ছালাভরা তরুণ একতা সংঘ

ছালাভরা তরুণ একতা সংঘ মাদক ছেড়ে খেলতে চল। খেলাধূলায় বাড়ে বল।

25/05/2026
চলছে প্রস্তুতি। ঈদের পরের দিন।স্থান: ছালাভরা মধ্যপাড়া (চাইনিজ মাঠ) ব্রিজ সংলগ্ন
23/05/2026

চলছে প্রস্তুতি। ঈদের পরের দিন।
স্থান: ছালাভরা মধ্যপাড়া (চাইনিজ মাঠ) ব্রিজ সংলগ্ন

ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُআস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।আমরা আব্দুস স...
11/05/2026

ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আমরা আব্দুস সাত্তার (মাষ্টার) স্মৃতি আন্ত:পাড়া ক্রিকেট (বাঁশ বাগানের মাঝে) ও ফুটবল (চাইনিজ মাঠে) টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছি। এই টুর্নামেন্টটি আমরা ঈদুল আজহার ২য় ও ৩য় দিন আয়োজন করতে চাচ্ছি। এখানে ছালাভরা মধ্যপাড়া, কুনকুনিয়া (প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাড়া)(কুনকুনিয়া নবজাগরণ সংঘ), ছালাভরা তালতলা(ছালাভরা তালতলা স্পোর্টিং ক্লাব , ছালাভরা কারিগর পাড়া সকলের উপস্থিতি একান্ত কাম্য। আমরা এর আগেও ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। কিন্তু আমরা চাচ্ছি এবারের টুর্নামেন্টটা হোক সব বারের থেকে আলাদা। এই টুর্নামেন্টে আমরা চাচ্ছি প্রতি দলের প্লেয়ার দেরই নিজস্ব জার্সি থাকুক এবং সেটা আমাদের নিজেদের টাকা দিয়েই। কেননা আমাদের মাঝে এখন খুব একটা তেমন লোক নাই যারা আমাদের এই জার্সি উপহার দিবে। আমাদের টাকা দিয়েই আমরা আমাদের জন্য জার্সি নিব শুধু খেলার দল অনুযায়ী ভিন্নতা আসবে। আর যারা টিম নিবে তাদের তো আলাদা মাঠ ফি আছেই। আমরা সকলের অংশগ্রহণ কামনা করছি।
খেলোয়াড় নির্বাচন হবে লটারির মাধ্যমে। সম পর্যায়ের খেলোয়াড়দের ক্যাটাগরিতে ভাগ করে সেখান থেকে দল নির্বাচন হবে। যদি সবাই জার্সির ব্যাপারে রাজি থাকো তবে আমরা আগেই দল ভাগ করে জার্সি অর্ডার দেব। কেননা নিজের নামে জার্সি আসতে নূন্যতম সময়ের প্রয়োজন।
যদি কেও দলের মালিক হতে চাও তাও জানাবে।
আশা রাখি সকলের রেসপন্স পাবো।
খেলোয়াড় ও দলের মালিকানা রেজিষ্ট্রেশন এর জন্য ইনবক্সে যোগাযোগ করুন। আর যদি কেও আমাদের খেলার স্পন্সর অথবা জার্সি স্পন্সর করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

20/04/2026

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি নতুন স্বপ্নের পথে যাত্রা।
“ছালাভরা তরুণ একতা সংঘের" পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য রইলো অফুরন্ত শুভকামনা, ভালোবাসা ও দোয়া।
এই পথটা সহজ ছিল না অনেক রাত জাগা, ক্লান্তি, আর না বলা চাপের মধ্যেও তোমরা হাল ছাড়োনি। এখন সময় আত্মবিশ্বাস নিয়ে নিজেকে প্রমাণ করার।
ভয়কে দূরে রেখে শান্ত মনে পরীক্ষার হলে বসো তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না।
মনে রেখো, প্রতিটি উত্তরপত্র তোমার চেষ্টা আর স্বপ্নের প্রতিচ্ছবি।
সততা, মনোযোগ আর বিশ্বাস এই তিনটিই হোক তোমার শক্তি।
সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সুস্থ থেকো, নিরাপদ থেকো।
তোমাদের সাফল্যের গল্প শুনতে অপেক্ষায় থাকব
ছালাভরা তরুণ একতা সংঘ। ❤️

