Niloy Parvez I নিলয় পারভেজ

Niloy Parvez I নিলয় পারভেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Niloy Parvez I নিলয় পারভেজ, Gulshan, Shahzadpur.

28/03/2026

ভারত আর হাত গুটিয়ে বসে থাকবে না; যেকোন সময় তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করবে।

25/03/2026

২৬শে মার্চ: মুক্তির শপথে বলীয়ান হওয়ার দিন
১৯৭১ সালের এই দিনে বীর চট্টলার মাটি থেকে ভেসে এসেছিল সেই কালজয়ী ঘোষণা "উই রিভোল্ট" (We Revolt)। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বজ্রকণ্ঠ ছিল স্তব্ধ জাতির জন্য মুক্তির তূর্যধ্বনি। তাঁর সেই অকুতোভয় ডাক লক্ষ লক্ষ বাঙালিকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছিল।

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান ঘোষককে, যাঁর হাত ধরে শুরু হয়েছিল আমাদের প্রতিরোধের লড়াই। শ্রদ্ধা জানাই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর কর্ণধার তারেক রহমানের প্রতি, যাঁরা দেশপ্রেমের পতাকাকে আজও উড্ডীন রেখেছেন।

স্বাধীনতা মানে কেবল একটি মানচিত্র নয়; স্বাধীনতা মানে আত্মমর্যাদা, গণতন্ত্র এবং কথা বলার অধিকার। আসুন, আজকের এই দিনে আমরা শপথ নেই; যে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য এদেশের সূর্যসন্তানরা রক্ত দিয়েছেন, সেই অধিকার পুনরুদ্ধারে আমরা অবিচল থাকব। শহীদের রক্ত বৃথা যেতে দেব না।

সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
বাংলাদেশ জিন্দাবাদ!

- লায়ন মো. নিলয় পারভেজ।

ঈদ মোবারক! 🌙✨দেশ ও প্রবাসে থাকা আমার সকল বন্ধু, আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। দূরত্বের স...
19/03/2026

ঈদ মোবারক! 🌙✨

দেশ ও প্রবাসে থাকা আমার সকল বন্ধু, আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। দূরত্বের সীমানা পেরিয়ে ঈদের আনন্দ পৌঁছে যাক সবার ঘরে ঘরে।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 😇✨

প্রিয় বিপ্লবী শহীদ ওসমান বিন হাদি; বাংলাদেশ তোমার হত‍্যার বিচারে উদাসীন হলেও আল্লাহ্ মনে হয় আর সহ্য করবে না।- লায়ন মো. ন...
13/03/2026

প্রিয় বিপ্লবী শহীদ ওসমান বিন হাদি; বাংলাদেশ তোমার হত‍্যার বিচারে উদাসীন হলেও আল্লাহ্ মনে হয় আর সহ্য করবে না।

- লায়ন মো. নিলয় পারভেজ

09/03/2026

আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী, জিয়ার সৈনিক ভাই-বোনেরা! ✊🇧🇩

আমি লায়ন মো. নিলয় পারভেজ-জিয়ার সৈনিক, জাতীয়তাবাদী যোদ্ধা, যে রাজনীতিকে কঠিন করে তুলতে এসেছি সেইসব রাজনীতিবিদদের জন্য যারা দেশকে লুটপাটের মাঠ বানিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অমর উক্তি আমার হৃদয়ে গেঁথে আছে:
“আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তুলব।”

আমি সেই আদর্শ গ্রহণ করেছি। আমি লায়ন মো. নিলয় পারভেজ ! আমি এসেছি লড়াই করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, দুর্নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। যতোদিন রাজনীতিতে সক্রিয় থাকবো, ততদিন নীতি ও আদর্শের বাইরে যাবো না। কোনো আপস নেই, কোনো লেনদেন নেই, কোনো ভোট কেনা-বেচা নেই !
বাকেরগঞ্জ থেকে শুরু করে পুরো বাংলাদেশ; যেখানেই পেটু, বাটু, চাটু আর দুষ্কৃতিকারীরা ঘাঁটি গেড়েছে, সেখানেই আমি যাবো। তাদের নিঃস্ব করে ছাড়বো ! আমি বিদ্রোহী হায়নার সাথে নৃত্য করি, শত্রুর বুকে বুক মিলিয়ে লড়ি। জাতীয়তাবাদ আমার বিশ্বাস, গণতন্ত্র আমার পথ, বাংলাদেশ আমার স্বপ্ন।

জিয়ার সৈনিকরা জেগে উঠুক ! শহীদ জিয়ার আদর্শে আমরা অটল থাকবো। কোনো ফ্যাসিস্ট, কোনো লুটেরা আমাদের থামাতে পারবে না। আমরা লড়বো, জিতবো, আর দেশকে সত্যিকারের সোনার বাংলা বানাবো !

