বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ

  • Home
  • Bangladesh
  • Savar
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ স্বাধীন-প্রগতিশীল-বিপ্লবীধারার ছাত্র সংগঠন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ (Bangladesh Students’ Union) একটি স্বাধীন ছাত্র গণসংগঠনের নাম। ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল এর জন্ম। ছাত্র ইউনিয়ন ছাত্রদের এমন একটি প্রতিষ্ঠান যা ছাত্রস্বার্থ রক্ষা ও ছাত্রদের অধিকার আদায়কে অগ্রাধিকার দেয়। সকল শিক্ষার্থীর জন্য বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক গণমুখী ও একই ধারার শিক্ষানীতি বাস্তবায়নের জন্যে সে লড়ছে অবিরাম।

তারিখ: ২১শে মে, ২০২৬সংবাদ বিজ্ঞপ্তিপল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার তীব্র নিন্দা ​ দেশজুড়ে চলমান ধর্ষণ ও ...
20/05/2026

তারিখ: ২১শে মে, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার তীব্র নিন্দা ​

দেশজুড়ে চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, গভীর ক্ষোভ ও স্তব্ধতা প্রকাশ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। সাত বছরের একটি নিষ্পাপ শিশুর ওপর এমন চরম পৈশাচিকতা ও বর্বরতা পুরো সমাজকে আজ কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
আজ দেশজুড়ে শিশু ও নারীদের ওপর একের পর এক লোমহর্ষক নিপীড়ন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। পল্লবীর এই বুক ফাটানো আর্তনাদ থেকে শুরু করে অতি সম্প্রতি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর ওপর ঘটে যাওয়া নৃশংস কায়দায় ধর্ষণ ও হত্যাচেষ্টা, প্রতিটি ঘটনাই প্রমাণ করে যে, সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরমভাবে ব্যর্থ হয়েছে। একের পর এক অপরাধ ঘটার পরও দ্রুত বিচার নিশ্চিত না করায় আজ কোথাও কোনো নিরাপদ পরিবেশ নেই। কর্তৃপক্ষের এই সীমাহীন গাফিলতি ও ব্যর্থতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্পষ্ট ভাষায় দাবি জানাচ্ছে, শিশু রামিসার হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে জাবি ক্যাম্পাসসহ সারাদেশে চলমান প্রতিটি অপরাধের বিচার অবিলম্বে সম্পন্ন করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তারিখ: ১৯ মে, ২০২৬​সংবাদ বিজ্ঞপ্তি​জরুরি সিন্ডিকেট ডেকে জুলাইয়ে অভিযুক্ত আওয়ামীপন্থি শিক্ষকদের দ্রুত বিচার ও শাস্তির দাব...
19/05/2026

তারিখ: ১৯ মে, ২০২৬
​সংবাদ বিজ্ঞপ্তি

​জরুরি সিন্ডিকেট ডেকে জুলাইয়ে অভিযুক্ত আওয়ামীপন্থি শিক্ষকদের দ্রুত বিচার ও শাস্তির দাবি

​জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া আওয়ামীপন্থি শিক্ষকদের বিচার নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করবে না বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। অভ্যুত্থানের পর দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত এসব শিক্ষকদের এখনো চূড়ান্ত শাস্তির আওতায় না আনা অত্যন্ত দুঃখজনক। নারীদের যৌক্তিক আন্দোলনকে ব্যবহার করে শিক্ষকদের বিচারের নামে টালবাহানা করা যাবে না।

​বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। বিচারের নামে কালক্ষেপণ করে অভিযুক্তদের রক্ষা করার যেকোনো চেষ্টা সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিহত করা হবে। কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে বিচার নিশ্চিত করতে হবে। জুলাইয়ে শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে দাঁড়ানো এসব শিক্ষকদের দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক ও আইনি শাস্তির আওতায় আনতে হবে।

​বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ স্পষ্ট করে বলতে চায়, এই বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা মেনে নেওয়া হবে না। জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে

তারিখ: ১৩ই মে, ২০২৬সংবাদ বিজ্ঞপ্তিশিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের চরম ব্যর্থতা ও প্রক্টরের দায়িত্বজ্ঞানহীন বক্ত...
13/05/2026

তারিখ: ১৩ই মে, ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের চরম ব্যর্থতা ও প্রক্টরের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদে দুই দফা দাবি ঘোষণা

গত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ও ভয়াবহ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। আবাসিক এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন শিক্ষার্থীর জীবন এভাবে বিপন্ন হওয়া আমাদের নিরাপত্তা কাঠামোর চরম দেউলিয়াত্বকেই প্রকাশ করে।
ছাত্র ইউনিয়ন মনে করে, এই পরিস্থিতির দায়ভার সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ইতিপূর্বে ঘটে যাওয়া প্রতিটি নিরাপত্তা সংকটের ক্ষেত্রে প্রশাসন দায়সারা পদক্ষেপ নিলেও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এর ওপর, ঘটনার পর প্রক্টরের পক্ষ থেকে আসা দায়িত্বজ্ঞানহীন ও পলায়নপর বক্তব্য— “শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব রেজিস্ট্রার অফিসের, প্রক্টরের নয়”—প্রশাসনের চরম ব্যর্থতা ও ঔদ্ধত্যকে আবারও সামনে নিয়ে এসেছে।
এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ নিম্নোক্ত দুই দফা দাবি পেশ করছে:
১. ন্যূনতম সময়ের মধ্যে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
২. ইতিপূর্বে ঘটে যাওয়া সকল নিরাপত্তা ঘাটতি ও প্রশাসনিক গাফিলতির দায়ভার গ্রহণ এবং বর্তমান ঘটনার পর প্রক্টরের এমন দায়িত্বজ্ঞানহীন ও ‘দায়সারা’ বক্তব্যের প্রেক্ষিতে অবিলম্বে প্রক্টরকে পদত্যাগ করতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই দুই দফা দাবি মেনে নিতে এবং শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

