05/01/2026
*অর্ধশতাব্দীর গৌরবগাঁথা: আনসার ভিডিপি একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন ভিডিপি দিবস-২০২৬*
আজ ০৫ জানুয়ারি ২০২৬, সারাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস উদযাপিত হচ্ছে।
১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের গ্রাম ও নগর পর্যায়ে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা রক্ষায় ভিডিপি সদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে দিবসটি উপলক্ষ্যে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে বাহিনীপ্রধান উপস্থিত সকলের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর মহাপরিচালক মহোদয় ভিডিপি সদস্যদের সঙ্গে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে ভিডিপি দিবসের উদ্বোধন করেন।
একটি বর্ণাঢ্য র্যালি একাডেমি প্রাঙ্গণ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের একাংশ প্রদক্ষিণ করে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে এসে শেষ হয়। শহীদ মিনার প্রাঙ্গণে বাহিনীপ্রধান আগত ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও জননিরাপত্তায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভিডিপি সদস্যসহ সকল স্তরের আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
#আনসার #টিডিপি #ভিডিপি