বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কুমিরা ইউনিয়ন

  • Home
  • Bangladesh
  • Sitakund
  • বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কুমিরা ইউনিয়ন

বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কুমিরা ইউনিয়ন মনগড়া মতবাদের ধ্বংস স্তুপে দাড়িয়ে সুন্নীয়তের বিজয় নিশান আমরাই উড়াব!
(1)

১৩-মে শহীদ মুহাম্মদ নঈম উদ্দীন এর শাহাদাত দিবস।চট্টগ্রামে মুনিরিয়া যুব তাবলীগ কতৃক প্রখ্যাত আলেম আল্লামা শফিউল আলম নেজাম...
13/05/2026

১৩-মে শহীদ মুহাম্মদ নঈম উদ্দীন এর শাহাদাত দিবস।

চট্টগ্রামে মুনিরিয়া যুব তাবলীগ কতৃক প্রখ্যাত আলেম আল্লামা শফিউল আলম নেজামীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।সমাবেশ থেকে ফেরার পথে নির্মমভাবে হামলার শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেলে আইসিওতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩-মে শাহাদাত বরণ করেন সেনাকর্মী নাঈম উদ্দিন।
আজকের এ দিনে শহীদ নঈম উদ্দীন কে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
01/05/2026

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

আগামীকাল ২১.০৪.২০২৬ ইং, রোজ মঙ্গলবার হতে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। এতে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জ...
20/04/2026

আগামীকাল ২১.০৪.২০২৬ ইং, রোজ মঙ্গলবার হতে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। এতে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা। ❤️

আজ ১০ই এপ্রিল, শহীদ লিয়াকত দিবস।শহীদ লিয়াকত আলী ১৯৭০ সালে চান্দগাঁও থানাধীন মৌলভী পাড়স্থ গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থনৈ...
10/04/2026

আজ ১০ই এপ্রিল, শহীদ লিয়াকত দিবস।

শহীদ লিয়াকত আলী ১৯৭০ সালে চান্দগাঁও থানাধীন মৌলভী পাড়স্থ গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থনৈতিক দৈনতায় বিপর্যস্ত চার ভাই এক বোনের পরিবারে লিয়াকত ছিল ৪র্থ সন্তান। পিতা মাতার নিকট ইসলামের মৌলিক বিষয়গুলো, আরবী কায়দা এবং বাল্যশিক্ষা গ্রহণ করে লিয়াকত চান্দগাঁও হামেদিয়া প্ৰাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি ভর্তি হন এল. এল. খান মোহরা উচ্চ বিদ্যালয়ে।

তিনি বলতেন “ওয়াজ শুনে ঈমান তাজা করেছি, এবার সেই তেজোদীপ্ত ঈমানে খোদাদ্রোহী ও নবী বিদ্বেষীদের হুংকারকে স্তব্দ করে দিতে হবে "তাই সে শুরু করে জীবনের নতুন পর্যায় সংগ্রামী জীবন।" সুন্নী ওলামায়ে কেরাম বিশেষ করে আল্লামা হাশেমী, আল্লামা নঈমী, আল্লামা নঈমুদ্দীন আলকাদেরী সাহেবের নূরানী তাকবীর শুনে এবং পীরে তরীকত আবদুল বারী শাহ হুজুরের সংস্পর্শে এসে যোগদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনায়। এক্ষেত্রে এলাকার অন্যান্য সেনাকর্মীদের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। সংগঠনের দায়িত্ব গ্রহণ করে লিয়াকত পুরো এলাকায় সুন্নীয়তের দাওয়াত নিয়ে ছাত্র সমাজে উপস্থিত হলে ধীরে ধীরে একটি শক্তিশালী কর্মী বাহিনী গঠন হয়ে যায়। তার তীক্ষ মেধা-প্রতিভা-নম্র ও বিনয়ী স্বভাব, পরহেজগার এবং সত্যবাদীতার কারণে এলাকার সর্বস্থরের মানুষ তাকে স্নেহের চোখে দেখতেন। তার উত্তম চরিত্র ও ব্যবহারের কারণে বাতিল পন্থিরা ও তার বিরুদ্ধে তেমন কোন দোষ পায়নি। লিয়াকত কলেজ ছাত্র হলেও শুরুতেই সে দাড়ি রেখে সুন্নাতে নববীর বাস্তব অনুসরণ করে একজন নবী প্রেমিক মুজাহিদের পরিচয় দিয়েছেন। তার নেতৃত্বে যখন সুন্নীয়তের আন্দোলন জোরদার হতে লাগল, এলাকার ছাত্র যুব সমাজ যখন রাসুল (দঃ) এর আদর্শে আদর্শিত হয়ে সংগঠিত হতে লাগল, তখনই নবী অলি বিদ্বেষীদের চোখ পড়ল লিয়াকতের দিকে। শুরু হল লিয়াকতের জীবন কেড়ে নেয়ার গভীর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের চূড়ান্ত বাস্তবায়ন করল ইসলাম নাম ধারী, নবীদ্রোহী, মওদুদী মতবাদ পুষ্ঠ কুখ্যাত পেশাদার খুনীরা।