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি্ রাজিউন।আমাদের প্রিয় স্যার আর আমাদের মাঝে...
10/04/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি্ রাজিউন।
আমাদের প্রিয় স্যার আর আমাদের মাঝে নাই। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চমাকাম দান করুন। আমিন

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন এর ঢেকুরিয়া ইকো পার্কের সামনে মামুন নামের এক কিশোর পানিতে পড়ে গেছে। বর্ত...
10/04/2026

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন এর ঢেকুরিয়া ইকো পার্কের সামনে মামুন নামের এক কিশোর পানিতে পড়ে গেছে। বর্তমানে তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পানিতে নেমে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি্ রাজিউন।আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ মামুন...
09/04/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি্ রাজিউন।
আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ মামুন গ্রাম ছালাভরা মধ্যপাড়া,কাজিপুর, সিরাজগঞ্জ।,, কাজিপুরের ঢেকুরিয়া ইকো পার্ক সংলগ্ন স্থানে যমুনা নদীতে গোসল করতে এসে নদীতে হারিয়ে গিয়েছে।।

لَا بَأْسَ طَهُوْرُ إِنَّشَاءَ اللهُ (লা- বাসা তুহুরুন ইংশা-আল্ল-হ) 'ভয় নেই, আল্লাহর মেহেরবানীতে আরোগ্য লাভ করবে ইনশাআল্...
07/04/2026

لَا بَأْسَ طَهُوْرُ إِنَّشَاءَ اللهُ
(লা- বাসা তুহুরুন ইংশা-আল্ল-হ) 'ভয় নেই, আল্লাহর মেহেরবানীতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ' (বুখারী, মুসলিম, মিশকাত, হা/১৫২৯, পৃঃ ১৩৪)।
ছালাভরা পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ আলী (তামিম) Acute Leukemia (ব্লাড ক্যান্সারের প্রথম ধাপ) এ আক্রান্ত। আমরা সকলে তাকে আমাদের দোয়ায় রাখি। মহান রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। সকলে তার পরিবারের জন্যও দোয়া করি যেন আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে তাদের ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করেন। আমিন।

لَا بَأْسَ طَهُوْرُ إِنَّشَاءَ اللهُ (লা- বাসা তুহুরুন ইংশা-আল্ল-হ) 'ভয় নেই, আল্লাহর মেহেরবানীতে আরোগ্য লাভ করবে ইনশাআল্...
06/04/2026

لَا بَأْسَ طَهُوْرُ إِنَّشَاءَ اللهُ
(লা- বাসা তুহুরুন ইংশা-আল্ল-হ) 'ভয় নেই, আল্লাহর মেহেরবানীতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ' (বুখারী, মুসলিম, মিশকাত, হা/১৫২৯, পৃঃ ১৩৪)।
আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন মুরুব্বি Abdus Sattar মাষ্টার। তিনি মনে হয় আমাদের অত্র গ্রামের বর্তমান তরুণ সমাজের প্রায় সকলেরই শিক্ষক। তিনি অত্যন্ত নম্র, বিনয়ী, ন্যায় বিচারক এবং আমাদের সকলের মাথার তাজ। ওনার মুখে হাসি ছাড়া কিছু দেখা যায় নাহ। ওনার মুখটা চোখের সামনে ভাসলেই দেখি উনি হাসতেছেন। তিনি "মেঘাই দাখিল মাদ্রাসার" সম্মানিত ইংরেজি শিক্ষক। এবং তিনি "ছালাভরা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠ" এর সম্মানিত প্রতিষ্ঠাতা। আজ তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি আছেন। সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন

14/04/2025

ধানগড়া বাসস্ট্যান্ডে একটি ছেলে পাওয়া গেছে,
নাম: আব্দুর রহমান।
বাবার নাম: আব্দুর রাজ্জাক।
গ্রাম : মাইজবাড়ি, উপজেলা : কাজীপুর, জেলা: সিরাজগঞ্জ।
বয়স: আনুমানিক ৬ বছর।
মাদ্রাসা পড়ুয়া ছেলে, হুজুরের ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে এসেছে।
তাকে একটা দোকানে রাখা হয়েছে।
যোগাযোগ: 01922520075( সজিব)

31/03/2025

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’

Address

Salavora Govt. Primary School
Sirajganj
6710

Telephone

+8801796432470

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছালাভরা তরুণ একতা সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category