শিবপুর সার্কেল, নরসিংদী Shibpur Circle, Narsingdi

  • Home
  • Bangladesh
  • Shibpur
  • শিবপুর সার্কেল, নরসিংদী Shibpur Circle, Narsingdi

শিবপুর সার্কেল, নরসিংদী Shibpur Circle, Narsingdi শিবপুর সার্কেল, নরসিংদী’র অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম?

11/02/2026
11/02/2026
01/02/2026

ডিবি, নরসিংদী কর্তৃক ৩০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[31 January 2026]

ঘটনার বিবরণ- আজ শনিবার (৩১ জানুয়ারি) ১৪:৪০ ঘটিকার নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/মোঃ জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আলগী সাকিনস্ত বড়হাটির নৌকাঘাট হতে ০২ জন মাদক ব্যবসায়ীকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ মহসিন ভূইয়া বাবু(৩৭), পিতা- মোঃজসিম ভূইয়া, সাং: গংঙাসাগর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মনবারিয়া, ২। মোঃ সবুজ মিয়া (২২), পিতা: সোহাগ মিয়া সাং-সেনারবাদি, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

এ সংক্রান্তে রায়পুরা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

01/02/2026

ডিবি, নরসিংদী কর্তৃক বেলাব থানার চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই ০২ জন আসামী গ্রেফতারসহ চোরাই মুরগির বিক্রয়লব্ধ টাকা ও ডিজিস্ট এর ব্যবহৃত মোবাইল উদ্ধার

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[1 February 2026]

ঘটনার বিবরণ- গত ২৭/০১/২০২৬ তারিখ রাত অনুমান ২০:০০ ঘটিকায় আজিমুল কাদের ভূইয়া (৪১), পিতা-মৃত আব্দুল মান্নান ভূইয়া, সাং-বীর বাঘবের, থানা-বেলাব, জেলা-নরসিংদী নিখোঁজ হন। পরবর্তীতে ২৯/০১/২০২৬ তারিখ রাত অনুমান ১৯:০০ ঘটিকায় উক্ত আজিমুল কাদের ভূইয়া মালিকানাধীন মুরগির ফার্ম সংলগ্ন মুরগির বর্জ্য ফেলার ডোবার পানিতে বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার হয়। এই ঘটনায় বেলাব থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যার মামলা নং-১৯(১)২৬, ধারা-৩০২/৩৮০/৩৮১/২০১/৩৪ দঃ বিঃ।

নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় আলোচ্য মামলার প্রকৃত রহস্য উৎঘটন ও আসামী গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নরসিংদী ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই নিরস্ত্র) শেখ মোঃ জসিম উদ্দিন, এসআই (নিরস্ত্র) মোবারক হোসেন এর নেতৃত্বে গঠিত একটি চৌকস আভিযানিক টিম কিশোরগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে হত্যার সাথে জড়িত আসামী ০১। প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১)-কে ৩১/০১/২০২৬ তারিখ ১২:১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা হতে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে ডিজিস্ট এর ব্যবহৃত খোয়া যাওয়া একটি এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। অতঃপর গ্রেফতারকৃত আসামী প্রমন তালুকদার ওরফে প্রিমন এর প্রদত্ত তথ্যের ভিত্তিতে তাকে সাথে নিয়ে কিশোরগঞ্জ জেলা হতে আসামী ০২। আবুল কালাম (৪৫)-কে গ্রেফতার করে এবং তার দখল হতে চোরাই মুরগির বিক্রয়লব্ধ ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ

০১। প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১) পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-হাটসিরা, ফতেপুর, থানা-মদন, জেলা-নেত্রকোনা।
০২। আবুল কালাম (৪৫), পিতা-মৃত হেলাল উদ্দিন, সাং-কায়েস্ত পল্লী, থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ।

উদ্ধারকৃত আলামতঃ
১। চোরাই মুরগির বিক্রয়লব্ধ ৪ লক্ষ টাকা
২। ডিজিস্ট এর ব্যবহৃত মোবাইল সেট ০১ টি

এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Address

Shibpur Sadar, Narsingdi
Shibpur

Alerts

Be the first to know and let us send you an email when শিবপুর সার্কেল, নরসিংদী Shibpur Circle, Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শিবপুর সার্কেল, নরসিংদী Shibpur Circle, Narsingdi:

Share