District Police Sherpur - জেলা পুলিশ, শেরপুর

District Police Sherpur - জেলা পুলিশ, শেরপুর জেলা পুলিশ শেরপুর কর্তৃক পরিচালিত ফেসবুক পেইজ । The Official Facebook fan Page of District Police Sherpur.
(2)

Sherpur District Established in 1984, the district is situated on the northern part of Bangladesh under Mymensingh division. It is surrounded by Garo Hills of Meghalaya (India) on the North, Mymensingh on the east and Jamalpur on the west. The district police sherpur started its journey in the same year with five police stations - Jhenaigati, Nakla, Nalitabari, Sherpur Sadar and Sreebardi; two outposts - Sherpur sadar fari and Gouripur fari; 1 investigation centre, one immigration check post.

30/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশ গভীর শ্রদ্ধা নিবেদন করছে।

শেরপুর পুলিশ লাইন্সে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিতᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.[𝟐𝟖 ᴍᴀʏ 𝟐𝟎𝟐𝟔]পবিত্র ঈদুল আযহা মুসলমানদ...
28/05/2026

শেরপুর পুলিশ লাইন্সে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.
[𝟐𝟖 ᴍᴀʏ 𝟐𝟎𝟐𝟔]

পবিত্র ঈদুল আযহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনা, যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্য দিয়ে শেরপুর জেলা পুলিশ কর্তৃক উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

উক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য-সহ মহল্লার মুসল্লিবর্গ।

নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অতঃপর পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

27/05/2026
*শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত*ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.[...
25/05/2026

*শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত*

ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.
[𝟐𝟓 ᴍᴀʏ 𝟐𝟎𝟐𝟔]

‘‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (২৬ মে) বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহমুদুল হক রুবেল, এমপি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় কবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মিজ্ ফরিদা ইয়াসমিন -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক জনাব এ, বি, এম মামুনুর রশিদ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ​বক্তাগণ জাতীয় কবির সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও শোষণের বিরুদ্ধে তাঁর বিদ্রোহী সত্তার ওপর আলোকপাত করেন এবং নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীদের কণ্ঠে হামদ, নাত ও নজরুল গীতি এবং আবৃত্তিকারদের বলিষ্ঠ কণ্ঠে কবির কবিতার নান্দনিক উপস্থাপন উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। সেই সঙ্গে শিল্পীদের বর্ণিল নৃত্যশৈলী পুরো অনুষ্ঠানে এক অন্যরকম আবহ তৈরি করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মিজ ফরিদা ইয়াসমিন এবং সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।

শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.[𝟐𝟒 ᴍᴀʏ 𝟐𝟎𝟐𝟔]শেরপুর জেলার সম...
24/05/2026

শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.
[𝟐𝟒 ᴍᴀʏ 𝟐𝟎𝟐𝟔]

শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১২ ঘটিকায় এপ্রিল-২০২৬ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
অতঃপর ​জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর হাটের সার্বিক নিরাপত্তা এবং ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা। একই সাথে ঈদের ছুটিতে ফাঁকা হওয়া আবাসিক এলাকা ও হাট-বাজারে চুরি-ডাকাতি রোধে সকল থানা এলাকায় পুলিশি টহল জোরদারসহ গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

সভায় পুলিশ সুপার মহোদয় এপ্রিল-২০২৬ খ্রিঃ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।

সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা; শ্রেষ্ঠ এসআই প্রথম হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার এসআই (নিরস্ত্র)/ বিল্লাল হোসেন; শ্রেষ্ঠ এসআই দ্বিতীয় হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র)/ আক্তারুজ্জামান মিয়া, শ্রেষ্ঠ এসআই তৃতীয় হিসেবে নির্বাচিত হন নকলা থানার এসআই (নিরস্ত্র)/ মোঃ রফিকুল ইসলাম; শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র)/ মোঃ আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার এএসআই (নিরস্ত্র)/মোঃ জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন নকলা থানার এএসআই (নিরস্ত্র)/ আব্দুল্লাহ আল মামুন; শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার প্রথম হিসেবে নির্বাচিত হন শ্রীবরদী থানার এএসআই (নিরস্ত্র)/মোঃ নজরুল ইসলাম, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার দ্বিতীয় হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র)/ মোঃ আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার দ্বিতীয় হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র)/ মোঃ বুলবুল আহম্মেদ,

শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকরী অফিসার হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার এএসআই (নিরস্ত্র)/মোঃ উমর ফারুক। এছাড়াও টিআরসি নিয়োগ পরীক্ষায় ডিভাইস উদ্ধারের জন্য সভায় বিশেষ পুরস্কারের ভূষিত হন
পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব মোঃ আক্তারুজ্জামান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব
মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান- আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.[𝟐𝟒 ᴍᴀʏ 𝟐𝟎𝟐𝟔]শেরপুর জেলা পুলিশের উদ্যো...
24/05/2026

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.
[𝟐𝟒 ᴍᴀʏ 𝟐𝟎𝟐𝟔]

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার‌ ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।

কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়।
পরে বিগত সভায় প্রস্তাবিত ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।

অতঃপর পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার‌-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে উপস্থিত সকল অফিসার-ফোর্সকে পেশাদারিত্ব বজায় রেখে সুচারুভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

সভায় পুলিশ সপ্তাহ ২০২৬-এ ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে 'গ' গ্রুপে সমগ্র বাংলাদেশে শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় স্থান অর্জন করায় মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক সম্মাননা পুরস্কার পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম মহোদয় শেরপুর জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরবোজ্জ্বল অর্জন উল্লেখ্য করে তিনি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা মহোদয়ের হাতে তুলেদেন।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার; মেডিকেল অফিসার ডাঃ শিবলী সামিউল তুষার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

শেরপুরে 'ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬' এর শুভ উদ্বোধনᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.[𝟐𝟎 ᴍᴀʏ 𝟐𝟎𝟐𝟔]​"অগ্...
20/05/2026

শেরপুরে 'ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬' এর শুভ উদ্বোধন

ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴘᴏʟɪᴄᴇ ꜱʜᴇʀᴘᴜʀ.
[𝟐𝟎 ᴍᴀʏ 𝟐𝟎𝟐𝟔]

​"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন"— এই মহতী প্রতিপাদ্যকে সামনে রেখে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (২০ মে) সকাল ১০ ঘটিকায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ২০২৬ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।

​উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ নাছিম উদ্দিন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

বিশেষ অতিথি সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে যেকোনো দুর্যোগ ও সংকটে ফায়ার ফাইটারদের সাহসিকতা, দ্রুত সাড়া প্রদান এবং অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি জননিরাপত্তা রক্ষায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সব ধরনের লজিস্টিক ও কৌশলগত সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

​আলোচনা সভা শেষে পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধারকারী ও অগ্নি-নির্বাপণ সরঞ্জামাদির প্রদর্শনী পরিদর্শন করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি চৌকস ও দক্ষ দল দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা ও একটি আকর্ষণীয় মহড়া প্রদর্শন করেন।

​উক্ত অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলার সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

19/05/2026


Address

Sp Office
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when District Police Sherpur - জেলা পুলিশ, শেরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share