বাংলাদেশ 🇧🇩 জিন্দাবাদ ✊
শহীদ জিয়া ✊ অমর হোক।

• লায়ন মো. নিলয় পারভেজ� জিয়ার সৈনিক

01/03/2026

নিজ দেশের দুর্নীতি, চাঁদাবাজি, চুরি-ডাকাতি, দখলবাজি, মামলা বানিজ্য বন্ধ করতে হিমশিম খাচ্ছি; এখন যদি ট্রাম্পের গলায় রশি বাধার চিন্তা করে পোষ্ট করি। সেটা কি অতিরঞ্জিত নয় ?

🚩 সোশ্যাল মিডিয়ায় 'ধান্দাবাজ' চেনার সহজ পাঠফেসবুক স্ক্রল করলেই ইদানীং একদল 'বিশাল মাপের' মানুষের দেখা মেলে। যারা মূলত নি...
22/02/2026

🚩 সোশ্যাল মিডিয়ায় 'ধান্দাবাজ' চেনার সহজ পাঠ
ফেসবুক স্ক্রল করলেই ইদানীং একদল 'বিশাল মাপের' মানুষের দেখা মেলে। যারা মূলত নিজেদের জাহির করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার মিশনে নেমেছেন। এদের চেনার তিনটি প্রধান লক্ষণ নিচে দেওয়া হলো:

১. ছবির ডিব্বা বা ফটোসেশন সিনড্রোম 📸
এদের প্রোফাইল মানেই রাজনৈতিক ব্যক্তিত্ব, এমপি, মন্ত্রী কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সেলফি বা কাঁপানো সব ছবি। এই ছবিগুলো তারা এমনভাবে পোস্ট করে যেন মনে হয় দেশের সব নীতিনির্ধারণী বৈঠক তাদের ড্রয়িংরুমেই হয়। মূলত এই ছবিগুলোকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে নানা অপকর্ম বা তদবিরের ফায়দা লুটার জন্য।

২. 'ভাই-বন্ধু' বা কুতুবগিরি 🤝
রাষ্ট্রের কোনো বড় কর্মকর্তা নিয়োগ পেলেন বা বদলি হলেন; ব্যাস, অমনি দেখবেন এরা সেই কর্মকর্তার ছবি দিয়ে 'শুভেচ্ছা প্রিয় বড় ভাই' বা 'অভিনন্দন বন্ধু' লিখে পোস্ট দিয়ে দিয়েছে। এমন ভাব ধরবে যেন ওই কর্মকর্তার সাথে তার তুই-তোকারি সম্পর্ক ! উদ্দেশ্য একটাই; সাধারণ মানুষকে এটা বোঝানো যে, "উপরে আমার অনেক হাত আছে, আমি বিশাল বড় কুতুব।"

৩. মেধা চোর বা কপি-পেস্ট বিশারদ ✍️
এদের নিজস্ব কোনো চিন্তাশক্তি নেই। অন্যের গুরুত্বপূর্ণ লেখা, কলাম বা আর্টিকেল নিজের নামে চালিয়ে দিতে এরা ওস্তাদ। অন্যের মেধা চুরি করে এরা 'বুদ্ধিজীবী' সাজতে চায়। ক্রেডিট দেওয়ার সৌজন্যতাটুকুও এদের নেই। মূলত অন্যের পালকে নিজের ময়ূর সাজাই এদের প্রধান বৈশিষ্ট্য।

সতর্কবার্তা: এই 'ভার্চুয়াল ধান্দাবাজ'দের থেকে দূরে থাকুন। মনে রাখবেন, যারা সত্যি বড় মাপের মানুষ, তাদের বারবার ছবি তুলে বা অন্যের পরিচয় ধার করে বড়ত্ব প্রমাণ করতে হয় না।

অমর একুশে…
21/02/2026

অমর একুশে…

সময়ের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ এক জননেতা: তারেক রহমানরাজনীতিতে কিছু মানুষ কেবল নাম নন, তারা সময়ের এক একটি জীবন্ত দলিল। জনা...
19/02/2026

সময়ের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ এক জননেতা: তারেক রহমান

