উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

  • Home
  • Bangladesh
  • Sundarganj
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুন্দরগঞ্জ, গাইবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
(1)

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে  আজকে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আয়োজনে: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,...
29/04/2026

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আজকে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি মহোদয় এবং সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা Dr. Dibakar Basak স্যার।

রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) জনাব ডা. মো: গওসুল আজিম চৌধুরী স্যার আজ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম...
28/04/2026

রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) জনাব ডা. মো: গওসুল আজিম চৌধুরী স্যার আজ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় সাথে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালায়ের সহকারী পরিচালক জনাব ডা. মেশকাতুল আবেদ স্যার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর জনাব ডা. জোবায়ের হোসেন।

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে এতিমখানায় খাবার বিতরনের কিছু খন্ডচিত্র।আয়োজনে: উপজেলা হেলথ কমপ্লেক্স, সুন্দরগঞ্জ।
27/04/2026

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে এতিমখানায় খাবার বিতরনের কিছু খন্ডচিত্র।
আয়োজনে: উপজেলা হেলথ কমপ্লেক্স, সুন্দরগঞ্জ।

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে স্কুল বাচ্চাদের কুইজ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার আয়োজন অনুষ...
27/04/2026

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে স্কুল বাচ্চাদের কুইজ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হয়।

'পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন, আল...
27/04/2026

'পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন সম্মানিত UHFPO মহোদয়, UNO মহোদয়,RMO,MODC,MO(ICT) সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুন্দরগঞ্জ, গাইবান্ধা তে হাম-রুবেলা ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন সম্মান...
20/04/2026

আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুন্দরগঞ্জ, গাইবান্ধা তে হাম-রুবেলা ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন সম্মানিত UH&FPO ডা: Dibakar Basak sir,উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফ্ফাত জাহান তুলি মহোদয়,আবাসিক মেডিকেল অফিসার,মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), মেডিকেল অফিসার (আইসিটি) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীববৃন্দ।
আপনার শিশুকে টিকা দিন,অন্যদের দিতে উদ্ভুদ্ধ করুন।

গর্ভাবস্থায় হামের টিকা নেয়া যাবেনা এবং ভিটামিন-এ ক্যাপসুল গ্রহন করা যাবেনা...
20/04/2026

গর্ভাবস্থায় হামের টিকা নেয়া যাবেনা এবং ভিটামিন-এ ক্যাপসুল গ্রহন করা যাবেনা...

জরুরী হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬সারা দেশের ন্যায় আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার প্রতিটি...
16/04/2026

জরুরী হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬
সারা দেশের ন্যায় আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ০৮ দিন ইপিআই টিকাদান কেন্দ্রে এবং ০৩ দিন প্রাক-প্রাথমিক স্কুল পর্যায়ে ০৬ মাস হতে ০৫ বছরের কম বয়সী সকল শিশুদের ০১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
আপনার শিশুর ০১ ডোজ হাম-রুবেলা টিকা প্রাপ্তির লক্ষ্যে আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন vaxepi.gov.bd ওয়েব পোর্টালে। পূর্বে ০২ ডোজ হামের এমআর টিকা নিলেও ০৫ বছরের কম বয়সী সকল শিশুকেই এই টিকা নিতে হবে। কমপক্ষে ২৮ দিন আগে এই টিকা নিলেও ক্যাম্পেইনের সময় এই টিকা নিতে পারবে।
টিকা দিন, সুস্থ থাকুন।

শুভ নববর্ষ ১৪৩৩বাংলা নববর্ষের শুভেচ্ছা.....
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩
বাংলা নববর্ষের শুভেচ্ছা.....

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি নিয়ে সচারচর জিজ্ঞাসা
07/04/2026

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি নিয়ে সচারচর জিজ্ঞাসা

03/04/2026

#৫এপ্রিল২০২৬ থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচী।
আপনার ৬মাস হতে ১০ বছরের সকল শিশুকে টিকা দিন।

হাম একটি ভাইরাস জনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টীকা গ্রহণের মাধ্যমে দেওয়ার হাম প্রতিরোধ। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে শিশুরা হামে আক্রান্ত বেশি হচ্ছে, তাই হামের টীকা সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর।

