ChalanbillNews24.com

ChalanbillNews24.com আপনাকে স্বাগতম "Chalanbillnews24.com" অফিসিয়াল পেইজে

01/06/2026

নাটোরে আবারো আসছে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

🔴তাপপ্রবাহের সতর্কতা!!🔴আজকেও রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় মৃদু তাপপ্রব...
01/06/2026

🔴তাপপ্রবাহের সতর্কতা!!🔴

আজকেও রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় মৃদু তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে। এর মধ্যে দুএক জায়গায় সাময়িক সময়ের জন্য মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে প্রচুর ভ্যাপসা গরমের কারনে মনে হবে তাপমাত্রা ৪০° সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। দুপুর ১২ টা থেকে ৩ টার মধ্যে তাপমাত্রা বেশি থাকবে।তাই ঐ সময়ে বেশি সতর্ক থাকবেন।

তথ্য:
Bangladesh weather observation team Ltd

নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ভোলা গ্রেফতার । তবে কোন মামলায় ত...
31/05/2026

নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ভোলা গ্রেফতার ।

তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে তা এপর্যন্ত জানা যায়নি।

31/05/2026

নাটোরের সিংড়া উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন নামে এক নারীর মৃ*ত্যু হয়েছে।

নি*হত আসমা খাতুন উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরি গ্রামের আজিমউদ্দীনের মেয়ে।

আগে যাচাই, পরে শেয়ার: এমপির বিরুদ্ধে অপপ্রচারকারী ইসরাফিলের বিরুদ্ধে রয়েছে মাদক মামলানাটোরের সিংড়া উপজেলার সংসদ সদস্যকে ...
31/05/2026

আগে যাচাই, পরে শেয়ার: এমপির বিরুদ্ধে অপপ্রচারকারী ইসরাফিলের বিরুদ্ধে রয়েছে মাদক মামলা

নাটোরের সিংড়া উপজেলার সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে আলোচনায় আসা এক যুবকের বিরুদ্ধে অতীতে মাদক মামলায় জড়িত থাকার তথ্য সামনে এসেছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল হোসেন দুলালের ছেলে মো. ইসরাফিল হোসেন দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রায় তিন বছর আগে নওগাঁ জেলার রানীনগর থানার একটি মাদক মামলায় তাকে আটক করা হয়েছিল বলেও স্থানীয় সূত্রে জানা যায়। যার প্রমাণ ইতিমধ্যে হাতে এসেছে।

সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা বক্তব্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই আগে যাচাই, পরে শেয়ার এই নীতি অনুসরণ করা সবার দায়িত্ব।

তারা আরও বলেন, মাদকাসক্তি ও অপপ্রচারের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সচেষ্ট থাকতে হবে।

Address

Singra
6450

Alerts

Be the first to know and let us send you an email when ChalanbillNews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ChalanbillNews24.com:

Share