09/06/2020
এই লেখাটি সব পর্যটক দের জন্য আপনারা যারা অনেকেই আমাকে মেসেজ এর মাধ্যমে জানতে চেয়েছিলেন সাদাপাথর ও উৎমা ছড়া যাওয়ার উপায়ঃ
আপনারা যারা ঢাকা থেকে আসবেন আপনারা চাইলে রাতে লাস্ট বাস টা ধরতে পারেন সিলেট এ আসার। আপনি সকালে এসে সিলেট লামবেন কদমতলী বাস টার্মিনাল। সেখান থেকে সিনজি নিয়ে সোজা চলে আসবেন হজরত শাহজালাল মাজার গেইট বাড়া ১০০/১৫০। মাজার গেইট এ এসে এখানে অনেক ভাল মানের হোটেল রয়েছে যে কোন একটা হোটেল এ উঠে আপনি ফ্রেশ হয়ে সকালের নাস্তা টা সেড়ে নিতে পারেন। তার পর রওয়ানা দিবেন ভোলাগঞ্জ, উৎমা ছড়া, দেখতে। মাজার গেইট থেকে হেঁটে আম্বরখানা আসবেন সিনজি স্ট্যান্ড এ সেখানে অসংখ্য সিনজি রয়েছে চাইলে আপ-ডাউন ১৫০০/২০০০ এর ভিতরে ৫ জন খুব ইজিলি উৎমা ছড়া তে চলে আসতে পারবেন। আপনি চাইলে আম্বখানা সিএনজি স্ট্যান্ড এর পরে টিভিএস শোরুমের পাশে বি. আরটিসি বাস অথবা সাদাপাথর বাস এ করে জন প্রতি ৬০/৭০ টাকা করে ভোলাগঞ্জ সাদাপাথর চলে আসতে পারেন। আপনি যদি সাদাপাথর দেখার পর উৎমা ছড়া দেখতে চান তাহলে ভোলাগঞ্জ বাজার থকে সিএনজি যোগে ভোলাগঞ্জ দলাই নদী পার হয়ে কিছু কাচা রাস্তা পাবেন তারপর দয়ার বাজার হয়ে চরার বাজার উৎমা ছরা তে চলে আসবেন । একবার কস্ট করে এডভেঞ্চার জার্নি টা করতে পারলে পাহাড়ি ঝর্ণার পানিতে নেমে আসা ঠান্ডা জল নিমিষেই শীতল করে দিবে আপনাকে।আর সেই সাথে মেঘালয় পাহাড়ের অপুর্ব নৈসর্গিক দৃশ্য আপনার মন কেড়ে নেবে নিমিষে। হয়তো এখানে আসার পর আর যেতেই মন চাবে না আপনার।মন চাইবে ওই পাহাড়ের পাদদেশে একটা ঘর বানিয়ে বসে থাকি😃।
আগামী পর্বে লিখব ভাইকার ভাইদের জন্য আরেকটি নতুন পর্যটন প্লেস।
সেই পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ।