অগ্রগামী যুব সংস্থা

অগ্রগামী যুব সংস্থা শিক্ষা আমাদের শক্তি,
মানবতাই আমাদের সুখ

"অযুস" কিছু উদ্দমী ছাত্রের সমন্বয়ে যারা একটি জাতিকে সেবা-সাহায্য ও উৎসাহ প্রদান করতে একনিষ্ট তাদেরই সংগঠন এই "অযুস"। ২০১৯ সালের ৪ নভেম্বর এই সংগঠনের শুভযাত্রা,গরীব-দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা প্রদান ও বিভিন্ন সামাজিক কার্যক্রমকে কেন্দ্র করেই এই সংগঠনের পথ চলা। মূল উদ্দেশ্যকে কেন্দ্র করে এই সংগঠনের কাজ বহুমাত্রিকতা লাভ করেছে। সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাদেও সংগঠনটি বিভিন্ন সাংস্কৃতিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োজিত। বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনের পৃষ্ঠপোষকতাও করেছে সংগঠনটি।

23/08/2024

আপডেট: কুমিল্লা জেলার ডিসির সাথে কথা বললাম উনি আর্মি কে দ্রুত ঘটনা স্থলে পাঠাচ্ছেন।

কুমিল্লায় রেস্কিউ করতে যাওয়া ১০ জন ঢাবি শিক্ষার্থীকে জিম্মি করে রেখেছে ডাকাত।

ইসাপুর কেন্দ্রিয় জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লায়
ঢাকা বিশ্ববিদ্যালয় এর ৪০ জন আছে। তাদের থেকে ১০০মিটার দূরে তাদের টিমমেট থেকে
১০ জনকে ডাকাত জিম্মি করে রেখেছে।

এই মাত্র আমার হলের ছোট ভাই সাব্বির (IIT) ফোন দিয়ে জানালো।
রামদা, লাঠি আর পাইপ নিয়ে তাদের আটকে রেখেছে ২০-৩০জন ডাকাত। জরুরি সহায়তা দরকার।
যোগাযোগ : +8801581509468 (সাব্বির)

ঘটনার সময়: ২.০৫ মিনিট

23/08/2024

কালকে বাংলাদেশের ইতিহাসে রেকর্ডসংখ্যক ত্রাণ বোঝাই ট্রাক ফেনীতে ঢুকবে। ফলে প্রচুর মিসম্যানেজমেন্টে হবে৷ এ কারণে কিছু সাজেশন:
১। রাস্তায় কোন ত্রাণ নয়, বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিবেন।
২। ত্রাণসামগ্রীর লিস্টে চাল, ডাল ও তেল ইনক্লুড করুন।
৩। দুর্গম অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিন। 'সহজ ত্রাণ' এভয়েড করুন।
৪। ত্রাণ বিতরণে অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা নিন।
৫। পরশুরামের পানি কমতেছে দ্রুত। তাই পরশুরামকে ত্রাণ বিতরণের প্রায়োরিটি লিস্টে ১ নম্বরে রাখুন।
৬। ফুলগাজি ও ছাগলনাইয়ার জন্য আর্মি ও নেভির সহযোগিতা নিন। কো-অর্ডিনেশন বজায় রাখুন৷
৭। সম্ভব হলে একটা সেন্টার পয়েন্ট ঠিক করুন৷ যেখানে সকল গ্রুপ ত্রাণ নিয়ে হাজির হবে৷ সেখান থেকে বৈষম্যে বিরোধীর একজন কো-অর্ডিনেটর এবং আর্মির একজন কো-অর্ডিনেটর এই সমস্ত ত্রাণগুলোকে প্রপার চ্যানেলিং করবে৷

23/08/2024

ফেনী‌ দাগনভূঞাঁ উপজেলা ২নং রাজাপুর ইউনিয়নের খবর নেন‌ কেউ, রাজাপুর হাই স্কুল এন্ড কলেজে প্রচুর পরিমানের শুকনা খাবার দরকার, ওখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছেন,‌প্লিজ সাহায্য করুন!!!!!

https://maps.app.goo.gl/UTXVc5YCcuGkejvA6

- from Inbox

🗣️ডা. মাহমুদা মিতু: বাচ্চাটা কোলে দিয়ে তার বাপ বললো বাচ্চাটা দেইখেন। বাপকে রেখে মাকে সহ বাচ্চা নিয়ে আসছি। এক ৯০ বছরের বৃ...
23/08/2024

🗣️ডা. মাহমুদা মিতু:

বাচ্চাটা কোলে দিয়ে তার বাপ বললো বাচ্চাটা দেইখেন। বাপকে রেখে মাকে সহ বাচ্চা নিয়ে আসছি। এক ৯০ বছরের বৃদ্ধ জিজ্ঞেস করছে আজ কি কেয়ামত?

