স্বপ্ন ছোঁয়া

স্বপ্ন ছোঁয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বপ্ন ছোঁয়া, Social service, Noakhali, Sonaimuri.

রমজানের তারাবীহ নামাজ, সাহরী ও ইফতার সবি বিদায় নিয়েছে। আগামী বছর আবারও এইদিন ফিরে আমরা সবাই পাবো কি-না কেউ জানিনা। আল্...
03/05/2022

রমজানের তারাবীহ নামাজ, সাহরী ও ইফতার সবি বিদায় নিয়েছে। আগামী বছর আবারও এইদিন ফিরে আমরা সবাই পাবো কি-না কেউ জানিনা। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং আমাদের সকল ইবাদত কবুল করুন 🤲🕋♥️

02/05/2022

মাসব্যাপী সিয়াম, তারাবি, রহমত, মাগফিরাত, নাজাত, শবেকদরের মতো হাজার মাসের চেয়ে উত্তম রাতের নেয়ামতের কারণে বান্দার মনে যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়, তারই বহিঃপ্রকাশ ঘটে ঈদের দিনে। তাই মুমিনের ঈদ মানে নেয়ামতপ্রাপ্তির আনন্দ, মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনের মহা-আয়োজন।
শেষ হলো পবিত্র রমজান মাস। আমরা আশা করি যে আমরা সবাই রমজান মাসে আমাদের অর্জিত জ্ঞানের অমূল্য রত্নগুলিকে বাস্তবে প্রয়োগ করবো। এই রমজান মৌসুমে সর্বশক্তিমান আমাদের আশীর্বাদ করুন এবং আমাদের সমৃদ্ধির দিকে নিয়ে যান। হাসি, ভাল খাবার, এবং আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নিয়ে একটি সুন্দর ঈদ কাটুক সেই আশায়

ঈদ মোবারক।

আলহামদুলিল্লাহ ❤️প্রতিবারের ন্যায় আমাদের  #হাটগাঁও গ্রামের যুবসমাজের উদ্যোগে করা ঈদুল ফিতর উপলক্ষে স্বপ্ন ছোঁয়া এর মাধ্য...
02/05/2022

আলহামদুলিল্লাহ ❤️

প্রতিবারের ন্যায় আমাদের #হাটগাঁও গ্রামের যুবসমাজের উদ্যোগে করা ঈদুল ফিতর উপলক্ষে স্বপ্ন ছোঁয়া এর মাধ্যমে , ৮৫টি বেশি পরিবারের মাঝে ইদ উপহার সফল ভাবে সম্পূর্ণ হয়েছে। আমাদেরকে উক্ত কাজে সহযোগিতা করায় সকল দেশি ও প্রবাসী দাতাগণ কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

#ইনশাআল্লাহ, আশা করি আপনারা আগামীতে ও আমাদের পাসে থেকে গ্রামের উন্নয়ন ও দুস্থদের পাসে দাঁড়ানোর জন্য সহায়তা করবেন।
আমাদেরকে সবাই দোয়া করবেন।

একটি জরুরি ঘোষণাঃ-বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতে সদ্য প্লাবিত জলাশয়ের অগভীর অঞ্চলের স্বচ্ছ পানিতে টাকি (Channa punctatus), ...
27/04/2022

একটি জরুরি ঘোষণাঃ-
বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতে সদ্য প্লাবিত জলাশয়ের অগভীর অঞ্চলের স্বচ্ছ পানিতে টাকি (Channa punctatus), শোল (Channa striatus), গজার (Channa marulius) ও রাগা (Channa gachua) মাছ ডিম ছেড়ে থাকে।
ডিম ফুটে বাচ্চা /রেনু (Spawn) হওয়ার পর বাচ্চা গুলো স্বচ্ছ পানিতে স্কুল ফর্ম (Schooling) করে মা বাবার প্রত্যক্ষ তত্ত্বাবধানে (Parental Care) এই ভাবে ঘুরে বেড়ায়।

দেশের অনেক অঞ্চলে এটাকে "বাইশ" (Baish) বলে। আমরা মানুষ, প্রথমে কুচ/ টেডা/ হারপুন দিয়ে টাকি/শোল/ গজার মাছের মা বাবা কে মারি ভর্তা খাওয়ার জন্য।

এরপর খুইয়া জাল/ মশারীর জাল/ গামছা দিয়া বাইশ / বাচ্চা ধরি, ভাজি খাওয়ার জন্য। মা, বাবা ও বাচ্চা মানে বংশ শেষ।

এই বাইশ ধরা মৎস্য আইন ১৯৫০, ১৯৮৫ এবং ২০০০ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। বাইশ ধরা অতীতে ব্রিটিশ ভারতের Indian Fisheries Act 1897 অনুযায়ীও নিষিদ্ধ ছিলো।
আসুন বাইশ ধরা থেকে বিরত থাকি।
আগামী প্রজন্মের জন্য মৎস্য সম্পদ রক্ষা করি।