রাজনীতিতে কিছু মানুষ কেবল নাম নন, তারা সময়ের এক একটি জীবন্ত দলিল। জনাব তারেক রহমান তেমনই একজন ব্যক্তিত্ব, যিনি শুধুমাত্র বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী নন, বরং গত দুই দশকের চড়াই-উতরাই আর রাজনৈতিক বিবর্তনের এক জলজ্যান্ত ইতিহাস। যাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনিই আজ পুনরুত্থিত এক নতুন বাংলাদেশের রূপকার।

অন্ধকার থেকে আলোয় ফেরার আখ্যানঃ
১৮ বছর আগের সেই দিনগুলোর কথা ভাবুন। ফ্যাসিবাদের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করা হয়েছিল যে তরুণকে, যার ওপর চড়ানো হয়েছিল হাজারো অপবাদ আর ষড়যন্ত্রের পাহাড়। নিজ জন্মভূমিতে যাকে করা হয়েছিল নিষিদ্ধ, যার কণ্ঠস্বরটুকু পর্যন্ত গণমাধ্যমে প্রচারে ছিল আইনি নিষেধাজ্ঞা- সেই নিভৃত নির্বাসিত মানুষটিই আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী।

এই দীর্ঘ পথচলা কোনো মসৃণ রাজপথ ছিল না। এটি ছিল অপবাদ, অবজ্ঞা আর সীমাহীন ত্যাগের এক অগ্নিপথ। কিন্তু যারা সময়ের স্রোতকে ধৈর্য দিয়ে মোকাবেলা করতে জানে, ইতিহাস তাদের কোনোদিন হারতে দেয় না। তারেক রহমান আজ সেই বিজয়ী ইতিহাসের এক মূর্ত প্রতীক।

সময়ের বিচার ও বিধাতার শক্তিঃ
রাজনীতির মঞ্চে যারা সময়ের সংকেত বুঝতে ব্যর্থ হয় এবং সত্যকে অস্বীকার করে, তাদের পরিণতি সবসময়ই করুণ হয়েছে। যারা ষড়যন্ত্রের জাল বুনে সময়কে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তাদের জন্য আজকের এই বাস্তবতা এক চরম শিক্ষা।

"পরিস্থিতি পাল্টাতে এক ন্যানো সেকেন্ড সময় লাগে না। আর সেই ন্যানো সেকেন্ডের পরিবর্তনই আসলে বিধাতার অসীম শক্তির বহিঃপ্রকাশ।"

তারেক রহমানের এই উত্থান প্রমাণ করে যে, মানুষের দেওয়া মিথ্যা অপবাদ সাময়িক হতে পারে, কিন্তু সময়ের ন্যায়বিচার ধ্রুব।

আজকের বাংলাদেশ এক নতুন ভোরের মুখোমুখি। দীর্ঘ নির্বাসন আর অবর্ণনীয় কষ্ট সহ্য করে ফিরে আসা এই নেতা এখন কোটি মানুষের আস্থার স্থল। যারা একসময় তাকে মুছে ফেলতে চেয়েছিল, আজ তারাই সময়ের আবর্তে বিলীন। ইতিহাস সাক্ষী দিচ্ছে- নিষ্ঠা আর ধৈর্য থাকলে অপবাদের ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা সম্ভব।

- লায়ন মো. নিলয় পারভেজ (এনপি)

বাঙালি আর দাসত্ব চায় না; তাই ছায়া মন্ত্রিসভা হতে পারে জবাবদিহিতার অনন্য মাধ্যম। 🇧🇩কি এই ছায়া মন্ত্রীসভা ?ছায়া মন্ত্রিসভ...
16/02/2026

বাঙালি আর দাসত্ব চায় না; তাই ছায়া মন্ত্রিসভা হতে পারে জবাবদিহিতার অনন্য মাধ্যম। 🇧🇩

কি এই ছায়া মন্ত্রীসভা ?

