09/02/2024
শেষমেষ জীবনে এমন কেউ আসে, যাকে নিয়ে খুব একটা কবিতা আসে না। অভিধানের সবচে দুঃখভরা শব্দগুলো শুনলে তার কথা মনে পড়ে না। দুনিয়াকে যার গল্প শোনানোর তাড়া হয় না।
বরং ইচ্ছে হয়, প্রতিদিন সকালে চারটে তেলে ভাজা পরোটা করি। একসঙ্গে বাড়ি ফিরি। এক কাঁথার ওম নিই। একটা আলমিরায় কাপড় রাখি। ছুটির দিনে একসাথে আলসেমি করি।
ভালোবাসা ব্যাপারটা সম্ভবত মানুষের বয়সের মতোই। যত বাড়ে তত শান্ত আর ধীরস্থির হয়।