03/09/2026
অভিনন্দন ও শুভেচ্ছা॥
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত জকিগঞ্জের সকল মেধাবী শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে স্থান পাওয়া জকিগঞ্জের এই উজ্জ্বল মুখগুলো আমাদের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব জকিগঞ্জ (পুসাজ)-এর পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং নতুন সদস্য হিসেবে পুসাজ পরিবারের স্বাগতম।
প্রত্যন্ত অঞ্চল জকিগঞ্জের শিক্ষার্থীদের এমন অসামান্য অর্জন এখানকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে অনুপ্রেরণা ও সাহসের বাতিঘর। তোমাদের এই সাফল্যে জকিগঞ্জবাসী যেমন গর্বিত, তেমনি তোমাদের নিয়ে আমাদের আশা ও প্রত্যাশা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
আমরা বিশ্বাস করি—তোমরা আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছাবে এবং জকিগঞ্জের নাম সমুজ্জ্বল করবে। তোমাদের প্রতিটি পদক্ষেপে থাকবে তোমাদের প্রিয় পুসাজ পরিবারের অকুণ্ঠ সমর্থন।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনায়,
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব জকিগঞ্জ (পুসাজ)।