10/07/2016
১৯৭০ সালের কথা। তখন আমি বাগবাটী স্কুলের ছাত্র। আমাদের ক্লাশে দুইজন কুমার ( মাটির হাড়ি পাতিল নির্মাতা ) পরিবারের হিন্দু ছাত্র ছিল। ওরা দুজন আপন সহোদর। একজনের নাম ভবতোষ পাল, আরেকজনের নাম পরিতোষ পাল। ওদের দুজনের সাথেই আমার ভাল বন্ধুত্ত ছিল। একদিন ক্লাশ ছুটি শেষে ওরা দুজন আমাকে ওদের বাড়ীতে নিয়ে যায়। ভবতোষদের মা প্রথমে আমাকে সন্দেশ খেতে দিয়েছিল। তারপর ভাত। সেই প্রথম কোন হিন্দু বাড়ীতে আমার ভাত খাওয়া। তাও আবার নিম্ন বর্ণের হিন্দু। আমার মনে আছে পিড়িতে বসে খেয়েছিলাম। খুব যভ্ন করে আমাকে ওদের মা খাওয়াছিল। ভবতোষের মা'র সেই স্নেহমাখা আদর আপ্যায়ন আমি আজো ভুলতে পারিনি।