24/05/2026
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ ১৪৩৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার, শেরপুর কর্তৃক বিভিন্ন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের নিয়ে অনুষ্ঠিত পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জনাব মেহেদী হাসান, সহকারী কমিশনার, জেলা প্রশাসন,শেরপুর এবং জনাব শফিউল আলম চাঁন, প্রভাষক, সেকান্দর আলি কলেজ এছাড়া ও বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক বৃন্দ,সাংবাদিক বৃন্দ,অভিভাবক বৃন্দ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রী বৃন্দ।সভাপতিত্ব করেন মিজ্ সিরাজাম মুনিরা, লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক),জেলা সরকারি গণগ্রন্থাগার শেরপুর। উক্ত অনুষ্ঠানে মোট ৮৪ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।