30/09/2025
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির দূঃসময়ের কান্ডারী, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আস্থাভাজন, নালিতাবাড়ীর উর্বর মাটির কৃতি সন্তান জনাব দুলাল চৌধুরী নকলা এবং নালিতাবাড়ী উপজেলার মোট ১৫ টি পূজা মণ্ডপ পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় তিনি পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের খোঁজ খবর নেন। তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম কাজ করে যাচ্ছে সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের আপ্যায়ন করার জন্য নগদ অর্থ প্রদান করেন।
মানবিক নেতার মানবিক কাজের জন্য ইতিমধ্যেই নকলা-নালিতাবাড়ী'র সাধারণ মানুষ জনাব দুলাল চৌধুরীকে প্রশংসায় ভাসিয়েছেন। সকলের মুখে একই কথা দুলাল চৌধুরী যোগ্য নেতা। তাহাকেই আমরা শেরপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই।