জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম

জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম ❝সুস্থ সংস্কৃতির প্রদীপ জ্বেলে,মানবতার কল্যাণে এগিয়ে যাবো ঘরে ঘরে❞

04/05/2026

জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম-এর কার্যকরি পরিষদের বৈঠক অনুষ্ঠিত-

জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের সভাপতি মুনির আহমদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারী সালাহউদ্দীন মাহমুদের পরিচালনায় কার্যকরি পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম,ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বিশেষ করে শিক্ষা সহায়তা,অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এবং তরুণদের সমাজসেবায় সম্পৃক্ত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।পাশাপাশি সদস্য বৃদ্ধি ও ফান্ড কালেকশনের জন্য টিম গঠন করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন,ফোরামের সহ'সভাপতি রাশেদুল হাসান,সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ,সহকারী সেক্রেটারী জুনেদ আহমদ, কাজী মিজান,তারেক বিন আযাদ।
সহ'সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ,ফাহিম উদ্দীন,অর্থ সম্পাদক কাওছার আহমদ সহ প্রমুখ।

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।পাশাপাশি আগামী কয়েক মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং নতুন কিছু উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সংগঠনের সকল সদস্য একসাথে ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

বার্তা প্রেরক
ইকবাল হাসান
প্রচার সম্পাদক

20/04/2026

জকিগঞ্জ উপজেলার এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।

"একটি প্রত্যাশিত স্বপ্ন নিয়ে প্রত্যাশা'র যাত্রা।যে স্বপ্ন আমাদের কে তাড়িত করে,প্রতিনিয়ত ভাবায়"সদ্য ছাত্র আন্দোলন শেষ করে...
23/03/2026

"একটি প্রত্যাশিত স্বপ্ন নিয়ে প্রত্যাশা'র যাত্রা।যে স্বপ্ন আমাদের কে তাড়িত করে,প্রতিনিয়ত ভাবায়"

সদ্য ছাত্র আন্দোলন শেষ করে গনআন্দোলনে যাত্রা।সাধারণ মানুষের সাথে মিশে কাজ করার সুযোগ কিছুটা বেড়েছে।সমাজের সুবিধাবঞ্চিত মানুষের খোঁজ নেয়া একটু সাহায্য করার মধ্যে পরম তৃপ্তি।

বিশ সালের শুরুতেই করোনা মহামারী পুরো পৃথিবী স্তব্ধ করে দিয়েছিল।বাইশ সালের দুই ধাপে বন্যা পুরো জকিগঞ্জ তথা সিলেট উলটপালট করে দিয়েছিল।করোনায় কর্মহীন মানুষের হাহাকার।বন্যায় গৃহপালিত পশু তথা কৃষিক্ষেতের ক্ষয়ক্ষতি এবং আশ্রয় কেন্দ্রে মানুষের বসবাস প্রচুর পীড়া দিয়েছিল।

বাইশ সালের ছাব্বিশ জুলাই বিদেশী একটি সংস্থার সাথে ত্রান বিতরণ শেষে একটি আশ্রয় কেন্দ্রে বানবাসী মানুষের সাথে দুপুরের খাবার খেয়েছি।বিশ্রী পরিবেশে বসা আর খাবারটা খুব সুস্বাদু না হলেও মানুষের আন্তরিকতা, আনন্দে চোখের পানি আমাদের হৃদয় নাড়া দিয়েছিল। ঐ আশ্রয় কেন্দ্রের একটি রুমে পাঁচ পরিবারের হাস,মুরগি সহ সাতাশ জন লোক ছিল।প্রায় সপ্তাহ দিন পর তারা ভাতের চোখ দেখেছিল।পানি মিশিয়ে চিড়া খেয়ে বেচে ছিল।আমরা যখন তাদের কাছে পাঁচটি প্যাকেট দিয়েছিলাম তখন তারা হাসি-কান্না মিশ্রিত মুখে বলেছিল "আল্লাহ তুমি আমরারে খানি দিছো রেবা"।তাদের চাপাচাপিতে আমরা তাদের সাথে দুপুর খাবার খেতে বাধ্য হই।
কোন এক ঈদে কাপড়ের দোকানের সামনে ছোট্ট একটি মেয়ে এবং তার মায়ের কান্না দেখেছিলাম।সেই দৃশ্য গুলো আমাকে বড় ভাবায়,পীড়া দেয় আবার কোন ভাবে একটু সহযোগীতা করতে পারলে প্রশান্তি মিলে।

মধ্যবিত্ত,নিম্নবিত্ত মানু্ষের ক্লান্তিহীন ছুটে চলা নিরবধি প্রচেষ্টা শুধুমাত্র একটু খানি কাপড় আর দুবেলা দুমুঠো ভাতের সন্ধানে।

এরকম বহু ঘটনার সাক্ষী বা নিজ চোখে দেখার সুযোগ হয়েছে। এই রকম ঘটনার সাক্ষী হয়ে নিজের দায়িত্ববোধ থেকেই মানুষের কল্যানে কিছু করার স্বপ্ন নিয়েই "সুস্থ সংস্কৃতির প্রদীপ জ্বেলে,মানবতার কল্যাণে এগিয়ে যাবো ঘরে ঘরে" স্লোগান কে সামনে রেখে আর্তমানবতার কল্যানে একটি সুখী সমৃদ্ধ জনপদ গড়ার লক্ষ্যে ২৩'শে মার্চ ২০২৩ সালে সদ্য প্রবাসে আগত ও দেশে অবস্থানরত বাছাইকৃত কিছু সমাজকর্মী নিয়েই জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম এর যাত্রা। দেখতে দেখতে তৃতীয় বর্ষ পূরণ হয়ে গেলো প্রত্যাশা'র।এই এক বছরে সাধ্য অনুযায়ী বহু কাজ করা হয়েছে।উল্লেখ্য কাজের মধ্যে বড় পরিসরে ফুড প্যাক বিতরণ,বেশ কয়েকটি বিয়েতে সহযোগিতা,অসুস্থ রোগীর চিকিৎসা, হুইল চেয়ার,টয়লেট চেয়ার,টেবিল ফ্যান সহ ছোট বড় কিছু সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রত্যাশা ফোরাম।

প্রত্যাশা'র এ কাজ গুলো করতে ফোরামের শুভাকাঙ্ক্ষী,সদস্য সহ সবার আন্তরিকতা ও সহযোগিতা ছিল প্রশংসনীয়।
সকলের আন্তরিকতা ও সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকলে জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম মানবতার কল্যাণে অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

মুনীর আহমদ খান
সভাপতি
জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম

Address

Sylhet

Telephone

+8801747148358

Website

Alerts

Be the first to know and let us send you an email when জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম:

Shortcuts

Share

Category