07/06/2023
দোষ আসলেই শেখ হাসিনার।
যে দেশের মানুষ ৬ ঘন্টা বিদ্যুৎ পেয়েই খুশি হত,সে মানুষগুলোকে উনি ২৪ ঘন্টা বিদ্যুতে অভ্যস্ত করেছেন।
যে মানুষগুলো শুধু খুঁটি লাগানোর জন্য হাজার হাজার টাকা এখানে ওখানে দিয়ে এসেছে, তিনি তাদের বিনামূল্যে একধরনের ফেরি করে বিদ্যুৎ দিয়েছেন।
যে লোকগুলো সন্ধ্যা হলেই ছেলেমেয়েদের "যার যার হারিকেন তাকেই মুছতে হবে" সংস্কৃতি মেনে চলা শিখিয়ে নিজেদের অন্যদের চেয়ে অভিজাত মনে করতো, শেখ হাসিনাই তাদের এসি-বিদ্যুত চালিত যান-চার্জার ফ্যান-লাইট-এই ফ্যান-সেই ফ্যান লাগিয়ে জীবন যাত্রাকে সহজ করার পথ সুগম করেছেন।
দোষ তো শেখ হাসিনারই!
যে গরম পড়ছে,তাতে কে বলতে পারবেন যে একাধিক ফ্যান বা এসি ব্যবহার করছেন না? আপনি তর্কের খাতিরে অস্বীকার করলেও ফ্যান বা এসির দোকানে ঘুরে আসুন।
যেখানে মৌসুমী আমের ব্যবসায়ীরা লস দিয়েও ব্যবসা করতে পারছে না, সেখানে এসি -ফ্যানের সব অফার তুলে প্রায় ২০% দাম বাড়িয়েও ক্রেতাদের ভীড় কমছে না! এত এসি /ফ্যান কি তাহলে কারা নিচ্ছে,কারা ব্যবহার করছে,কি দিয়ে চলছে এগুলি?
বিদ্যুৎসহ সকল ক্ষেত্রেই সরকার গত সারা বছর সাশ্রয়ী হবার কথা বলল।
আপনি কতটুকু হয়েছেন ?
অথচ এখন প্রশ্ন করে বেড়ান,ভাই, বিল তো বাকি রাখি নাই। সরকার কয়লার বিল বাকি রাখল কেন?
আহাম্মক বোঝেই না যে ও বিল দিয়েছে টাকায়,ডলারে না।সারা বিশ্বে ডলার ক্রাইসিস কি জিনিস,তার সম্পর্কে কোন ধারণাই যার নেই, সেও আজকাল সরকারকে গালি দেয়!
এত অধৈর্য হবার কিছু নেই। যে লোকটা করোনার সময় পদ্মাসেতুর কাজ বন্ধ করে দিতে বলেছিল, সেও আজ পদ্মাসেতু দিয়ে যাওয়ার সময় একটা সেল্ফি তুলতে হাশপাশ করে।
যে লোকটা সে সময় সরকারের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বলেছিল জিডিপি ধুয়ে পানি খাব নাকি,আজ সে-ই মেট্রোরেলের সুবিধা লুফে নিচ্ছে রোজ।
এ সবই শেখ হাসিনার ক্যারিশমা।
বিদ্যুৎ সংকটও কেটে যাবে।
আর যারা কোনো ভাবেই শেখ হাসিনার উপর ভরসা করতে পারছেন না,তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন।আমি তার ব্যবস্থা করে দিবো কোনো সমস্যা নেই।
অপেক্ষায় থাকুন, শেখ হাসিনার চেয়ে ভাল কেউ ক্ষমতায় এলে তখন সংযোগ নিয়েন। যে সরকারের এটায় ভুল, ওটায় ভুল, সেই সরকারের কাছ থেকে সুবিধা নেয়াও ভুল হবে বোধ করি।
ধন্যবাদ©