Pathakata,Nakla,Sherpur -পাঠাকাটা.

Pathakata,Nakla,Sherpur -পাঠাকাটা. পাঠাকাটা গ্রাম, উপজেলা : নকলা, জেলা : শেরপুর পাঠাকাটা গ্রাম

13/11/2025
📛 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি-২০২২-২৩অনেকে জানতে চেয়েছেন জিপিএ এত দিয়ে কোন পলিটেকনিকে চান্স হবে, কোন পলিটেকনিকে আবেদন...
27/12/2022

📛 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি-২০২২-২৩
অনেকে জানতে চেয়েছেন জিপিএ এত দিয়ে কোন পলিটেকনিকে চান্স হবে, কোন পলিটেকনিকে আবেদন করবো তাদের জন্য এই পোস্ট।
প্রথমে বলি পলিটেকনিক চয়েজের আগে টেকনোলজির উপরে গুরুত্ব দিন, কেননা জব সেক্টরে আপনার পলিটেকনিক খুজবেনা খুজবে আপনি কোন টেকনোলজি থেকে ডিপ্লোমা করছেন সেটা। এবার আসি (এত) জিপিএ নিয়ে কোন পলিটেকনিকে আবেদন করলে চান্স হতে পারে বা কিভাবে আবেদন করলে চান্স হওয়ার সম্ভাবনা বেশি। নিচে তা উল্লেখ করা হয়েছে -
🔰 যাদের জিপিএ- ৪.৮০ থেকে ৫.০০ তারা নিচের তালিকার ১ থেকে ৫ পর্যন্ত ইনস্টিটিউটে আবেদন করতে পারেন।
🔰 যাদের জিপিএ- ৪.৬০ থেকে ৪.৮০+ তারা নিচের তালিকার ১ থেকে ১০ পর্যন্ত ইনস্টিটিউটে আবেদন করতে পারেন।
🔰 যাদের জিপিএ- ৪.৪০ থেকে ৪.৬০+ তারা নিচের তালিকার ১০ থেকে ৩০ পর্যন্ত ইনস্টিটিউটের মধ্যে আবেদন করতে পারেন।
🔰 যাদের জিপিএ- ৪.৩০ থেকে ৪.৫০+ তারা নিচের তালিকার ২০ থেকে ৪০ পর্যন্ত ইনস্টিটিউটের মধ্যে আবেদন করতে পারেন।
🔰 যাদের জিপিএ- ৪.০০ থেকে ৪.৩০+ তারা নিচের তালিকার ৩০ থেকে ৪৫ পর্যন্ত ইনস্টিটিউটে আবেদন করতে পারেন।

✅ তালিকাটি পূর্বের চান্সপ্রাপ্তদের উপরে ভিত্তি করে করা হয়েছে। মনে রাখবেন আবেদন করার সময়ে পলিটেকনিক চয়েজের ভুলের কারণেও অনেকের চান্স হয়না। তাই আপনার জিপিএ এবং পছন্দের টেকনোলজি দেখে পলিটেকনিক চয়েজ দিবেন। আবেগের ঠেলায় নামকরা পলিটেকনিকে আবেদন করে বসে থাকিয়েন না।
✅ মেয়েদের জন্য আলাদা ৪ টি মহিলা পলিটেকনিকসহ সকল পলিটেকনিকে (নারী কোটা ১০০%) আবেদন করার সুযোগ রয়েছে।
✅ আর্টস বা কমার্সের শিক্ষার্থীদের Remedial কোর্স করার প্রয়োজন নেই। সরাসরি আবেদন করতে পারবে।

✅সরকারি পলিটেকনিক গুলোর তালিকাঃ
০১। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট
০২। বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট
০৩। রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট
০৪। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট
০৫। চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট
০৬। বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট
০৭। পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট
০৮। খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট
০৯। ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট
১০। ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট
১১। কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট
১২। কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট
১৩। সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট
১৪। দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট
১৫। সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
১৬। মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট
১৭। বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিক্স
১৮। ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট
১৯। মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
২০। লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট
২১। যশোর পলিটেকনিক ইন্সটিটিউট
২২। টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউট
২৩। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট
২৪। ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট
২৫। কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
২৬। কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট
২৭। গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
২৮। ফেনী কম্পিউটার ইন্সটিটিউট
২৯। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
৩০। ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট
৩১। বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট
৩২। নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট
৩৩। চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট
৩৪। হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
৩৫। শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট
৩৬। সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট
৩৭। ব্রাহ্মনবাড়ীয়া পলিটেকনিক ইন্সটিটিউট
৩৮। পটুয়াখালি পলিটেকনিক ইন্সটিটিউট
৩৯। মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট।
৪০। নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট
৪১। শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট
৪২। কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট
৪৩। গ্রাফিক আর্টস ইন্সটিটিউট
৪৪। বরগুনা পলিটেকনিক ইন্সটিটিউট
৪৫। ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট
৪৬। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
৪৭। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট
৪৮। খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট
৪৯। রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

| | | | #কারিগরি

19/03/2022

♻️সমন্বিত উপবৃত্তি কর্মসূচি: ১০ এপ্রিল পর্যন্ত তথ্য অন্তর্ভুক্তি কার্যক্রম চলবে♻️

