উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Sirajganj
  • উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ

উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ সেবার সহজীকরণ।

আজ ০১/০৬/২৬ তারিখ বিকালে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারের পৌর সিএনজি স্ট্যান্ডে বেলকুচি থেকে সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ থে...
01/06/2026

আজ ০১/০৬/২৬ তারিখ বিকালে বেলকুচি উপজেলার
মুকুন্দগাতী বাজারের পৌর সিএনজি স্ট্যান্ডে বেলকুচি থেকে সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে বেলকুচি / এনায়েতপুরগামী সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার,বেলকুচি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে ০৪জন সিএনজি চালককে মোট ৮,০০০/ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

27/05/2026
আজ ২৭/০৫/২০২৬ তারিখ বেলা ০১:৩০ টা থেকে ০২:৪৫ টা পর্যন্ত সোহাগপুরপুর কুরবানির গরুর হাটে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউট...
27/05/2026

আজ ২৭/০৫/২০২৬ তারিখ বেলা ০১:৩০ টা থেকে ০২:৪৫ টা পর্যন্ত সোহাগপুরপুর কুরবানির গরুর হাটে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, সরকার নির্ধারিত রেট অনুযায়ী হাসিল আদায় করা হচ্ছে না এবং রশিদে টাকার পরিমাণ উল্লেখ নেই। এই হাটের গরু ও ছাগলের ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে হাট কর্তৃপক্ষ ছাগলের জন্য ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত এবং গরুর জন্য ৮০০-১২০০ টাকা পর্যন্ত হাসিল আদায় করছে। সরেজমিনে কিছু রশিদ পাওয়া যায়। ঘটনার সত্যতার প্রেক্ষিতে ঐ হাটের পরিচালনাকারীর স্বীকারোক্তির ভিত্তিতে হাজী মোঃ আমিরুল ইসলামকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও, সরকার নির্ধারিত রেট ও নিয়মানুযায়ী গরুর হাট পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়৷

আজ ২৫/০৫/২০২৬ খ্রি. তারিখে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্তর্গত সোহাগপুর সরকারী শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়...
25/05/2026

আজ ২৫/০৫/২০২৬ খ্রি. তারিখে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্তর্গত সোহাগপুর সরকারী শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বেলকুচি শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিরুল ইসলাম খান আলীম, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৬৬, সিরাজগঞ্জ-০৫। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন জনাব আফরিন জাহান (Uno Belkuchi). উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অদ্য ২৫/০৫/২০২৬ খ্রি. তারিখে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার  সমেশপুর পশুর হাট পরিদর্শন করেন জনাব  আফরিন জাহান (Uno Belk...
25/05/2026

অদ্য ২৫/০৫/২০২৬ খ্রি. তারিখে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সমেশপুর পশুর হাট পরিদর্শন করেন জনাব আফরিন জাহান (Uno Belkuchi) উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ।

আজ ২৫/০৫/২০২৬ খ্রি. তারিখে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সমেশপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯  এর অধীন মোবাইল...
25/05/2026

আজ ২৫/০৫/২০২৬ খ্রি. তারিখে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সমেশপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব আফরিন জাহান (Uno Belkuchi). উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলকুচি, সিরাজগঞ্জ।

অদ্য ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষ্যে বেলকুচি উপজেলার ক...
23/05/2026

অদ্য ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষ্যে বেলকুচি উপজেলার কোরবানির পশুর চামড়া সংরক্ষণকারী ২৮ টি প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করেন জনাব আফরিন জাহান (Uno Belkuchi). উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ ।

অদ্য ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার  সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে জন...
23/05/2026

অদ্য ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে জনাব আফরিন জাহান (Uno Belkuchi). উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ এর সভাপতিত্বে
বেলকুচি উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রধান, ইমাম এবং চামড়া ব্যবসায়ীগণের অংশগ্রহণে যথানিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান সহকারী কমিশনার (ভূমি) বেলকুচি, সিরাজগঞ্জ, জনাব ডাঃ মোঃ নাজমুল হক উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বেলকুচি, সিরাজগঞ্জ, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, বেলকুচি , সিরাজগঞ্জ সহ অন্যান্য।

আজ ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার  সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি ইউনিয়ন পরিষদ ও বেলকুচি পৌরসভা কর্তৃক ভিজিএ...
23/05/2026

আজ ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি ইউনিয়ন পরিষদ ও বেলকুচি পৌরসভা কর্তৃক ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জনাব আফরিন জাহান (Uno Belkuchi). উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ। এসময় সঙ্গে ছিলেন জনাব মোঃ আবু হেলাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলকুচি, সিরাজগঞ্জ সহ অন্যান্য।

আজ ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে এডিপির এর অর্থায়নে ব...
23/05/2026

আজ ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে এডিপির এর অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন করেন জনাব আফরিন জাহান (Uno Belkuchi). উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ।

Address

Belkuchi
Sirajganj
6740

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ:

Share