17/04/2022

ঈদ মানে খুশি। ঈদ মানে সম্প্রীতি। ঈদ মানে ভ্রাতৃত্বের অটুট বন্ধন। ঈদের আগমনে নিভিয়ে দেয় হিংসা-বিদ্বেষ,কাম-লোভ,আর রাগ-ক্ষোভের আগুন। শান্তি, সম্প্রীতি, ভাতৃত্ব আর সাম্যের গান গায়। ত্যাগের মহিমায় উজ্জীবিত মুমিন-মুসলিম দয়াল মাওলার গুণকীর্তন করে। বছর ঘুরে রমযান শেষে সেই মহিমান্বিত ঈদ আসে আমাদের সামনে। আজ ভাবতে হবে আমরা কি হিংসা-বিদ্বেষ, কাম-লোভ আর ক্রোধ ঝেরে ফেলতে পেরেছি? পেরেছি কি আমরা মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে? বলাবাহুল্য ; আমাদের মাঝে আজ এই মহৎগুণগুলো নেই। অগণিত মানুষ খেতে পায় না। অনাহারে অর্ধাহারে কাটে তাদের দিন। ঈদের দিনেও নতুন পোষাক দুরে থাক- পেটভরে খাওয়ার মত দু’মুঠো ভাতও তাদের জোটে না। তাই মানুষের এই দুর্দশায় কবির উদাত্ত আহবান “ও মন রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনারে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ” আসুন মানুষ হিসেবে আমাদের কর্তব্য পালন করি। ঈদকে সামনে রেখে নিজেকে সাধ্যমত বিলিয়ে দেয়ার চেষ্টা করি। অসহায় মানুষেরা যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেজন্য দানের হাত প্রসারিত করি। আমরা দুটো বা তিনটি পোষাকের পরিবর্তে একটা ক্রয় করি। নিজেদের খাওয়ার বাজেট থেকে ১০ টি টাকা হলেও ওইসব মানুষদের জন্য রাখি। একটুখানি ভাল খাবার, একটা নতুন কাপড় আর কিছু টাকা বিলিয়ে দিলে আমাদের ঈদের আনন্দ বাড়বে বৈ কমবে না।

এই আনন্দটা সবার মাঝে ভাগ করে দেওয়ার জন্যই আছি আমরা স্বপ্নছোঁয়া পরিবার। আপনার দানকৃত ৫/১০ টাকাই আমরা একটা পরিবারের হাসি ফুটাতে চেষ্টা করবো। যেকোনো ধরনের তথ্য বা দানের জন্য নিম্নের নাম্বারে যোগাযোগ করতে পারেন।

সবুজ. +8801854-274710
মাসুদ +393511641963 (what's app)
সেলিম শাহেদ +8801816-868580
অনি +8801889-222395 (IMO)

13/05/2021

সুবিধাবঞ্চিত পরিবারের ঈদ অভিশাপটাকে একটু আনন্দময় করতে সব সময়ই চেষ্টা করে যায় "" স্বপছোঁয়া "" পরিবার। ঈদের দিনে একটু মুখরোচক খাবারের আয়োজন করতে আমাদের প্রাণান্তকর চেষ্টা থাকে, হোক না সেটা অল্প কিছু পরিবারের জন্য।

আর এই মহৎ কর্ম সম্পাদানের জন্য প্রয়োজন বিপুল অর্থ এবং একদল নিবেদিত প্রাণ সেচ্ছাসেবক। আর আমাদের এই কাজে সব ধরণের অর্থনৈতিক সহোযোগিতা করে যাচ্ছে কিছু অসাধারণ মহৎ মানুষ এবং নিবেদেত প্রাণ সেচ্ছাসেবক দল। আপানারা দান করেছেন আর আমাদের স্বপ্নছোঁয়া পরিবার সেই দানটকে ঈদ উপহার হিসাবে সুবিধা বঞ্চিত পরিবারে পৌছিয়ে দিয়েছে।

"স্বপ্নছোঁয়া"" পরিবারের পক্ষ থেকে আমরা এবার মোট ১১১ টি পরিবারে ঈদ উপহার পৌছিয়ে দিয়েছি।আমরা আশা করি আপনাদের এই সহোযোগিতা উত্তোরাত্তর বৃদ্ধি পাবে এবং স্বপ্নছোঁয়াও আরো বড় পরিসরে সুবিধা বঞ্চিত মানুষের দৌরগোড়ায় পৌছে যাবে।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।“আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন।"

ঈদ মোবারক সবাইকে।

13/05/2021

রাতের অন্ধকার ছেদ করে "স্বপ্ন ছোঁয়ার " স্বেচ্ছাসেবকরা নিরলস ছুটে চলছে আল্লাহ প্রদত্ত রিজিক অভাবী মানুষের দৌর গোড়ায় পৌছে দেওয়ার চেষ্টায়।

ঈদ মোবারক। এই দুঃসময়ে যারা ঈদ মোবারক বলতে পারছি,তারা বড্ড সৌভাগ্যবান।অসহায় মানুষগুলোর সাথে ঈদের খুশিকে ভাগ করে আল্লাহর...
12/05/2021

