরের মাঝখানে নিমাই নদী
মেঘলা আকাশের নিচে থইথই করছে নিমাই নদীর পানি। যতদূর চোখ যায় শুধু জল আর জল, যেন আকাশটাই নেমে এসে মিশে গেছে দুইটি গ্রামের বুকে। সামনে সড়কের উপর পড়ে আছে সোনালী খড়ের আঁটি, তার পাশে মাথা তুলেছে সবুজ ঘাস আর কচুরিপানার বেগুনী ফুল।