অস্তিত্বের লড়াই:Osttiter Lorai : গাবুরার সচেতন নাগরিক সমাজ

  • Home
  • Bangladesh
  • Satkhira
  • অস্তিত্বের লড়াই:Osttiter Lorai : গাবুরার সচেতন নাগরিক সমাজ

অস্তিত্বের লড়াই:Osttiter Lorai : গাবুরার সচেতন নাগরিক সমাজ মাতৃভূমীর উন্নয়নে সকলেই আমরা একতাবদ্ধ।

16/03/2026

অনিয়ম দূর্নীতির মহোৎসব চলছে গাবুরার চলমান মেগা প্রকল্পের কাজে।

২৮ নং প্যাকেজে নরম মাটির উপর বসানো হচ্ছে ব্লক। নীচে নেই বালুর বস্তা কিংবা শিঢুইল মেনে হচ্ছে না কাজ।

ওদিকে স্থানীয় মেম্বর, চেয়ারম্যান সহ সচেতন নাগরিক নির্বিকার। আর এভাবেই রোজ একটু একটু করে নির্মিত হচ্ছে আমাদের চলমান মেগা প্রকল্পের কাজ। 🥲🥲🥲

তথ্য ও ছবি : আব্দুল মালেক, সদস্য অস্তিত্বের লড়াই।

| | |

06/03/2026

আসসালামু আলাইকুম,

গাবুরা চলমান মেগা প্রকল্পের ১২ নাম্বার প্যাকেজের কাজে চূড়ান্ত অনিয়ম পরিকলক্ষিত হচ্ছে। ইটের গুড়া / রাবিশ দিয়ে ব্লক প্লেস করা হচ্ছে। স্থানীয় সচেতন নাগরিক ও অস্তিত্ব লড়াইয়ের প্রতিনিধি তাদের কে বারবার অনুরোধ জানাচ্ছে নিটিং করে কাজ করতে; কিন্ত তারা আমলেই নিচ্ছে না। এবং কোন এক অদৃশ্য খুটির জোরে তারা এই কাজ চালিয়েই যাচ্ছে।

যদিও তাৎক্ষণিক পর্যায়ে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের এস/ও কে জানানো হয়েছে। দেখা যাক ওনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করেন।

| |

গাবুরার সচেতন নাগরিক সমাজসহ সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি। স্থানঃ দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাদা, ৯নং সোরা।সম...
28/11/2025

গাবুরার সচেতন নাগরিক সমাজসহ সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি।

স্থানঃ দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাদা, ৯নং সোরা।
সময়ঃ ৩০.১১.২৫, রবিবার, সকাল-১০.০০

আপনি আসুন, অন্যকে আসতে উদ্বুদ্ধ করুন।

18/11/2025

সকলের চক্ষু সম্মুখে চলছে মেগা প্রকল্পের কাজ। যে সকল ওয়ার্ডে কাজ চলছে সেই ওয়ার্ডের কাজের বিষয়ে তদারকি করার দায়িত্ব উক্ত ওয়ার্ডের ইউপি সদস্যের। কিন্ত কি বিষ্ময়!
তারা কোথাও নেই, এ যেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ' কোথাও কেউ নেই ' উপন্যাস অবলম্বনে নির্মিত নাটকের মত ধারাবাহিক ভাবেই চলছে। ওনারা সকলে কাগজ কলমে নামে আছেন কিন্ত কাজের বেলায় নেই।

বাধ্য হয়ে এই কাজের দেখভাল করতে হচ্ছে গাবুরার সচেতন নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মকে। সেখানেও রয়েছে বড় ধরনের স্বার্থের বিভাজন। যদি এই বিভাজন ভুলে অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ না তুলেন তাহলে ফলাফল যা হওয়ার সেটাই হবে।

আজ ১৮ নভেম্বর ২০২৫ তারিখে গাবুরার ৯নং সোরা কেওড়া বাগান সংলগ্ন ওয়াপদার স্লোপে ব্লক প্লেসিং এর সময় ব্লকের নীচে ৪ ইঞ্চি খোয়া দেয়ার নিয়ম থাকলেও ইঞ্চি স্কেল দিয়ে পাওয়া যাচ্ছে ২.৫ (আড়াই) ইঞ্চি বা তার সামান্য বেশী। সেই খোয়া আবার রাবিশে পরিপূর্ণ। যখন সচেতন নাগরিক সমাজ ও অস্তিত্বের লড়াই প্রতিনিধিরা তদারকি করছে তখন তাদের মন বোঝাছে চলছে খোয়া ছাকুনী নাটক। আর এভাবেই চলছে আমাদের বহুল প্রত্যাশিত সাতক্ষীরা পোল্ডার ১৫ পূনর্বাসন প্রকল্পের কাজ।

