জামালগঞ্জ থানা, সুনামগঞ্জ।

জামালগঞ্জ থানা, সুনামগঞ্জ। পুলিশই জনতা, জনতাই পুলিশ।

02/06/2025

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
সুনামগঞ্জে এখন সব ধরনের জিডি করা যাবে অনলাইনে

সুনামগঞ্জ জেলার প্রতিটি থানায় এখন থেকে সকল প্রকার জেনারেল ডায়েরি (জিডি) অনলাইনে করা যাবে। ফলশ্রুতিতে নাগরিকগণ আর থানায় না গিয়ে ঘরে বসেই সহজে ও দ্রুত তাদের প্রয়োজনীয় জিডি করতে পারবেন। পূর্বে শুধু হারানো ও প্রাপ্তি সংক্রান্ত বিষয়ের জিডি অনলাইনে করার সুযোগ ছিল। নাগরিকদের সুবিধার্থে এখন থেকে সকল প্রকার জিডিযোগ্য বিষয় অনলাইনে করার সুযোগ উন্মুক্ত হয়েছে।

18/05/2025

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
জামালগঞ্জে ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩

সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার (৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে জামালগঞ্জ থানার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামসংলগ্ন রক্তি নদীতে নৌকাযোগে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হওয়া তিন মাদক কারবারি সকলেই জামালগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন মো. সাকিবুর (৩০), মো. জুনেল মিয়া (৩২) ও মো. সাজমুল (২৪)। তাদের কাছ থেকে ভারতীয় ‘AC BLACK’ ব্র্যান্ডের মোট ২৬৪ বোতল মদ উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ। অভিযানে অংশগ্রহণকারী অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন এএসআই রাজীব কুমার দে ও আরও কয়েকজন পুলিশ সদস্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Address

Sunamganj, Jamalganj
Sunamganj
JAMALGANJUPOZELA

Telephone

+8801320120998

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামালগঞ্জ থানা, সুনামগঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জামালগঞ্জ থানা, সুনামগঞ্জ।:

Share