20/03/2026
আন্তর্জাতিক মঞ্চে নকলার সেজানের কৃতিত্ব, কৃষি প্রকৌশল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক কৃষি প্রকৌশল বিষয়ক আইডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ ও নকলার জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সাবিদুর রহমান সেজান।
‘দ্য ইন্টারন্যাশনাল কমিশন অব এগ্রিকালচারাল অ্যান্ড বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং’ (CIGR) আয়োজিত International Student Competition 2025 এ তিনি সহপ্রতিযোগী Nusrat Jeehan এর সঙ্গে অংশ নিয়ে Technical Section 2 – Structures and Environment ক্যাটাগরিতে তৃতীয় স্থান লাভ করেন।
এই আন্তর্জাতিক সাফল্যে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সেজান বলেন, বিশ্বমানের একটি আইডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে, নিজের ফ্যাকাল্টি, বিশ্ববিদ্যালয় এবং দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি এ অর্জনের পেছনে মূল্যবান recommendation ও সহযোগিতার জন্য Prof. Dr. Anisur Rahman এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়াও তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন Mirajus Salehin Sayem, Mohibur Rahman Doha এবং Bashirul Islam এর প্রতি। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া ও সাফল্য অর্জনকারী বড় ভাই ও সহপাঠীদেরও অভিনন্দন জানান তিনি।
সাবিদুর রহমান সেজানের এই সাফল্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তার অনুষদ, নকলা উপজেলা এবং সমগ্র দেশের মানুষের মাঝে আনন্দের সাড়া পড়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করায় স্থানীয়ভাবে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। অনেকে মনে করছেন, এ ধরনের অর্জন দেশের তরুণ শিক্ষার্থীদের কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।
পরিবার, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী সেজানের জন্য দোয়া কামনা করেছেন, যেন তিনি ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জন করে নকলা উপজেলা ও বাংলাদেশের সম্মান বিশ্বদরবারে আরও সমুন্নত করতে পারেন।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে CIGR Student Competition এর অফিসিয়াল ওয়েবসাইটে।