18/11/2025

গাবুরা ৯নং সোরা গ্রামে কেওড়া বনের পাশে মেগা প্রকল্পের কাজে ব্লকের নীচে ইটের খোয়া দেয়ার কথা থাকলেও তারা দিচ্ছে না, স্থানীয় জনগণ ও অস্বিত্বের লড়াইয়ের প্রতিনিধিরা হাতে নাতে ধরলেই তারা ছাকুনি দিয়ে কাজ চালাচ্ছে। কিন্ত লোক চলে গেলেই রাবিশ দিয়ে ব্লক প্লেসিং করছে।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি সহ পানি উন্নয়ন বোর্ডে জানিয়েও সুরাহা মিলছে না।

গাবুরার চলমান মেগা প্রকল্প নিয়ে বিশেষ আলোচনা সভা। গত ১৫.১১.২৫ রোজঃ শনিবার,  ডুমুরিয়া খেয়াঘাটে অস্তিত্বের লড়াইঃ গাবুরার স...
16/11/2025

গাবুরার চলমান মেগা প্রকল্প নিয়ে বিশেষ আলোচনা সভা।

গত ১৫.১১.২৫ রোজঃ শনিবার, ডুমুরিয়া খেয়াঘাটে অস্তিত্বের লড়াইঃ গাবুরার সচেতন নাগরিক সমাজের আয়োজনে গাবুরার চলমান মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এম সিরাজুল ইসলাম, জি এম আবিয়ার রহমান, এম ফরহাদ হোসেন, শাহিনুর রহমান, ইয়াছিন আরাফাত, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, আশিক বিল্লাহ, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুল ইসলাম,শাহাদাত হোসেনসহ প্রায় ৫০জন সচেতন নাগরিক।

উক্ত সভায় উপস্থিত সদস্যরা চলমান কাজের অনিয়ম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

বিস্তারিত আলোচনা শেষে কাজের সর্বশেষ অগ্রগতি ও অনিয়মের বিরুদ্ধে গাবুরার ইউনিয়নের বর্তমান, সাবেক চেয়ারম্যান, মেম্বার ও সাবেক জাতীয় সাংসদসহ সচেতন নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে বর্তমান ইউএনও কে অবগতি করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত ব্যক্তি চলমান মেগা প্রকল্পের অনিয়মের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন।

| | |

24/08/2025

আসসালামু আলাইকুম,

শরিফুল ইসলামের ক্যামেরায় ধরা পড়ে মাটি যুক্ত বালুর দৃশ্য। তারপর অস্তিত্বের লড়াই:Osttiter Lorai : গাবুরার সচেতন নাগরিক সমাজ এর প্রতিনিধিরা স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে সাইট পরিদর্শন করেন। এবং প্যাকেজ সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমস্যা সমাধানের সর্বোচ্চ চেস্টা করেন।

প্যাকেজ: ২৩ ও ২৪ , গ্রাম: হরিশখালি।

| |

আসসালামু আলাইকুম,গেল ১৯ আগস্ট অস্তিত্বের লড়াইয়ের অন্যতম সদস্য জনাব মো. শরিফুল ইসলাম জানান যে, ২৩ ও ২৪ নাম্বার প্যাকেজে ম...
22/08/2025

আসসালামু আলাইকুম,

গেল ১৯ আগস্ট অস্তিত্বের লড়াইয়ের অন্যতম সদস্য জনাব মো. শরিফুল ইসলাম জানান যে, ২৩ ও ২৪ নাম্বার প্যাকেজে মাটি যুক্ত বালি এসেছে। সংবাদ প্রেক্ষিতে অস্তিত্বের লড়াইয়ের অগ্রভাগের কর্মী জনাব ইয়াসিন আরাফাত সাইটের এস ও সাহেবের সাথে কথা বলে বিষয়টি অভিহিত করেন। পরে এস ও সাহেব সাইটের কাজ স্থগিত রাখেন।

