13/05/2026
শেরপুর সদরে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত
আজ ১৩ মে ২০২৬ খ্রি. তারিখে শেরপুর জেলার সদর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প’-এর আওতায় দেশব্যাপী খাল খনন/পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে একটি স্থানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, শেরপুর সদর, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।শেরপুর সদরে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত
আজ ১৩ মে ২০২৬ খ্রি. তারিখে শেরপুর জেলার সদর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প’-এর আওতায় দেশব্যাপী খাল খনন/পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে একটি স্থানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, শেরপুর সদর, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক, শেরপুর জনাব এ.বি.এম. মামুনুর রশিদ।
খাল পুনঃখননের এলাকা ছিল সাহাব্দীরচর হতে কামারেরচর বাজার হয়ে পয়েস্তিরচর পর্যন্ত। খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা হ্রাস, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।