01/05/2024
মে মাসের কৃষি ক্যালেন্ডার:
*গ্রীষ্মকালীন চাষযোগ্য শাক-সবজির বীজ কোথায় পাবেন তা কমেন্টে বিস্তারিত দেওয়া আছে...
এখন গ্রীষ্মকালীন সকল সবজি চাষ করা যাবে, •সবজি- ঝিঙা, ধুন্দুল, পটল, কাঁকরোল, চাল কুমড়া, ঢেঁড়স, করলা, চিচিঙ্গা, বরবটি, শসা, পুঁই শাক, কলমি শাক, পাট শাক, বিভিন্ন ধরনের কচু, ডাটা শাক
•ফল- রকমেলন, পেঁপে, ড্রাগন
•মসলা- আদা, হলুদ, পেঁয়াজ(গ্রীষ্মকালীন)
•গ্রাফটেড টমেটো চারা ও গ্রীষ্মকালীন শিম রোপণের সময় এখন
•এছাড়া- মরিচ, বেগুন, মিষ্টি কুমড়া এসব সবজি গুলোর গ্রীষ্মকালীন বা বারোমাসি জাত গুলো চাষ করা যাবে
#কৃষি_ক্যালেন্ডার #কৃষি