অদ্য ২২ আগস্ট আনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় অস্তিত্বের লড়াই প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে হয়ে সাইট পরিদর্শন করা হয়। এবং সরেজমিনে দেখতে পাওয়া যায়; বালু ছাকা হচ্ছে তবুও মাটি বালু থেকে আলাদা হচ্ছে না। সেজন্য সাইট কর্মকর্তারা জানান এই বালু পরীক্ষা করে কাজের অনুপযোগী হলে কোনো ক্রমে ব্যাবহৃত হবে না। প্রয়োজনে পুনরায় নতুন মানসম্পন্ন বালু এনে কাজ সচল করা হবে।

ধন্যবাদ গাবুরার সচেতন নাগরিক সমাজ বিশেষত অস্তিত্বের লড়াই প্রতিনিধি দলকে।

| |

আসসালামু আলাইকুম,অদ্য ১১ আগষ্ট ২০২৫ খৃষ্টাব্দে গাবুরা গোপাল-লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন সাইক্লোন শেল্টা...
20/08/2025

আসসালামু আলাইকুম,

অদ্য ১১ আগষ্ট ২০২৫ খৃষ্টাব্দে গাবুরা গোপাল-লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন সাইক্লোন শেল্টার অডিটোরিয়ামে অনুষ্টিত হয়ে গেল " গাবুরার চলমান মেগা প্রকল্পের অগ্রগতি ও পর্যাবেক্ষণ নিয়ে আলোচনা সভা - ২০২৫ " অস্তিত্বের লড়াই এর অন্যতম উদ্যোগতা ইয়াসিন আরাফাতের স্বাগত বক্তব্য এবং অস্তিত্বের লড়াইয়ের অন্যতম সংগঠক হাবিবুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত সভাটি অনুষ্টিত হয়।

এছাড়া উক্ত সভায় আরো যারা উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব খান হাবিবুল্লাহ বাহার, ২ং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব জি এম গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব জি এম ইমাম হাসান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জি এম রেজয়ানুর রহমান, এম. ফরহাদ হোসেন (শিক্ষক, সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব) জি এম হাসান আল বাকার বাচ্চু, জি এম শাহীনুর রহমান শাহীন ( আহ্বায়ক শহীদ জিয়া স্মৃতি সংসদ, শ্যামনগর উপজেলা), জি এম শরিফুল ইসলাম ( সভাপতি গাবুরা ফ্রেন্ডস ক্লাব, নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল), হাফিজুল ইসলাম ( নির্বাহী সদস্য এস সি এফ ), গাজী আব্দুল কাদের ( সহ: সাংগঠনিক সম্পাদক, যুব জামায়াত, গাবুরা ইউনিয়ন শাখা ), আলতাফ মল্লিক ( ছাত্রদল নেতা ), ওসমান গনি পরশ, আল আমিন হোসেন ও অন্যান্য।

এ সময় বক্তারা তাদের আলোচনার মাধ্যমে গাবুরার চলমান মেগা প্রকল্পের নানান অসংগতির কথা তুলে ধরেন। এবং উপস্থিত এলাকাবাসী প্রকল্পের কাজের অগ্রগতি ও সচ্ছতা নিয়ে অসন্তোষ্টি প্রকাশ করেন। বক্তাদের বক্তব্যের মাধ্যমে নানান অনিয়মের দিক উপস্থাপন পূর্বক যথাযথ কর্তৃপক্ষের নিকট অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতামূকল কাজের প্রতিফলন দেখতে চান। যে সকল সাইটে কাজ চলছে তার বিস্তারিত বিবরণ সহ সাইনবোর্ড এবং প্রতিটি প্যাকেজের নকশা সহজভাবে বুঝিয়ে দেয়ার জোরালো দাবী উত্থাপন করেন। নীচে বক্তাদের চম্বুক অংশ উপস্থাপন করা হলোঃ