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের ষষ্ঠ শ্রেণি এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উপবৃত্তিযোগ্য শিক্ষার্থী নির্বাচনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই, তালিকা প্রণয়ন ও তালিকায় থাকা শিক্ষার্থীদের তথ্য এইচএসপি এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। ১০ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তি কার্যক্রম চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি (http://www.dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/50c491e4_0dd3_46c0_8acf_379f57ff73c7/img198.pdf) জারি করেছে। শুধু ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাওয়ার জন্য আবেদন করতে পারবে। তবে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা উপবৃত্তি কর্মসূচির বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস করে নতুন ভর্তি হয়েছে, তারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে (http://www.dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/50c491e4_0dd3_46c0_8acf_379f57ff73c7/%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8%20%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%AE.pdf)। সে ক্ষেত্রে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণির কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না। শিক্ষার্থী অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি অথবা অভিভাবক কর্তৃক শিক্ষা ভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এ ছাড়া শিক্ষা বোর্ড থেকে মেধা বা সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
১০টি উপজেলার এন্ট্রি করা সব শিক্ষার্থী উপবৃত্তির জন্য নির্বাচিত হবে। এ উপজেলাগুলো হলো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রামের সদর, চররাজিবপুর, চিলমারী, উলিপুর ও ভূরুঙ্গামারী, দিনাজপুরের কাহারোল ও খানসামা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর।

05/09/2021

শুরুতে শুধু এ বছরের এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের...

জান্নাতে যাবার জন্য আমরা কতখানি প্রস্তুতি নিয়েছি জীবন তো ভাই শেষ হয়ে এলো......জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন...
07/07/2021

জান্নাতে যাবার জন্য আমরা কতখানি প্রস্তুতি নিয়েছি জীবন তো ভাই শেষ হয়ে এলো......

জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন । এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে।
দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে ।
তিঁনি বলবেন ‘চলো আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'য়ালার সাথে দেখা করে আসি।
তিনি তখন খুবই উল্লাসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত ।
বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।
জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে ।
এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো । তারপর আরো আলো ।
জান্নাতীরা তখন উল্লাসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহ্কে দেখেছি ?
অতপর ফেরেশতা বলবেন না,
আমরা সে পথেই ছুটছি ।
হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -
* আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ্ *
আল্লাহ্ সুবহানাহু ওয়াতা'য়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।
খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!
আল্লাহু আকবার ।
আল্লাহ্ সুবহানাহু ওয়াতা'য়ালার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন,
আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
হে আল্লাহ্! আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।
তখন আল্লাহ্ সুবহানাহু ওয়াতা'য়ালা জিজ্ঞেস করবেন,
তোমরা কি খুশী ?তোমরা কি সন্তুষ্ট ?
ও আল্লাহ্, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে
আমাদের আপনি জান্নাত দিয়েছেন !
আমরা অসন্তুষ্ট হই কি করে !
জান্নাতীরা জবাব দিবেন ।
আল্লাহ্ সুবহানাহু ওয়াতা'য়ালা তখন জিজ্ঞেস করবেন,
তোমাদের আর কি চাই ?
তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ্) বলবেন-
আর কিছু চাই না ।
না না । আজ তো দেয়ার দিন । আমি আরও দিব ।
বলো কি চাও ।
তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ।) সমস্বরে বলে উঠবেন-
ও আল্লাহ্, আমরা আপনাকে দেখতে চাই ।
আপনাকে দেখি নি কখনও ।
আপনাকে আমরা ভালবাসি ।
আল্লাহ্ সুবহানাহু ওয়াতা'য়ালা তখন পর্দা সরিয়ে দেবেন
সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি ।
চোখ বন্ধ করে একটু চিন্তা করুন ।
সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন ।
যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছে ।
কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন ।
খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।
পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্থা যিনি করেছেন । কত চাওয়া, মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।
কত অপরাধ করেছি, কেউ দেখে নি । একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন । বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন । মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি ...
সাহাবীদের প্রশ্নের জবাবে রাসূল (সাঃ) বলেছেন,
পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি ,
আমরা আল্লাহ্ সুবহানু ওয়াতা'য়ালাকে
তেমনি দেখব ইনশাআল্লাহ্ ।
এ যে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাহ্ ! সুবহানআল্লাহ্
ইয়া আল্লাহ্ - স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন ।
_____________🔘 আমিন !🔘_____________

ইদ মোবারক🌙সবাইকে ইদ উল ফিতরের শুভেচ্ছা।
13/05/2021

ইদ মোবারক🌙
সবাইকে ইদ উল ফিতরের শুভেচ্ছা।

গ্রাম্য দৃশ্য মন জুড়িয়ে যায়।
09/03/2021

গ্রাম্য দৃশ্য মন জুড়িয়ে যায়।

Address

পাঠাকাটা, নকলা
Sherpur
2150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pathakata,Nakla,Sherpur -পাঠাকাটা. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Our Story

পাঠাকাটা গ্রাম, পোষ্ট অফিস : চক পাঠাকাটা-২১৫০, উপজেলা : নকলা, জেলা : শেরপুর, ময়মনসিংহ।

Pathakata Village, Post Office: Chalk Pathakata, Upazila: Nakla, Zilla: Sherpur.

Division: Mymensingh.

Bangladesh.