প্রশ্ন: হামের কয় ধরণের টীকা বাজারে পাওয়া যায় (বাংলাদেশে)?
উত্তর: দুই ধরণের টীকা পাওয়া যায় (MR সরকারীভাবে ও MMR বেসরকারীভাবে)
প্রশ্ন: বাংলাদেশে হামের টীকা সাধারণত কত বয়সে দেওয়া হয়?
উত্তর: সরকারী ভাবে ই.পি.আই সিডিউল অনুযায়ী দুই ডোজ টীকা দেওয়া হয়
প্রথম ডোজ নয় মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ পনের মাস বয়সে
প্রশ্ন: হাম প্রতিরোধে এই টীকার কার্যকারিতা কত?
উত্তর: নিয়মিত ২ ডোজ টীকা নিলে, হাম রোগ প্রতিরোধের ক্ষেত্রে টীকা ৯৭-৯৯% কার্যকরী
প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া হয় না কেন?
উত্তর: মায়ের শরীর থেকে প্রাপ্ত (প্যাসিভ/পরোক্ষ) অ্যান্টিবডির মাধ্যমে নবজাতকের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুকে সুরক্ষা দিয়ে থাকে।
প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া যাবে কি?
উত্তর: ক্ষেত্র বিশেষে ৬ মাসের পর হতে হামের টীকা দেওয়া যেতে পারে (যেমন: হামের প্রার্দুভাবের সময়, যখন শিশুদের ভ্যাকসিন ক্যাম্পেইনের সময়)। তবে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে ৯ মাস এবং ১৫ মাসে বয়সে যথারীতি ২ ডোজ টীকা দিতে হবে।
প্রশ্ন: যদি কেউ ই.পি.আই সিডিউল অনুযায়ী টীকা না দিয়ে থাকেন, তবে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন: আমার শিশুর বয়স ৩ বছর কিন্তু তাকে হামের টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন: আমার শিশুর বয়স ২ বছর কিন্তু তাকে হামের ১ম ডোজ টীকা দেওয়ার পর দ্বিতীয় ২য় ডোজ টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: যত দ্রুত সম্ভব ২য় ডোজ টীকা দিতে হবে।
প্রশ্ন: হামের ২ ডোজ টীকা দেওয়ার পর, বুস্টার ডোজ টীকা দেওয়ার প্রয়োজ আছে কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ হামের টীকা দেওয়া থাকলে, বুস্টার ডোজ দেওয়ার কোন দরকার নেই।
প্রশ্ন: কিশোর-কিশোরি অথবা বড়রা কি হামের টীকা নিতে পারবেন?
উত্তর: নিতে পারবেন, যদি ইতিপূর্বে হামের কোন টীকা গ্রহণ না করে থাকেন এবং Measles Serology test Negative হয়।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে হামের টীকা দেওয়া যাবে না ?
উত্তর: Severe Immunocompromised patient, pregnant woman
প্রশ্ন: হামের টীকা দেওয়ার পরেও কি হাম হতে পারে?
উত্তর: ২ ডোজ হামের টীকা নেওয়ার পরে হাম হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম বা অতি দূলর্ভ, তবে যদি হয়েও থাকে তবে সেটি খুব স্বল্প মাত্রায় হয়।
প্রশ্ন: ভিটামিন-এ ক্যাপসুল কি হামের চিকিৎসা?
উত্তর: হাম হলে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হবে। WHO এর নিয়ম অনুযায়ী হামের রোগিকে ভিটামিন-এ ক্যাপসুল দিলে রাতকানা রোগ ও শিশু সংক্রামক ব্যাধির কারনে মৃত্যু হার অনেক কমে আসে।
প্রশ্ন: হামের রোগির সংস্পশে আসলে post-exposure prophylaxis ভূমিকা আছে কি?
উত্তর: কিছু কিছু ক্ষেত্রে হামের রোগির সংস্পশে (প্রথম বার) আসলে post-exposure prophylaxis (৬ দিনের মধ্যে) দিতে হয় এবং MMR Vaccine ও Immunoglobin ব্যবহার করা হয়।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে post-exposure prophylaxis দিতে হয়?
উত্তর:
# Severe Immunocompromised ক্ষেত্রে Immunoglobin দিতে হবে
# বয়স: জন্ম থেকে ৫ মাস পযর্ন্ত Immunoglobin দিতে হবে, যদি মায়ের ২ ডোজ টীকা না দেওয়া না থাকে এবং মায়ের ইতোঃপূর্বে কখনো হাম না হয়ে থাকে, মায়ের measles IgG Negative হয়।
# বয়স: ৬ থেকে ১৮ মাস (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি)- MMR Vaccine (৭২ ঘণ্টার মধ্যে) অথবা Immunoglobin (৭২ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে)
# গর্ভবতী মহিলা (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি/ হাম হয়নি )- Immunoglobin (৬ দিনের মধ্যে)
আপনার শিশুকে নিয়মিত টীকা দিন ও যত্ন নিন এবং হামের কোন লক্ষণ দেখা দিলে অতি সত্তর নিকটস্থ হাসপাতাল অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

Ref:
1.EPI_Guide book DGHS
2.World Health Organization (2020). The immunological basis for immunization series: module 7: measles: update 2020
3.Guidance UK Complete routine immunization Schedule 2026
4.Australian immunisation Handbook, 2022

Dr Md Abu Talha
MBBS, FCPS (Pead)
Fellow Ped Intensive & Cardiac Care (AIMS, INDIA)
MRCPCH (Clinical-UK)
Assist Professor
Ped Cardiac ICU
NHFH & RI

Address

তেতুলতলা মোড়
Sundarganj

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুন্দরগঞ্জ, গাইবান্ধা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share