ঈদ মোবারক।

এই দুঃসময়ে যারা ঈদ মোবারক বলতে পারছি,তারা বড্ড সৌভাগ্যবান।অসহায় মানুষগুলোর সাথে ঈদের খুশিকে ভাগ করে আল্লাহর শুকরিয়া আদায় করে নেই।তাতেই অর্থবহ হবে এবারের ভিন্নধর্মী পরীক্ষাময় ঈদ।তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

“আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন।"

" স্বপ্ন ছোয়া "
মানব কল্যানে নিবেদিত

আলহামদুলিল্লাহ 🖤প্রতি বারের মতো এবারো স্বপ্ন ছোয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৬ টি পরিবারের মধ্যে আজ ঈদের খাদ্য সামগ্রী পাঠান...
12/05/2021

আলহামদুলিল্লাহ 🖤
প্রতি বারের মতো এবারো স্বপ্ন ছোয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৬ টি পরিবারের মধ্যে আজ ঈদের খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে।(কাল আরো দেওয়া হবে)[ইনশাআল্লাহ ] 🙃আমাদের সকল সহযোগিতা কারি ভাই ও বোন দের এবং সকল সেচ্ছাসেবী দের জন্য আপনাদের কাছে দোআর আর্জি 🖤
যাতে সব সময় এই ভাবে আমরা মানুষের সেবা করতে পারি🌼
আল্লাহ আমাদের এই দান কে কবুল করুক আমিন।আপনাদের সকলের সহযোগিতা কাম্য🥰

প্রতিটি ঈদ সবার জন্য বয়ে আনে অনাবিল আনন্দ। শপিং সেন্টার গুলোতে দেখা যায় উপচে পড়া ভীড়। নতুন পোষাক ছাড়া কি ঈদ হয়? ঈদের দি...
01/05/2021

প্রতিটি ঈদ সবার জন্য বয়ে আনে অনাবিল আনন্দ। শপিং সেন্টার গুলোতে দেখা যায় উপচে পড়া ভীড়। নতুন পোষাক ছাড়া কি ঈদ হয়? ঈদের দিনে নানা মুখরোচক খাওয়ার আয়োজন। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক সুবিধাবঞ্চিত পরিবার আছে যাদের কাছে ঈদ আনন্দের বদলে অভিশাপ হয়ে আসে, যাদের ঈদ কাটে জরাজীর্ন পোষাকেই এক মুঠো পান্তা দিয়েই। আমরা তাদের নিয়ে ভাবি না। অনেকেই তাদের দেখেও না দেখার ভান করে বিরক্তি নিয়ে পাশ কাটাই। অথচ এরাও সমাজের একটা অংশ। এদেরও পাবার ইচ্ছা আছে কিন্তু পেরে ওঠে না। ওরা না হয় পারে না, তাই বলে কি আমরাও পারব না তাদের নতুন কিছু দিয়ে খুশি করতে? অন্তত ঈদের দিনে একটু মুখরোচক খাবারের আয়োজন করতে? তাদের অভিশাপটেকে আনন্দ পরিণত করতে। অবশ্যই পারি। হোক না সেটা অল্প কিছু মানুষের জন্য। এই অসহায় পরিবারগুলো জন্য তাই আপনাদের সহযোগিতায়

"স্বপ্নছোঁয়া"" পরিবারের পক্ষ থেকে ক্ষুদ্র একটি উদ্যোগ এটা। একটি অসহায় পরিবারের মুখের হাসি আমাদের কাছে অনেক মূল্যবান এবং আনন্দের ।যাদের জীবনে ঈদের আনন্দ আসি আসি করেও ধরা দেয় না,সেই মানুষগুলোর সাথে ঈদের আনন্দ খানিকটা ভাগাভাগি করে নিতে আমাদের এই এগিয়ে আসা।” আসুন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দি। আপনারা যারা সাহায্য করতে আগ্রহী বা যে কোন ব্যাপারে জানতে যোগাযোগ করতে পারেন :-

বি,দ্র : প্রতিবারের ন্যায় এবারও আমরা ২৭ রমজানের ভিতরেই "" স্বপছোয়ার "" ঈদ উপহার হতদরিদ্র পরিবারে পৌছিয়ে দেব।।

1 : Salim Shahed
+880 18 1686 8580 (B kash)

2 : Saiful Islam
+880 16 2464 6021(B Kash)
‭+880 18 5427 4710‬ (B Kash)

3. Masud Parvez
+393511641963

4. Tareak Rahman Oni
+8801889-222395 (Bkash ''per)

22/04/2021

#আসসালামু_আলাইকুম
হাট গাঁও “স্বপ্ন ছোঁয়া” ফাউন্ডেশনের
সম্মানিত সদস্য বৃন্দের দৃষ্টি আকর্ষন করছি..
আগামীকাল ২৩-০৪-২০২১ ইং রোজ শুক্রবার জুম্মার নামাজের পরে হাট গাঁও “ #স্বপ্ন_ছোঁয়া” ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে.
স্থান হাট গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ..
সকল সদস্য বৃন্দের উপস্থিতি একান্ত কাম্য.. 📢📢

“ #স্বপ্ন_ছোঁয়া”
( #মানব_কল্যানে_নিবেদিত)

27/02/2021

Address

Noakhali
Sonaimuri

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন ছোঁয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category