ছায়া মন্ত্রিসভা (Shadow Cabinet) হলো সংসদীয় গণতন্ত্রের (বিশেষ করে ওয়েস্টমিনস্টার পদ্ধতির) একটি অনন্য ব্যবস্থা, যেখানে সংসদের প্রধান বিরোধী দল বর্তমান সরকারের মন্ত্রিসভার সমান্তরালে একটি নিজস্ব 'মন্ত্রিসভা' গঠন করে।

সহজ কথায়, সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে বিরোধী দল থেকে একজন করে সদস্য মনোনীত করা হয়, যাদের কাজ হলো ওই নির্দিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং সমালোচনা করা।

ছায়া মন্ত্রিসভার মূল কাজ ও বৈশিষ্ট্যঃ
• সরকারের ভুল ধরা: ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য হলো সরকারের কার্যক্রমের ওপর নজরদারি বা 'ওয়াচডগ' হিসেবে কাজ করা। তারা সরকারের নীতি ও বাজেটের চুলচেরা বিশ্লেষণ করে জনগণের সামনে ভুলত্রুটি তুলে ধরে।

• বিকল্প নীতি প্রস্তাব: সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিলে বা সংকটে পড়লে, ছায়া মন্ত্রিসভা থেকে ওই বিষয়ের বিকল্প সমাধান বা নীতি প্রস্তাব করা হয়।

• প্রশিক্ষণ: এর মাধ্যমে বিরোধী দলের সিনিয়র সদস্যরা প্রশাসনিক ও মন্ত্রণালয় ভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তাদের দল ক্ষমতায় গেলে তারা আগে থেকেই কাজ সম্পর্কে দক্ষ থাকেন।

• জবাবদিহিতা নিশ্চিত: সংসদে নির্দিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নে ছায়া মন্ত্রীরা সংশ্লিষ্ট সরকারি মন্ত্রীকে চ্যালেঞ্জ করেন, যা সরকারকে অধিকতর সচেতন থাকতে বাধ্য করে।
বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট

• যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া: এই দেশগুলোতে ছায়া মন্ত্রিসভা অত্যন্ত শক্তিশালী এবং প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত। সেখানে বিরোধী দলীয় নেতাকে ছায়া প্রধানমন্ত্রী বলা হয় এবং ছায়া মন্ত্রীদের জন্য বিশেষ অফিস ও সুবিধা থাকে।

• বাংলাদেশ: ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে এই ধারণাটি নতুনভাবে আলোচনায় এসেছে। সম্প্রতি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বাংলাদেশে 'ছায়া মন্ত্রিসভা' গঠনের ঘোষণা দেওয়া হয়েছে, যা এ দেশের সংসদীয় ইতিহাসে একটি নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। যদিও বাংলাদেশে এর কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, তবে গণতান্ত্রিক স্বচ্ছতার জন্য একে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।





13/02/2026

চলেছে ফুলের দল নীরব চরণে,
বরনে বরনে ছড়িয়ে পড়েছে বসন্তের রঙ।
হাওয়ার কানে কানে ফিসফিস করে গান,
আকাশে রোদ, মাটিতে স্বপ্নের গন্ধ।

সব আছে;
আনন্দের আয়োজন, প্রকৃতির উৎসব,
হাসির আলো, চোখ জুড়ানো দৃশ্য।
তবু কোথাও এক শূন্যতা জমে থাকে নিঃশব্দে,
হৃদয়ের এক কোণে হাহাকার তোলে;
এই সব রঙের ভিড়ে,
এই উৎসবের মাঝেও
শুধু তুমি নেই…

তাই ফুল ফোটে,
কিন্তু সৌরভ পূর্ণ হয় না।
পথ চলে,
কিন্তু গন্তব্য ডাকে না।
এই মূহুর্তে তোমাকে বড্ড মনে পরে;
হে গনতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া।

- লায়ন মো. নিলয় পারভেজ (এনপি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয়তাবাদী চেতনার...
12/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয়তাবাদী চেতনার প্রতি মানুষের আস্থা আবারও প্রতিফলিত হয়েছে এই রায়ের মাধ্যমে। এই বিজয় কেবল একটি প্রতীকের নয়; এটি জনগণের আশা, প্রত্যাশা ও ভবিষ্যৎ স্বপ্নের বিজয়।

জনাব তারেক রহমানকে জানাই প্রানঢালা অভিনন্দন। আপনার নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও উন্নয়নের পথ সুদৃঢ় হোক; এটাই প্রত্যাশা।

দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন পথচলা সফল হোক; এই কামনা রইল।
বাংলাদেশ এগিয়ে যাক ঐক্য, প্রগতি ও মানুষের কল্যাণের পথে। 🌾🇧🇩

✒️লায়ন মো. নিলয় পারভেজ

Address

Gulshan
Shahzadpur
1212

Alerts

Be the first to know and let us send you an email when Niloy Parvez I নিলয় পারভেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Niloy Parvez I নিলয় পারভেজ:

Share