📣📣 হাবিবুল্লাহ বাহার, ইউপি সদস্য-

ব্যক্তি পর্যায়ে মানুষের নৈতিকতার অধঃপতন ঘটছে। অনেকে মাত্র ১ টি ইটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিচ্ছে। বিভিন্ন জায়হায় রাস্তার উপর থেকে ইট চুরি হয়ে যাচ্ছে। এসকল সমস্যা মোকাবেলায় সকল ইউপি সদস্যদের জোরালো ভূমিকা রাখতে হবে এবং ঐক্য গড়ে তুলতে হবে। নাহলে অদুর ভবিষ্যতে বিপর্যয় অবসম্ভবী।

📣📣 গোলাম মোস্তফা, ইউপি সদস্য-

যেহেতু বারংবার অনিয়ম প্রসংগে আলাপ-আলোচনা হওয়া সত্ত্বেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। সেহেতু সর্বশেষ দায়িত্ব ইউএনও, পানি উন্নয়ন বোর্ডে শীর্ষ পর্যায়ে (মন্ত্রণালয়) অনিয়মের তথ্য প্রদান করার পাশাপাশি কাজের সাইট ভিত্তিক একটি কমিটি গঠণ করতে হবে।

📣📣 জি এম ইমাম হাসান, ইউপি সদস্য-

তিনি গুরুতর অভিযোগ আনেন- তিনি বলেন যে, তাকে কোনো কথক বলতে দেয়া হচ্ছে না। এবং সকল কার্যক্রম থেকে তাকে বিরত রাখা হচ্ছে। এবং মেগা প্রকল্পের কাজের দেখভালের জন্য একটা কমিটি গঠণের ব্যাপারে পরামর্শ প্রদাণ করেন।

📣📣 এম. ফরহাদ হোসেন-

মেগা প্রকল্পের অধীনে যে কাজের ডিজাইন রয়েছে সেটি আমাদের বুঝিয়ে দেয়া হচ্ছে না। যত দ্রুত সম্ভব সেটি আমাদের বুঝিয়ে দিতে হবে এবং এসকল কাজ তদারকি করার জন্য ওয়ার্ড ভিত্তিক পর্যাবেক্ষণ টিম গঠণ করতে হবে।

📣📣 জি. এম. শাহীনুর রহমান শাহীন-

প্রতিকুল আবহাওয়ার মধ্যেও গাবুরাকে রক্ষার সার্থে সকলে আজকের আলোচনা সভায় অংশগ্রহণ করায় ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রতিটি প্যাকজে দূশ্যমান সাইনবোর্ড স্থাপন করা যায় তার ব্যাবস্হা গ্রহন করতে হবে। তাহলে ঐ প্যাকেজের চলমান কাজের সচ্ছতা নিশ্চিত করতে ঐ এলাকার স্থানীয় সচেতন নাগরিক কাজটি দেখভাল করা সহজ হবে।
প্রত্যেক ওয়ার্ডে কমিটি করতে হবে এবং ইউনিয়ন কমিটি করতে হবে।

📣📣 হাসান আল বাকার বাচ্চু-
এলাকায় মাদক দ্রব্য ব্যাবহার ও সরবরাহের সমস্যা দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা ভূলে একত্রিত কাজ করে এগিয়ে যেতে হবে।

📣📣 জি. এম. শরিফুল ইসলাম-

মেগা প্রকল্পের অধীনে যে ব্লক নির্মাণ করা হচ্ছে তার পরিমাপে ছোট বড় লক্ষ্য করা যাচ্ছে ব্লক এর কারণ কি? সাইটে যারা কাজ করছে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা সদুত্তর দিতে অপারগতা প্রকাশ করছে। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে মেগা প্রকল্পের কাজে অদৃশ্য ছায়া কাজের পরিবেশ নষ্ট করছে এসব কিছু উপেক্ষা করে আমরা সকলে একত্রিত হয়ে সামনে এগিয়ে যেতে পারবো কি না?

