জেলা প্রশাসন,সুনামগঞ্জ

জেলা প্রশাসন,সুনামগঞ্জ Official page of the "Office of the Deputy Commissioner, Sunamganj".
(2)

02/06/2026

০২/০৬/২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলায় পরিচালিত মোবাইল কোর্টের তথ্য :

★ মোবাইল কোর্ট অভিযান সংখ্যা: ৩টি (সুনামগঞ্জ সদর, তাহিরপুর)

★ মোট মামলার সংখ্যা : ১৪ টি
★ মোট অভিযুক্ত ব্যক্তির সংখ্যা: ১৮ জন

★ কারাদণ্ড: নেই
★অর্থদণ্ড: ১০,৮০০/- টাকা।

★আইন:
১। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
২। সড়ক পরিবহন আইন, ২০১৮
৩। পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০

জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট অভিযানআজ ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে মৎস্য, পরিবেশ ও...
02/06/2026

টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট অভিযান

আজ ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে মৎস্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উপজেলা প্রশাসনের কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে হাউজবোটে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে শব্দদূষণ ঘটানোর দায়ে ১ টি হাউজবোটে অবস্থানরত যাত্রীদের বয়স ও পরিস্থিতি বিবেচনায় "ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম করবেন না" মর্মে মুচলেকা গ্রহণ করা হয় এবং অপর একটি হাউজবোটের চালককে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই অপরাধে একটি ইঞ্জিনচালিত নৌকা হতে একটি সাউন্ডবক্স জব্দ করা হয়।

০২। অপর একটি অভিযানে টাঙ্গুয়ার হাওরের বাফার জোনে অবৈধভাবে 'চাই জাল' ব্যবহার করে চিংড়ি নিধনের সময় তিনটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।
এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দপূর্বক আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সক্ষমতা বিবেচনায় "ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন" মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

★★টাঙ্গুয়ার হাওর দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area)। এর জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সবার দায়িত্বশীল আচরণ একান্ত কাম্য।★★

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

02/06/2026

গত ০১ জুন ২০২৬ খ্রি. সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরী (১৫)-এর বাল্যবিবাহের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জেলা প্রশাসন, সুনামগঞ্জের নজরে এলে উপজেলা প্রশাসন, তাহিরপুর তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়।
এ সময় কিশোরীর অভিভাবকের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয়। অভিভাবক অঙ্গীকার করেন যে, কন্যার বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে তার বিবাহ প্রদান করবেন না।

বাল্যবিবাহ নিরোধে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

০১/০৬/২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলায় পরিচালিত মোবাইল কোর্টের তথ্য :★ মোবাইল কোর্ট অভিযান সংখ্যা: ২টি  (উপজেলা: সুনামগঞ্জ সদ...
01/06/2026

০১/০৬/২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলায় পরিচালিত মোবাইল কোর্টের তথ্য :

★ মোবাইল কোর্ট অভিযান সংখ্যা: ২টি (উপজেলা: সুনামগঞ্জ সদর )

★ মোট মামলার সংখ্যা : ৭ টি
★ মোট অভিযুক্ত ব্যক্তির সংখ্যা: ০৭ জন

★ কারাদণ্ড: নেই
★অর্থদণ্ড: ১৫,০০০/- টাকা।

★আইন:
১। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯

জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

প্রকৃতির অপরূপ লীলাভূমি এবং রামসার সাইট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও শান্ত স্নিগ্ধতা বজায় রাখ...
31/05/2026

প্রকৃতির অপরূপ লীলাভূমি এবং রামসার সাইট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও শান্ত স্নিগ্ধতা বজায় রাখতে ​আজ ৩১/০৫/২০২৬ তারিখে টাঙ্গুয়ার হাওর ও এর সংলগ্ন এলাকায় "উপজেলা নির্বাহী অফিসার,তাহিরপুর" কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​অভিযানের মূল কারণসমূহ:
১. আইন ও নিয়ম লঙ্ঘন করে হাওরের নিষিদ্ধ ‘কোর জোনে’ (Core Zone) প্রবেশ।
২. উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে বন্যপ্রাণি, পাখি ও প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন।
৩. হাওরের পানিতে প্লাস্টিক দ্রব্য নিক্ষেপ করে পরিবেশ দূষণ।

অভিযান চলাকালীন ০৬টি হাউজবোটকে পরিবেশের ক্ষতিসাধন ও নিয়ম ভঙ্গের অপরাধে সর্বমোট ২৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়।

