Jamaat Sylhet City

Directions Website Contact the organization

Jamaat Sylhet City Welcome to Official page of Jamaat Sylhet city. Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami, Sylhet City Branch.

The oldest and largest Islamic political party of Bangladesh, Jamaat-e-Islami started working with a pledge to safeguard the independence, territorial sovereignty and Islamic values of Bangladesh which emerged as an independent state in 1971 through a great war of liberation.

মদীনা মার্কেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচিডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই----ড. নূরুল ইসল...
04/10/2026

মদীনা মার্কেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন
ও জনসচেতনতার বিকল্প নেই
----ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো সিলেটেও ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণসহ মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বাড়ানো গেলে সম্মিলিতভাবে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, পরিচ্ছন্নতা, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবপক্ষের মধ্যে সমন্বয় জরুরি। জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে তিনি সকলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

তিনি রোববার (৪ অক্টোবর) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে নগরীর মদীনা মার্কেট এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জালালাবাদ থানা জামায়াতের আমীর ক্বারী আলাউদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট আজিম উদ্দিন, জামায়াত নেতা আশফাক আহমদ চৌধুরী আনাস, মঈনুল ইসলাম চুন্নু, মাওলানা খলীলুর রহমান, ফয়সল আহমদ আব্দুল মজিদ ও শামসুর রহমান প্রমুখ।

এসময় জালালাবাদ থানা জামায়াত ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

বালুচরে ৩৬নং ওয়ার্ড জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচিনির্বাচিত জনপ্রতিনিধির অভাবে নগরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্...
03/10/2026

বালুচরে ৩৬নং ওয়ার্ড জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে নগরবাসী
কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত
----ড. নূরুল ইসলাম বাবুল

নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সিলেট নগরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল।

তিনি বলেন, নগরীতে সর্বত্র অব্যবস্থাপনা বিরাজ করছে। বর্জ্য ব্যবস্থাপনায় সিসিকের উদাসীনতার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। সারাদেশের মতো সিলেটেও ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

তিনি শনিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর বালুচর এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ৩৬নং ওয়ার্ড জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ড. বাবুল বলেন, আমি এই নগরীর সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা। তাই নগরীর প্রতিটি সমস্যা সম্পর্কে আমি অবগত। সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচ্ছন্ন সিলেট নগরী গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

৩৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রাব্বানীর পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, শাহপরান পশ্চিম থানা আমীর মু. শাহেদ আলী, থানা সহকারী সেক্রেটারি ও সাবেক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন এবং থানার প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ আল মাসুদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তারেক হাসান, জামায়াত নেতা ইকবাল আহকদ বাদল, সামসুল আলম, শ্রমিক নেতা সাজ্জাদ আলী। এছাড়া অনুষ্ঠানে ৩৬নং ওয়ার্ড জামায়াত ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে না...
02/10/2026

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাদের সাথে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তাঁর ভাষা কি ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।

অতএব বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনি সংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোন অবস্থাতেই মেনে নেবেন না।

Dr. Shafiqur Rahman এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সিলেট মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সীরাত সেমিনাররাসুল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণেইমানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি----মুহাম্...
01/10/2026

সিলেট মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সীরাত সেমিনার

রাসুল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণেই
মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি
----মুহাম্মদ ফখরুল ইসলাম

ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণেই মানবতার কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে। নবীজী (সা.) তাঁর কর্ম, সততা, ন্যায়বিচার, দায়িত্বশীলতা ও মানবিকতার মাধ্যমে বিশ্বমানবতার জন্য অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠিত করতে পারলে শান্তি, ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। প্রকৌশলীদের মতো দায়িত্বশীল পেশাজীবীদেরও সততা, আমানতদারি ও জনকল্যাণের মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত ‘মহানবী (সা.) এর জীবন আদর্শ প্রেক্ষিত, প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইঞ্জিনিয়ার্স ফোরাম সিলেট মহানগর সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী প্রকৌশলী মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মো. ফয়জুল হক।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা সভাপতি প্রকৌশলী মোঃ রফিক উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স ফোরাম সিলেট মহানগর আইন উপদেষ্টা এডভোকেট আলিম উদ্দিন, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্টচারাল কন্সাল্টিং ফার্ম (এইএসিএফ) সিলেটের সভাপতি প্রকৌশলী মো. শাহাব উদ্দিন শামিম, এফডিইবি সিলেট অঞ্চল পরিচালক ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী প্রকৌশলী শাহজাহান কবির রিপন ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠিত সীরাত সেমিনারে সিলেটের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক প্রকৌশলী অংশ নেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মো. ফয়জুল হক বলেন, একজন প্রকৌশলীর দায়িত্ব শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপদ সমাজ বিনির্মাণেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাসুল (সা.)-এর ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ ধারণ করে পেশাগত দায়িত্ব পালন করলে প্রকৌশলীরা দেশ ও জাতির কল্যাণে আরও কার্যকর অবদান রাখতে পারবেন। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তা ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্রে বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

মোগলগাও ইউনিয়ন জামায়াতের দাওয়াতী সমাবেশবিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত ---মুহাম্মদ ফখরুল ইসলামজামায়াতে ইসলামীর ক...
30/09/2026

মোগলগাও ইউনিয়ন জামায়াতের দাওয়াতী সমাবেশ

বিএনপি সরকার দলীয়করণের
ভাইরাসে আক্রান্ত
---মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। তারা সরকার গঠনের মাত্র সাত মাসেই দলীয়করণের সব সীমা অতিক্রম করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান-কোনো কিছুই দলীয়করণের হাত থেকে রেহাই পাচ্ছে না। এর ফলে রাষ্ট্র কাঠামোর বিভিন্ন স্তরে বিপর্যয় নেমে এসেছে।

তিনি বলেন, সরকার ক্ষমতায় গিয়ে সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট ওয়াসা, জেলা পরিষদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ, শিক্ষাবোর্ড এবং সর্বশেষ সিলেট চেম্বারেও প্রশাসক হিসেবে দলীয় লোক বসিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দলীয় লোকদের পকেট ভারী করা ও লুটপাটের সুযোগ তৈরি করতেই সরকার দলীয়করণের উৎসবে মেতে উঠেছে। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াত কাজ করে যাচ্ছে। নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে কাঙ্খিত পরিবর্তনের লক্ষ্যে দলে দলে লোকজন জামায়াতে যোগদান করছে। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর মাদ্রাসা বাজারে কেন্দ্রঘোষিত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে জামায়াত আয়োজিত দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

স্থানীয় প্রবীণ জামায়াত নেতা মৌলভী রুহুল আমীনের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি দিলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, মোগলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর নুরুল আমীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালপাড় ইউনিট সভাপতি দুলাল আহমদ, সাবেক মেম্বার শফিকুর রহমান, মাওলানা জাকারিয়া, শ্রমিক নেতা হাফিজুর রহমান, সেলিম উদ্দিন, হুশিয়ার আলী ও নোমান আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াত শুধু রাজনৈতিক পরিবর্তনের কথা বলে না, মানুষের চিন্তা, চরিত্র ও সমাজ পরিবর্তনের জন্যও কাজ করে। আল্লাহর বিধান ও ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য। এলক্ষ্য বাস্তবায়নে প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, আমানতদারি ও জবাবদিহির চর্চা বাড়াতে হবে।

সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভাসমৃদ্ধ শান্তির সিলেট নগরী গড়তেসবার দোয়া ও সহযোগিতা চাই---ড. নূরুল ইসলা...
29/09/2026

সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা

সমৃদ্ধ শান্তির সিলেট নগরী গড়তে
সবার দোয়া ও সহযোগিতা চাই
---ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নগরীর সমস্যা ও নাগরিকদের প্রত্যাশা জানতে চান তিনি। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হলে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, জামায়াত ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। নগরবাসীর কল্যাণকে গুরুত্ব দিয়ে সিলেটকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন এলাকায় কেন্দ্রঘোষিত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়েও কথা বলেন।