📣📣 হাফিজুল ইসলাম বুলবুল-

মেগা প্রকল্পের কাজের সাইটে যে অসংগতি ও ভুল দৃশ্যমান হচ্ছে, সেটি সাইটে দায়িত্বপ্রাপ্তদের এবং (এস ও ) কে বারংবার বলার পরে তারা নিজ মুখে স্বীকার করছে যে কাজের সমস্যা হচ্ছে। তবুও কোনো অদৃশ্য কারণে সেই কাজ সঠিকভাবে করছে না। সেই ভুলভাল ভাবে অনিয়মের সাথে কাজ করেই যাচ্ছে। এবং এটা আমাদের জন্য চুড়ান্ত হতাশাজনক।

📣📣 আলতাফ হোসেন-

"সুইজ গেটের ব্লক ধসে যাচ্ছে, আমরা বাঁধা দিচ্ছি কিন্তু পূনরায় সেই কাজ অনিয়মের সাথে হচ্ছে। বারংবার বলার পরেও আমাদের কোনো কথা আমলে নেয়া হচ্ছে না।"

উক্ত আলোচনা সভায় আলোচকদের বক্তব্যের সাথে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন সাধারণ জনগণ সর্বাত্মক ঐক্যমত পোষণ করেন। পাশাপাশি গাবুরার চলমান মেগা প্রকল্পের কাজের সঠিক নায্যতা সাপক্ষে ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি বিশেষত সম্মানিত চেয়ারম্যান জনাব জি. এম. মাছুদুল আলমের কর্যকর পদক্ষেপ কামনা করে। সকল উপিস্থিতির দোয়া মোনাজাত ও তাবারুকের মাধ্যমে আলোচনা সভাটির সমাপ্তি ঘোষণা করা হয়।

| | |

ব্রেকিং!গাবুরা ২নং ওয়ার্ড সংলগ্ন কপোতাক্ষ নদীর বলু মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাংলাদেশ নৌ পুলিশের হাতে আটক একজ...
14/08/2025

ব্রেকিং!

গাবুরা ২নং ওয়ার্ড সংলগ্ন কপোতাক্ষ নদীর বলু মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাংলাদেশ নৌ পুলিশের হাতে আটক একজন বালু উত্তোলন কারী।

বিগত কয়েকদিন ধরে অস্তিত্বের লড়াই প্লাটফর্ম থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলা হচ্ছে। জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তবুও কোনো এক অদৃশ্য কারণে বন্ধ হচ্ছিলোনা অবৈধভাবে বালু উত্তোলনের কাজ।

বিগত ১১ আগস্ট অস্তিত্বের লড়াই প্লাটফর্ম গাইনবাড়ী সাইক্লোন শেল্টারে আলোচনা সভার আয়োজন করে। সেখানেও বক্তারা একিই কথা বলে গিয়েছেন বারংবার। তবুও কেন এই ক্ষতিকর কাজের সাথে আপনারা জড়িয়ে পড়ছেন? সামান্য কিছু টাকা? সামান্য কিছু সুবিধা পাওয়ার জন্য?

অথচ আপনার বালু উত্তোলনের ফলে আবারো নদী ভাঙ্গন হতে পারে, আবারো পরিবেশ বিপর্যয় অবসম্ভবী জেনেও এমন ঘৃণ্য কাজ করবেন?

ছিঃ ছিঃ ছিঃ

| |

আসসালামু আলাইকুম,আমাদের নির্ধারিত মিটিং এর ভেন্যু প্রস্তত। আপনারা যথা সময়ে ভেন্যুতে চলে আসবেন।   |   |
11/08/2025

আসসালামু আলাইকুম,

আমাদের নির্ধারিত মিটিং এর ভেন্যু প্রস্তত। আপনারা যথা সময়ে ভেন্যুতে চলে আসবেন।

| |

আসসালামু আলাইকুম,গামীকাল ১১ ই জুলাই, বিকেল ৪ ঘঠিকায় গাইনবাড়ী সাইক্লোন শেল্টারে পূর্ব নির্ধারিত মিটিং অনুষ্টিত হবে। সুতরা...
10/08/2025

আসসালামু আলাইকুম,

গামীকাল ১১ ই জুলাই, বিকেল ৪ ঘঠিকায় গাইনবাড়ী সাইক্লোন শেল্টারে পূর্ব নির্ধারিত মিটিং অনুষ্টিত হবে।

সুতরাং আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান মতামত দিবেন, এবং আপনাদের চোখে যে যে অনিয়ম পরিলক্ষিত হচ্ছে সেগুলো উপস্থাপন করবেন।

মনে রাখবেন এই ভূমি আমাদের, এই ভূমির সকল ভাল মন্দ দেখার দায়িত্ব ও আমাদের।

| |

Address

গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা।
Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when অস্তিত্বের লড়াই:Osttiter Lorai : গাবুরার সচেতন নাগরিক সমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category