কাল রাতে সচেতনতা দিক-নির্দেশনা দিতে দিতে ম্যাসেজ গুলো পড়তে পারলাম না! আমাদের একজন স্বেচ্চাসেবক এর কাল রাতের ম্যাসেজ, স্ব...
23/08/2024

কাল রাতে সচেতনতা দিক-নির্দেশনা দিতে দিতে ম্যাসেজ গুলো পড়তে পারলাম না! আমাদের একজন স্বেচ্চাসেবক এর কাল রাতের ম্যাসেজ, স্বেচ্চাসেবক অফ্লাইন তার ফোনে ও কল যাচ্ছে না।

ভেঙ্গে যাওয়া বাঁধ নির্মান করতে গিয়েছিলো অই অঞ্চলের সবাই কিন্তু বাঁধ নির্মানে বি.এস.এফ এর বাঁধার মুখে পড়তে হয়।

আমাদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন।

23/08/2024

ফেনী'র ট্রাংক রোডের আজকের দৃশ্য!

ইছাপুর, বুড়িচং (কুমিল্লা) এর আজকের পরিস্থিতি📷 Mahfuzul Hasan
23/08/2024

ইছাপুর, বুড়িচং (কুমিল্লা) এর আজকের পরিস্থিতি

📷 Mahfuzul Hasan

খাগড়াছড়িতে রোদ উঠেছে। পানি কমতে শুরু করেছে। যারা ত্রাণ নিয়ে এসেছেন দুর্গম এলাকাগুলোতেও কভার করার চেষ্টা করুন।
23/08/2024

খাগড়াছড়িতে রোদ উঠেছে।
পানি কমতে শুরু করেছে।

যারা ত্রাণ নিয়ে এসেছেন দুর্গম এলাকাগুলোতেও কভার করার চেষ্টা করুন।

23/08/2024

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফেনীতে প্রায় ৭০০+ মানুষ আশ্রয় নিয়েছে শিক্ষার্থীসহ, তার আশেপাশের বিল্ডিং এর মানুষ ও আছে অনেক বেশি।

কাল থেকে ওরা না খাবার পানি কিছু পাইতেছে না।
দয়া করে সেচ্ছাসেবকরা একটু সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফেনীর ও তার আশেপাশের এলাকার দিকে যান। ওদের খুব প্রয়োজন খাবার আর পানির।

22/08/2024

লাকসাম রেলওয়ে স্কুলে প্রায় ৩০০+ মানুষ আশ্রয় নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাঁরা কোনো খাবার পায় নাই।
যোগাযোগ: 01612958780

22/08/2024

১৮ জনের টিম , উদ্ধার করতে গিয়ে স্রোতে স্পিডবোট ভে'সে গিয়ে ১১ জন ফিরে আসলেও বাকি ৭ জন নি'খোঁ'জ।
বার বার বলা হচ্ছে, দক্ষতা এবং সাতার না জানলে দয়া করে আবেগের তাড়নায় রেস্কিউ করতে যাবেন না। এমনকি লাইফ জ্যাকেট ছাড়া উদ্ধার কাজে বা ত্রাণ বিতরণে যাবেন না।
পানির স্রোত বেশি।

22/08/2024

রেড এলার্ট 🚨
ব্রহ্মপুত্র উত্তাল!

প্রবল বেগে পানি আসছে ব্রহ্মপুত্র দিয়ে!
হবিগঞ্জ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে।
শেরপুর, জামালপুর,নেত্রকোণাবাসী, কিশোরগঞ্জ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, করিমগঞ্জ, তাড়াইল, নিকলী, বাজিতপুর,কুলিয়ারচর, ভৈরবসহ হাওর অঞ্চলের সবাই সতর্ক থাকুন)যথা সম্ভব পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেন যেনো যে কোন প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে পারেন।
সকলেই সতর্ক হোন!!

Address

Savar
1344

Telephone

+8801860441863

Website

Alerts

Be the first to know and let us send you an email when অগ্রগামী যুব সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category