১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ।

বক্তব্য রাখেন- ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি হারুন আহমদ ও সুবিদবাজার ইউনিট সভাপতি আল-আমীন প্রমুখ।

সভায় উপস্থিত স্থানীয় কয়েকজন সুধী ও সাধারণ মানুষ নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে সহযোগি সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে যোগদান করেন।

সিলেট মহানগর ২১নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভাসরকারি দলের মব ও উস্কানিমুলক বক্তব্য দেশকে অস্থিতিশীল করে তুলছে---মুহাম্মদ...
27/09/2026

সিলেট মহানগর ২১নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা

সরকারি দলের মব ও উস্কানিমুলক বক্তব্য
দেশকে অস্থিতিশীল করে তুলছে
---মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, সরকারি দলের নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য, স্লোগান ও মব সৃষ্টির কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভিন্ন স্থানে হামলা, সংঘাত ও ভাঙচুরের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে। বিরোধী দলের জনসংশ্লিষ্ট কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা দেখে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার দলের নেতাকর্মীরা উসকানিমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের মব ও হামলা থেকে স্বাস্থ্য ক্লিনিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ও রেহাই পাচ্ছে না। চাঁদাবাজিও উদ্বেগজনকভাবে বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে রাজনৈতিক বক্তব্য ও স্লোগানের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হচ্ছে।

তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর টিলাগড় এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২১ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ছাতকের গোবিন্দগঞ্জ কলেজে একটি সংগঠনের নবীনবরণ অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে মব হামলা ও রাজনৈতিক সংঘাতের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। সরকারকে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে উসকানিমূলক বক্তব্য ও মব সৃষ্টির রাজনীতি পরিহার করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। রাষ্ট্র ও সরকারের সব স্তরে জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে চায়। জামায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়া হলে ইনসাফভিত্তিক, সুখী-সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করা হবে।

২১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হামিদ বকস মুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সোহাইল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- শাহপরান পশ্চিম থানার নায়েবে আমীর মো. আব্দুর রব, জামায়াত নেতা মহসিন উদ্দিন আহমদ ও দেলোয়ার হোসাইন প্রমুখ।

অধ্যাপক আব্দুল বাছিতের মৃত্যুতেসিলেট মহানগর জামায়াতের শোকসিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি, সিলেট-৩ সংসদীয় আস...
26/09/2026

অধ্যাপক আব্দুল বাছিতের মৃত্যুতে
সিলেট মহানগর জামায়াতের শোক

সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি, সিলেট-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলার প্রবীণ রুকন অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, অধ্যাপক আব্দুল বাছিত ছিলেন একজন নিবেদিতপ্রাণ দ্বীনের দাঈ। শিক্ষা বিস্তার ও দ্বীনের প্রচার-প্রসারে তিনি দীর্ঘদিন আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর ইন্তেকালে সিলেট জামায়াত একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ রুকনকে হারাল।

নেতৃবৃন্দ মরহুমের জীবনের নেক আমলগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এ কঠিন সময়ে তাদের সবর ও ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

অধ্যাপক আব্দুল বাছিতের মৃত্যুতেআমীরে জামায়াতের শোকসিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি, সিলেট-৩ সংসদীয় আসনে জামা...
26/09/2026

অধ্যাপক আব্দুল বাছিতের মৃত্যুতে
আমীরে জামায়াতের শোক

সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি, সিলেট-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলার প্রবীণ রুকন অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক আব্দুল বাছিত একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও দ্বীনের খাদেম ছিলেন। শিক্ষার প্রসার ও দ্বীনের খেদমতে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর ইন্তেকালে জামায়াতে ইসলামী একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ দায়িত্বশীলকে হারাল।