​টাঙ্গুয়ার হাওর আমাদের জাতীয় সম্পদ। এর অনন্য জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটক এবং হাউজবোট কর্তৃপক্ষ—সবার প্রতি অনুরোধ, হাওরের নিয়মকানুন মেনে চলুন। উচ্চ শব্দে গান বাজানো এবং যেখানে-সেখানে প্লাস্টিক দ্রব্য ফেলা থেকে বিরত থাকুন।

হাওরের পরিবেশ রক্ষায় এই ধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আজ ৩১/০৫/২০২৬ তারিখে সুনামগঞ্জ সদর উপজেলার   পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়  অতিরিক্ত  গতিসীমায় যানবাহন পরিচালনার কুফল সম্পর...
31/05/2026

আজ ৩১/০৫/২০২৬ তারিখে সুনামগঞ্জ সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত গতিসীমায় যানবাহন পরিচালনার কুফল সম্পর্কে বাস ড্রাইভার, হেলপার এবং যানবাহনের সাথে সংশ্লিষ্ট সকলের সচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় উল্লিখিত সকলকে নিরাপদে নির্ধারিত গতিসীমায় বাস চালানোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালীন সড়ক পরিবহন আইন,২০১৮ এর ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় ২টি বাস কাউন্টারে ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

ঈদুল আজহা পরবর্তী সময়ে যাত্রীদের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের এরকম অভিযান অব্যাহত থাকবে।

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন দিনে সরকারি শিশু পরিবার (বালিকা), সুনামগঞ্জ-এর নিবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা ও আনন্দ বিনিময় করে...
29/05/2026

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন দিনে সরকারি শিশু পরিবার (বালিকা), সুনামগঞ্জ-এর নিবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা ও আনন্দ বিনিময় করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান।

​জেলা প্রশাসন,সুনামগঞ্জ সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের এই আন্তরিক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে। ঈদের দিনে এই কোমলমতি শিশুদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল অত্যন্ত আনন্দদায়ক ও অনুপ্রেরণামূলক।

পবিত্র ঈদের দিনে উৎসবমুখর পরিবেশে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মতিউর রহমান খান এবং সরকারি শিশু পরিবারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।

পবিত্র "ঈদুল আজহা" উপলক্ষ্যে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিয় সুনামগঞ্জবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। "ঈদ মোবারক!"হয...
27/05/2026

পবিত্র "ঈদুল আজহা" উপলক্ষ্যে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিয় সুনামগঞ্জবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

"ঈদ মোবারক!"

হযরত ইব্রাহিম (আঃ) মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে অতুলনীয় মহিমান্বিত ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের জীবনে যেকোনো সংকটে ধৈর্য, সহমর্মিতা এবং ত্যাগের শিক্ষা দেয়।

​ঈদের আনন্দ আমরা যেন আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মাঝে ভাগ করে নিই!

আমি জেলার সম্মানিত নাগরিকদের অনুরোধ করবো, আমরা যেন কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি; আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখি;
অমূল্য সম্পদ চামড়াকে যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করি।

​পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ।

​মোহাম্মদ মিনহাজুর রহমান
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
সুনামগঞ্জ।

গত ২৪/০৫/২৬ এবং ২৫/০৫/২০২৬ তারিখে সুনামগঞ্জ সদর উপজেলার  নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।...
26/05/2026

গত ২৪/০৫/২৬ এবং ২৫/০৫/২০২৬ তারিখে সুনামগঞ্জ সদর উপজেলার নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাস কাউন্টার গুলোকে ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া নিতে নিষেধ করা হয়। কাউন্টার গুলোতে ভাড়ার চার্ট না থাকায় সড়ক পরিবহন আইন,২০১৮ অনুযায়ী তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভাড়ার চার্ট স্থাপনের জন্য বলা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনার সময় BRTA এর একজন ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

★ মোট মামলার সংখ্যা: ০৯ টি
★ মোট অভিযুক্ত ব্যক্তির সংখ্যা: ০৯ জন

★অর্থদণ্ড: ৮,৫০০/= টাকা।

জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আজ ২৪ মে ২০২৬ খ্রি. জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, সুনামগঞ্জে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ...
24/05/2026

আজ ২৪ মে ২০২৬ খ্রি. জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, সুনামগঞ্জে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি জেলার রাজস্ব আদায় গতিশীল ও জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when জেলা প্রশাসন,সুনামগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা প্রশাসন,সুনামগঞ্জ:

Share