08/02/2025
এডমিশনের ষোলআনা: পার্ট ২
➡️ ঢাকার বিভিন্ন জায়গা থেকে যেসব বাসে সরাসরি ভার্সিটির গেইটে নামতে পারবেনঃ পোস্টের লিংক কমেন্টে
➡️ বিভিন্ন সেন্টারে যাওয়ার বিস্তারিতঃ
Physics, Chemistry, সমাজবিজ্ঞান অনুষদ (Social Science Building), নতুন কলা ভবন/কলা ও মানবিকী অনুষদ/ New arts building /Faculty of Arts and Humanities, Math and Stat building এগুলো সব মেইন গেট/ ডেইরি গেট থেকে হেঁটে যাওয়া দূরত্বের। একটু হেঁটে সামনে আগালেই পেয়ে যাবেন।
➡️ CSE building, Environmental, Geology, Faculty of Biological Science, Microbiology মেইন গেইট থেকে ২০ টাকা রিকশা ভাড়া। এডমিশন উপলক্ষ্যে বেশি নিতে পারে।
➡️ পুরাতন কলা ভবন/Old arts building /Faculty of Drama and Dramatics, Business Studies faculty, পাবলিক হেলথ বিভাগ এগুলোতে যাওয়ার জন্য প্রান্তিক গেইটে নামবেন। প্রান্তিক থেকে বিশ টাকা রিকশা ভাড়া। চাইলে হেঁটেও যাওয়া যায়।
➡️ Jahangirnagar University School and College ক্যাম্পাসের ভিতরেই অবস্থিত। প্রান্তিক বা বিশমাইল গেইট থেকে হেটে বা রিকশা নিয়ে যাওয়া যাবে।
➡️ মেইন গেট দিয়ে ঢুকলেই জেলা কল্যাণ সমিতির স্টল পাবেন। নিজ নিজ জেলা কল্যান সমিতির স্টলে বসে রেস্ট নিতে পারেন কিংবা অন্যান্য সাহায্যও পেতে পারেন।
➡️ প্রাথমিক চিকিৎসার জন্য থাকবে রেড ক্রিসেন্ট, জাবি শাখার টেন্ট।
➡️ যে কোনো সমস্যায় সাহায্য নিতে পারবেন বিএনসিসি ক্যাডেট এবং রোভার স্কাউটের সদস্যের কাছ থেকে। আপনাদের সাহায্যে তারা সবসময় প্রস্তুত।
➡️ ব্যাগ/ মোবাইল রাখার জন্য পেইড/ফ্রি সার্ভিস দেয় এমন স্টল পাবেন। সেখানেই রাখতে পারেন এসব। ফ্রি সার্ভিস পাবেন জেলা সমিতির টেন্ট, ইচ্ছা, দর্শন ছাত্র সংসদসহ আরো কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের স্টলে।
➡️ চটকদার বিজ্ঞাপন দেখে অহেতুক শিট/নোট কিনবেন না। এগুলোর দাম যেমন বেশি, মান ততই বাজে। এসব শিট পড়ে চান্স পাওয়ার সম্ভাবনা আরো কম। কারণ এসব শিটে ইরেলেভেন্ট ইনফরমেশন বেশি থাকে।
➡️ আগের পোস্টে থাকা-খাওয়া সহ জেলা সমিতির বিভিন্ন তথ্য দেয়া আছে। দেখে নিবেন। (লিংক কমেন্টে)
➡️রাফ করার জন্য প্রশ্ন ব্যাবহার করা যাবে। হিজাব পরা যাবে, তবে টিচার মুখ দেখতে চাইলে দেখাতে হবে। নেগেটিভ মার্কিং আছে।
কারো আরো কিছু জানার থাকলে কমেন্টে /ম্যাসেজে জিজ্ঞেস করতে পারেন। আমরা চেষ্টা করবো রিপ্লাই দেয়ার।
জাবি ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য কিছু সতর্কবার্তা-
১. মীর মশাররফ হোসেন হল গেইট (এমএইচ গেইট) থেকে ডেইরি গেট (মেইন গেইট) এর মাঝের জায়গা, ডেইরি গেট থেকে প্রান্তিক গেইটের মাঝের জায়গাটুকু সন্ধ্যার পর সবাই এভয়েড করবেন। ওখানে এই সময়টাতে ছিনতাইকারীরা বেশি তৎপর থাকে। এখানে প্রায়ই ছিনতাই হয়, আর গত ২ বছর আগের এডমিশন টেস্টে ছিনতাইকারীদের কোপ খেয়ে এপ্লিকেন্ট গুরুতর আহত হয়েছিলো। টাকা/পয়সা তো নিবেই, জীবন হুমকিতে পড়বে।
২. রাত ৯টার পর ডেইরি/প্রান্তিকের ওয়ভারব্রীজ পার হওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। একা থাকলে সতর্ক থাকুন।
৩. এমএইচ হল থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত রাস্তাটি সন্ধ্যার পর পরিহার করুন।
সৌজন্যে- JU Insiders