ডা. শফিকুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাঁর নেক আমলগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-এই দোয়া করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এ শোক ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন।

উল্লেখ্য- সম্প্রতি সিলেট সফরকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি হাসপাতালে চিকিৎসাধিন অধ্যাপক আব্দুল বাছিতকে দেখতে যান এবং তাঁর সুস্থতা কামনা করে মোনাজাত করেছিলেন। এরই মধ্যে আল্লাহর বান্দা মহান রবের সান্নিধ্যে চলে গেলেন।

সিলেট বিভাগীয় মুফাসসির সম্মেলন ও কাউন্সিল সম্পন্নমুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক ---অ্যাডভোকেট জুবায়েরবাংলাদেশ মাজলি...
26/09/2026

সিলেট বিভাগীয় মুফাসসির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

মুফাসসিরগণ পথহারা
জাতির পথ প্রদর্শক
---অ্যাডভোকেট জুবায়ের

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুফাসসিরগণ হলেন পথহারা জাতির পথপ্রদর্শক। সঠিক পথের সন্ধান দেওয়া জাতির প্রতি মুফাসসিরদের কোনো দয়া নয়, বরং দায়িত্ব। মুফাসসিররা জাতির রাহবার। অতীতে যারা এ দায়িত্ব পালন করেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তারা কারও চোখ রাঙানিকে পরোয়া করেননি; প্রয়োজনে আল্লাহর পথে জীবনও কুরবানি করেছেন। দ্বীন প্রচারের কাজে বাধা আসবেই, সেই বাধা মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, তাফসির মাহফিল থেকে জনগণ যে রূহানী খোরাক প্রত্যাশা করে, সে বিষয়ে তাফসিরকারীদের সচেতন থাকতে হবে। কুরআন-সুন্নাহ ও সাহাবায়ে কেরামের জীবনের আলোকে বয়ান উপস্থাপন করা হলে মানুষ তা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে পারে। মুফাসসিরদের একটি বক্তব্যও জাতির গতিপথ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। যুগে যুগে এর প্রমাণ রয়েছে।

তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগ আয়োজিত মুফাসসির সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সদ্য সাবেক সিলেট বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানীর সভাপতিত্বে এবং বিভাগীয় সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের মহানগর উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর উপদেষ্টা হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল। শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের মহানগর উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী। মুফাসসিরদের মতামতের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারকে সিলেট বিভাগীয় সভাপতি এবং হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীকে বিভাগীয় সেক্রেটারি পুনর্র্নিবাচিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমিন নাসেরী, মাওলানা কামরুল ইসলাম খান, মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী, অধ্যাপক ড. ফয়জুল হক, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ আযহারী, ড. মাওলানা এ এইচ এম সোলায়মান ও মাওলানা আব্দুল হাই জিহাদী।

কাউন্সিল অধিবেশনে সিলেট বিভাগের সব জেলা ও মহানগর শাখার কমিটিও গঠন করা হয়। এতে সিলেট মহানগর সভাপতি ক্বারী মাওলানা মতিউর রহমান ও সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, সিলেট জেলা সভাপতি মাওলানা কমর উদ্দীন ও সেক্রেটারি মাওলানা সাদিক সিকানদার, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল হক ও সেক্রেটারি মাওলানা খালেদ আহমদ ভানুগাছী, সুনামগঞ্জ জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও সেক্রেটারি মাওলানা হাবীবুর রহমান এবং হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আশরাফ আলী ও সেক্রেটারি মাওলানা নবীর হোসাইন নির্বাচিত হন।

অনুষ্ঠান শেষে ইকামতে দ্বীনের আন্দোলনকে বেগবান করতে ময়দানে দায়িত্ব পালনের জন্য কুরআনের খাদেম মুফাসসিরদের প্রতি আহ্বান জানানো হয়।

Address

Kudratullah Market
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Sylhet City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Sylhet City:

Shortcuts

Share