১৯৮৬ সালে ১০ এপ্রিল চট্টগ্রাম সরকারী কমার্স কলেজে নবী-অলির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নবীন বরণ অনুষ্ঠান ও সম্মেলনে পথে যোগদান শেষে ফেরার পথে পূর্বে থেকে উৎপেতে থাকা পেশাদার সন্ত্রাসীরা সশস্ত্র ভাবে ঝাঁপিয়ে পড়ে লিয়াকতের উপর কলেজ ক্যাম্পাসে। ধারালো মারণাস্ত্রের আঘাতে জর্জরিত হয় লিয়াকতের দেহ। মারাত্মক ভাবে আহত করে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ এসে মুমূর্ষ লিয়াকতকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তার শাহাদাত বরণ ঘটে ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। লিয়াকতের শাহাদাতের ঘটনা বিজলীর মত ছড়িয়ে পড়ে দেশের সমগ্র প্রান্তরে। এর পরপরই লিয়াকতকে এক নজর দেখার জন্য শুরু হয় হাজারো সুন্নী জনতার বাঁধ ভাঙ্গা জোয়ার। হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত জানাযায় ইমামতি করেছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নূরুল ইসলাম হাশেমী। সমবেত শোকাহত জনতার সামনে আল্লামা হাশেমী দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন ইসলামের অখন্ড মতাদর্শ সুন্নীয়তকে বাস্তবে রূপদান দেয়ার জন্য, নবীদ্রোহী বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে অনুসরণ করে এদেশের হাজারো লিয়াকত সুন্নীয়ত প্রতিষ্ঠার জন্য শহীদ হতে কণ্ঠাবোধ করবেনা। সেদিন শোকাহত নবী প্রেমিকদের কণ্ঠে ভেসে উঠেছিল-

"হায়! আমরা যদি আজ লিয়াকত হতাম
খোদার দরবারে শহীদি মান পেতাম
শহীদি তালিকায় নাম উঠাতাম।"

জানাযা শেষে মৌলভী পুকুড় পাড়স্থ কবরস্থানে শহীদ লিয়াকত আলীকে দাফন করা হয়। প্রতি বছর ১০ এপ্রিল লিয়াকতের সমাধিতে নবীপ্রেমিক ভাইয়েরা ছুটে যান ফুলের রিং নিয়ে, সালাত- সালাম ও দোয়া মুনাজাত করতে, শহীদ লিয়াকতের গর্বিত মা কে একনজর দেখতে। আল্লাহ লিয়াকতের এই শাহাদাতকে কবুল করুন এবং লিয়াকতের মত জীবন উৎসর্গ করে এদেশে ইসলামের শ্বাশ্বত বিধানকে বাস্তবে রূপ দান করুক।

আমিন। বেহুরমতে ছৈয়্যদিল মুরছালিন।

আজ মহান ২২ চৈত্র। মাইজভাণ্ডার ওরশ শরীফ। গাউসুল আযম বিল বেরাসত,কুতুবুল আকতাব,হযরত মাওলানা শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজ...
05/04/2026

আজ মহান ২২ চৈত্র।
মাইজভাণ্ডার ওরশ শরীফ।

গাউসুল আযম বিল বেরাসত,কুতুবুল আকতাব,হযরত মাওলানা শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবাভাণ্ডারী (কঃ)'র পবিত্র বার্ষিক ওরশ শরিফ মহাসমারোহে দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীতে অনুষ্টিত হচ্ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিরা ইউনিয়ন পরিবার এ মহান ওরছে পাকের সফলতা কামনা করছে...

ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলা ২০২৬-২৭ সেশনের জন্য নবনির্বাচিত জিকু-রায়হান-হাসান পরিষদকে অভিনন্দন এবং সেনানী শুভেচ্ছা।
05/04/2026

ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলা ২০২৬-২৭ সেশনের জন্য নবনির্বাচিত জিকু-রায়হান-হাসান পরিষদকে অভিনন্দন এবং সেনানী শুভেচ্ছা।

০৩রা এপ্রিল সীতাকুণ্ড ছাত্রসেনার কাউন্সিল সফল হোক।সুন্নীয়তের ক্রান্তিকালে সীতাকুণ্ডে যে সংগঠন সবচেয়ে বেশি এক্টিভ হয়ে উঠে...
01/04/2026

০৩রা এপ্রিল সীতাকুণ্ড ছাত্রসেনার কাউন্সিল সফল হোক।

সুন্নীয়তের ক্রান্তিকালে সীতাকুণ্ডে যে সংগঠন সবচেয়ে বেশি এক্টিভ হয়ে উঠে তার নাম ছাত্রসেনা। গত এক বছরে সীতাকুণ্ড ছাত্রসেনা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। সীতাকুণ্ড ছাত্রসেনা এমন একটা ফোরাম, যেখান থেকে সারা বাংলাদেশের আনাচে-কানাচে কাজ করতে সক্ষম প্রকৃত ইসলামী রাজনীতির কর্মী গড়ে তোলা হয়। যখন সবকিছু ধ্বসে পড়ে সীতাকুণ্ড ছাত্রসেনা তখনো জানান দেয় নিজেদের অবস্থান। সীতাকুণ্ডের সেনানীদের ধমনীতে হোসাইনী আদর্শ বহমান। ২৬ এপ্রিলের মহাসমাবেশে সীতাকুণ্ডের সুন্নীদের সমন্বিত অংশগ্রহণ, শহীদ রইস উদ্দিন রহ. এর শাহাদাত পরবর্তী তীব্র আন্দোলন এবং ২৬ এর জাতীয় নির্বাচনে সীতাকুণ্ডের সাধারণ জনগণের মাঝে মোমবাতি প্রতীকের আশাতীত জাগরণের পিছনে সর্বাগ্রে ভূমিকা রেখেছে ছাত্রসেনা।

০৩রা এপ্রিল সীতাকুণ্ড ছাত্রসেনার কাউন্সিল সফল হোক। এই কাফেলা আল্লামা তৈয়্যব শাহ রহ., ইমাম হাশেমী রহ., শেরে মিল্লাত রহ. সহ অসংখ্য বুজুর্গানে দ্বীনের নুরানী নজরে আবৃত। এই কাফেলা এগিয়ে গেলেই জাতী পাবে মুক্তির দিশা।

৫ম রমাদানের তোহফা ❤️নিয়মিত শেয়ারের মাধ্যমে রমজানের মাসায়েলগুলো অপরকে জানতে সাহায্য করুন।
22/02/2026

৫ম রমাদানের তোহফা ❤️

নিয়মিত শেয়ারের মাধ্যমে রমজানের মাসায়েলগুলো অপরকে জানতে সাহায্য করুন।

৫২-এর ভাষা আন্দোলনে সকল শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা।
21/02/2026

৫২-এর ভাষা আন্দোলনে সকল শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা।

২য় রমজানের তোহফা
19/02/2026

২য় রমজানের তোহফা

Address

Sitakund

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কুমিরা ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share