তারিখ: ১৩ মে, ২০২৬​সংবাদ বিজ্ঞপ্তি​ক্যাম্পাসে শিক্ষার্থীর নিরাপত্তা প্রদানে প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা ও প্রক্টরের দায়িত...
13/05/2026

তারিখ: ১৩ মে, ২০২৬

​সংবাদ বিজ্ঞপ্তি

​ক্যাম্পাসে শিক্ষার্থীর নিরাপত্তা প্রদানে প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা ও প্রক্টরের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা

​গত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ও ভয়াবহ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। ক্যাম্পাসের অভ্যন্তরে এমন ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে, আবাসিক এই বিশ্ববিদ্যালয়টি আজ সাধারণ শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে।

​ছাত্র ইউনিয়ন মনে করে, এই পরিস্থিতির দায়ভার সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ইতিপূর্বে ঘটে যাওয়া প্রতিটি নিরাপত্তা সংকটের ক্ষেত্রে প্রশাসন অপরাধীকে শনাক্ত বা পুলিশের হাতে সোপর্দ করার মতো তাৎক্ষণিক পদক্ষেপ নিলেও, ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও উদ্বেগ থাকা সত্ত্বেও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের এই নিস্পৃহ অবস্থানই বহিরাগত অপরাধীদের এমন কর্মকাণ্ড ঘটানোর সুযোগ করে দিচ্ছে।

​বিশেষ করে, ঘটনার পর প্রক্টরের পক্ষ থেকে আসা পলায়নপর ও অপেশাদার বক্তব্য “শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব রেজিস্ট্রার অফিসের, প্রক্টরের নয়”, তা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন। যখন ক্যাম্পাসে শিক্ষার্থীর জীবন বিপন্ন, তখন প্রক্টরিয়াল বডির এমন দায় এড়ানোর মানসিকতা অপরাধীদের পরোক্ষভাবে আস্কারা দেওয়ার নামান্তর। প্রশাসনের এমন অবহেলাই ক্যাম্পাসের নিরাপত্তা কাঠামোকে বর্তমানের এই ভঙ্গুর অবস্থায় নিয়ে এসেছে।

​বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পষ্ট ভাষায় বলতে চায়, কেবল এই ঘটনার আসামিকে গ্রেপ্তার করলেই প্রশাসনের দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার মূল দায়ভার প্রশাসনকেই নিতে হবে। আমরা অবিলম্বে নিম্নলিখিত দাবিগুলো পেশ করছি:

​১. দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

২. অতীতে ঘটে যাওয়া সকল নিরাপত্তা ঘাটতির দায় প্রশাসনকে নিতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থার স্থায়ী ও কার্যকর উন্নয়ন ঘটাতে হবে।

৩. নিরাপত্তার প্রশ্নে প্রক্টরের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কৈফিয়ত দিতে হবে এবং এই ব্যর্থতার দায়ভার গ্রহণ করতে হবে।

৪. প্রতিটি গেটে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।

​ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অনিরাপদ বোধ করা জাহাঙ্গীরনগরের আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। প্রশাসন যদি অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

আগামীকাল কার্ল মার্ক্সের ২০৮ তম জন্মবার্ষিকী। মার্ক্সের তত্ত্ব, দর্শন এত বছর ধরে কিভাবে বর্তমান সমাজ,রাজনীতি ও অর্থনীতিত...
04/05/2026

আগামীকাল কার্ল মার্ক্সের ২০৮ তম জন্মবার্ষিকী। মার্ক্সের তত্ত্ব, দর্শন এত বছর ধরে কিভাবে বর্তমান সমাজ,রাজনীতি ও অর্থনীতিতে আজও প্রাসঙ্গিক তা নিয়েই আগামীকালকের চা চক্র।
আগ্রহী সকলকে আমাদের চা চক্রে সবান্ধব আমন্ত্রিত।

সময়: সন্ধ্যা ৭.৩০ মিনিট
স্থান: কাদের ভাইয়ের দোকান, বটতলা,জাবি।

04/05/2026

ফিরে দেখা মে দিবসে শিক্ষার্থী - শ্রমিকের সম্মিলিত হাডুডু খেলা

credit: Jui Asfi Raiyan Prapty

02/05/2026

একনজরে মে দিবসে শিক্ষার্থী - শ্রমিকের সম্মিলিত হাডুডু খেলা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মহান মে দিবস উপ...
01/05/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মহান মে দিবস উপলক্ষে শ্রমিক - শিক্ষার্থীদের সম্মিলিত হাডুডু খেলা। খেলায় অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা। খেলায় অংশগ্রহণকারী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন আমাদের সকলের প্রিয় মোকাম্মেল ভাই।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা শুধু ইতিহাস স্মরণে সীমাবদ্ধ থাকতে চাই না; বরং আমাদের চারপাশের বাস্তবতাকে নতুন করে দেখার, তা নিয়ে প্রশ্ন তোলার এবং পারস্পরিক সংহতির জায়গা থেকে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাতে চাই। আমরা বিশ্বাস করি, শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তিই পারে এই শোষণের চক্র ভাঙতে। ইতিহাস আমাদের শিখিয়েছে, অধিকার কখনও দয়া করে দেওয়া হয় না, তা আদায় করে নিতে হয় সংগ্রামের মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে শিক্ষার্থী - শ্রমিক ঐক্য আরও দৃঢ় হবে, আরো মজবুত হবে। এবং সকলের সম্মিলিত সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এক বৈষম্যহীন সমাজ নির্মাণের দিকে এগিয়ে যেতে পারবো।

01/05/2026

Address

Savar
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share