জেলা প্রশাসন, শেরপুর

জেলা প্রশাসন, শেরপুর The official page of the Office of the Deputy Commissioner, Sherpur.This page intends to shares the daily and upcoming events of the office.
(1)

জেলা প্রশাসন, শেরপুর এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। এর মাধ্যমে জেলা প্রশাসনের সাথে জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, প্রশাসন হয়ে উঠবে জনবান্ধব। পেজটি লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

18/12/2025
05/10/2025

ভূমিসেবা পেতে ১৬১২২ নম্বরে কল করুন।

অথবা ভিজিট করুন land.gov.bd

DC Sherpur

📚 বিশ্ব শিক্ষক দিবস ২০২৫“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জেলা প্রশাসন, শেরপুর-এর ...
05/10/2025

📚 বিশ্ব শিক্ষক দিবস ২০২৫

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জেলা প্রশাসন, শেরপুর-এর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর।

শিক্ষা উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা, নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার উপায় এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা—
কারণ তাঁরাই জাতি গঠনের মূল কারিগর। 🙏🎓

DC Sherpur

শ্রীবরদী উপজেলা পরিদর্শন📅 তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবারআজ জেলা প্রশাসক মহোদয় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন...
30/09/2025

শ্রীবরদী উপজেলা পরিদর্শন

📅 তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

আজ জেলা প্রশাসক মহোদয় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও কার্যক্রম পরিদর্শন করেন।

🔹 উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করে তিনি প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি ও জনসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

🔹 শ্রীবরদী থানা পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি সেবার মান উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।

🔹 উপজেলার ভূমি অফিস পরিদর্শন করে সেবা প্রদানের মান এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

🔹 স্থানীয় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি প্রত্যক্ষ করতে তিনি কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের সাথে মতবিনিময় করেন।

জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি সরকারি সেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখছে।

DC Sherpur

🌸 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন 🌸আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ব...
29/09/2025

🌸 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন 🌸

আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) জনাব এম এ আকমল হোসেন আজাদ মহোদয়।

এ সময় তিনি পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন। পূজার শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে তিনি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমান।

DC Sherpur

🚩 উন্নয়ন পরিকল্পনায় শেরপুর: মতবিনিময় সভা অনুষ্ঠিত 🚩আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো...
29/09/2025

🚩 উন্নয়ন পরিকল্পনায় শেরপুর: মতবিনিময় সভা অনুষ্ঠিত 🚩

আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো "উন্নয়ন সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে শেরপুর এর সার্বিক উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা"।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এ আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।
সভাপতিত্ব করেন তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর।

শেরপুর জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ সভা দিকনির্দেশনামূলক ও কার্যকরী ভূমিকা রাখবে।

📌 আয়োজনে: জেলা প্রশাসন, শেরপুর

🌸 “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” 🌸আজ শেরপুর সদর উপজেলার ৩০ জন নারী যারা বাল্যবিবাহের বয়সসীমা ১৮ বছর অতিক্রম করেছে...
28/09/2025

🌸 “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” 🌸

আজ শেরপুর সদর উপজেলার ৩০ জন নারী যারা বাল্যবিবাহের বয়সসীমা ১৮ বছর অতিক্রম করেছেন, তাদের সম্মানে ব্র্যাক, শেরপুর আয়োজিত “স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান – ২০২৫” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের হাতে সনদপত্র ও টোকেন উপহার প্রদান করা হয়।

✨ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর।

✨ বিশেষ অতিথি —
জনাব লুৎফুল কবির, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুর।

✨ সভাপতিত্ব করেন —
ফারহানা মিল্কি, জেলা কো-অর্ডিনেটর, ব্র্যাক, শেরপুর।

এই আয়োজন বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে এক অনন্য উদ্যোগ হিসেবে কাজ করবে।

DC Sherpur

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর কর্তৃক জারিকৃত সাধারণ নির্দেশনাসমূহ।
26/09/2025

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর কর্তৃক জারিকৃত সাধারণ নির্দেশনাসমূহ।

প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানআজ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে ন...
25/09/2025

প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠান

আজ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমান।

সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর মিজ মোসাঃ হাফিজা জেসমিন।

অনুষ্ঠানে বক্তারা নারী উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি সহায়তার সুযোগ গ্রহণে উৎসাহিত করেন।

প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে মিজ আরিফা সিদ্দিকা উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর হিসেবে য...
25/09/2025

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে মিজ আরিফা সিদ্দিকা উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর হিসেবে যোগদান করেছেন।

শেরপুর জেলার স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের সেবায় তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।

তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

DC Sherpur

★চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন★📅 তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫📍 স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, শেরপুরবেসামরিক প্রশাসনে চাক...
25/09/2025

★চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন★

📅 তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫
📍 স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, শেরপুর

বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ বা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতা জনিত কারণে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে আজ শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর।

এই কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সহায়তা গ্রহণ করেছে। এটি প্রশাসনের একটি মানবিক উদ্যোগ হিসেবে বাস্তবায়িত হয়েছে, যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে।

📢 প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর

Address

DC Office
Sherpur
2100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801713651300

Alerts

Be the first to know and let us send you an email when জেলা প্রশাসন, শেরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা প্রশাসন, শেরপুর:

Share