05/07/2016
Azad bp
তাং-০৫/০৭/২০১৬ইং
মেঘনা শিল্পনগরীর জাহাজ শিল্পের ডগ এর অফিস রুমের তালা ভেঙ্গে গত ০৩/০৭/২০১৬ইং তারিখ চুরি হওয়া ৬০০০০০/-(ছয় লক্ষ) টাকা উদ্ধার পূর্বক মালিক কে বুঝিয়ে দেওয়া হলো।
গত ইং ০৩/০৭/২০১৬ তারিখ মেঘনা শিল্পনগরীর ইসলামপুর ডগ এয়ার এর অফিস রুমের ড্রয়ারের তালা ভেঙ্গে ৬০০০০০/=(ছয় লক্ষ) টাকা চোর কর্তৃক চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ইসলামপুর ডগ এর কন্টাকটার মোঃ ইস্রাফিল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনার রহস্য উদঘটন এবং টাকা উদ্ধারের জন্য সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আমাদে দায়িত্ব দেন। আমি ৪৮ ঘন্টা অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোঃ কাজী জাহিদ(২১), পিতাঃ আব্দুল রফিক, সাং-বারদী গোয়ালপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ কে চোর হিসাবে সনাক্ত করি। পরবর্তীতে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ৬০০০০০/=(ছয় লক্ষ) টাকা ইং ০৫/৭/২০১৬ তারিখ সকাল অনুমান ১১.৪৫ ঘটিকার সময় উদ্ধার করি। উদ্ধারকৃত টাকা মালিক মোঃ ইস্রাফিক বুঝিয়ে দিলাম। চুরি হয়ে যাওয়া টাকা পুলিশ অভিযানের মাধ্যমে ফের পেয়ে আনন্দিত হয়ে আবেগের তাড়নায় টাকার মালিক ইস্রাফিলের দু’চোখে অশ্রু নামতে শুরু করে।