আছিয়া বেগম স্মৃতি পাঠাগার,আলিপুর

  • Home
  • Bangladesh
  • Satkhira
  • আছিয়া বেগম স্মৃতি পাঠাগার,আলিপুর

আছিয়া বেগম স্মৃতি পাঠাগার,আলিপুর সৃজনশীল সাহিত্য, সংস্কৃতি চর্চা, ক্রীড়া মানবাধিকার ও সমাজ উন্নয়নে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন� Villages & POST-Alipur.Thana & District- Satkhira 9400

🌙✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী, সম্মানিত সদস্যবৃন্দ, উপদ...
20/03/2026

🌙✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙

আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী, সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদ ও দাতা সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা ভালোবাসা।ঈদ মোবারক! 🌙

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এলো খুশির বার্তা নিয়ে পবিত্র ঈদ। এই আনন্দের দিনে আমরা যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই, ভাগ করে নেই সুখ-দুঃখ, ভালোবাসা ও মানবিকতার বন্ধন।

পবিত্র ঈদ বয়ে আনুক সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত ভালোবাসা।আমাদের এই প্রিয় পাঠাগারের অগ্রযাত্রায় আপনাদের মূল্যবান সহযোগিতা ও আন্তরিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইলো।

সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা।🌙 ঈদ মোবারক 🌙

22/01/2026

আসন্ন গণভোটে যারা না ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে আমার মনে হয় তারা বাংলাদেশের চিরশত্রু তারা বাঙালি জাতির শত্রু এবং আমাদের স্বাধীন মাতৃভূমি ও ও সার্বভৌমত্বের জন্য হুমকি অনুসরণ তাই তাদেরকে প্রতিহত করতে হ্যা জয়যুক্ত করুন
এবং স্বাধীনতা সার্বভৌমত্ব মাতৃভূমিকে রক্ষায় এগিয়ে আসি এবং নাগরিক অধিকার ও সুবিধাও বুঝে নিই।

🌼 আছিয়া বেগম স্মৃতি পাঠাগার 🌼কলমে মোঃ আলমগীর হোসেন টিটু এসো বই পড়ি—আলোকিত জীবন গড়ি,এই শ্লোগানে পথচলা করি।জ্ঞান আর ভাল...
21/01/2026

🌼 আছিয়া বেগম স্মৃতি পাঠাগার 🌼
কলমে মোঃ আলমগীর হোসেন টিটু

এসো বই পড়ি—আলোকিত জীবন গড়ি,
এই শ্লোগানে পথচলা করি।
জ্ঞান আর ভালোবাসার ডোরে,
স্বপ্ন বুনি নতুন ভোরে।
দুই হাজার নয়, জানুয়ারি তিন,
আলোর যাত্রা শুরু সেদিন।
আছিয়া বেগম—মায়ের নাম,
মানবতার এক পবিত্র ধাম।
তিনি আলমগীর আর মামুনের মা,
ভালোবাসায় ভরা তাঁর কথা।
সেই মায়ের স্মৃতি বুকে নিয়ে,
পাঠাগার চলে সমাজ জুড়ে।
বই পড়ে আমরা মানুষ হই,
অন্ধকার দূরে সরে যাই।
ছড়া, গল্প, গান আর খেলায়,
ভালো ভবিষ্যৎ গড়ি সবাই।
এতিম শিশু একা নয়,
পাঠাগার পাশে থাকে সদয়।
পথশিশু পায় হাসি আর ভাত,
নতুন স্বপ্নে জাগে তাদের রাত।
গরিব কিন্তু মেধাবী যারা,
পায় পড়াশোনার সঠিক ধারা।
কোচিং, বৃত্তি, স্নেহ ভালোবাসা,
জ্ঞানই তাদের একমাত্র আশা।
শীতে জামা, ঈদে পোশাক,
মানবতার এ বড়ই কাজ।
অসুখে পাশে দাঁড়াই আমরা,
মানুষকে ভালোবাসাই ধর্ম সারা।
লেখা, কুইজ, বিতর্ক মেলা,
খেলাধুলায় আনন্দ খেলা।
নারী নির্যাতন মানি না,
বাল্যবিবাহ জানি না।
মাদক, দুর্নীতি দূরে ঠেলি,
সুস্থ সমাজ গড়ার খেলি।
শিশু কিশোর শিখি এই শিক্ষা,
ভালো মানুষ হোক ভবিষ্যৎ দিশা।
আছিয়া বেগম স্মৃতি পাঠাগার,
ভালোবাসার এক আপন ঘর।
এসো বই পড়ি—আলোকিত জীবন গড়ি,
এই শপথ নিয়েই সামনে চলি।

#

পাঠাগারে পাঠক সমাজের ভিড়
19/01/2026

পাঠাগারে পাঠক সমাজের ভিড়

11/01/2026

আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের উপদেষ্টা ও দাতা সদস্য ড. দিলার বেগম এর মৃত্যুতে শোক জ্ঞাপন

আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের উপদেষ্টা ও দাতা সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
গতকাল ১০ জানুয়ারি, সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ড. দিলারা বেগম ছিলেন একজন আলোকিত মানুষ। শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তাঁর মৃত্যুতে পাঠাগার একটি অভিভাবকতুল্য মানুষকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত স্বজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
শোক প্রকাশ করেছেন—
মোঃ শাজাহান আলী — সভাপতি
মোঃ জাহাঙ্গীর আলম — সদস্য
মোঃ বিল্লাল হোসেন
মোঃ অহিদুল ইসলাম
মোঃ মফিজুর রহমান জুয়েল
মোঃ জিয়াউর রহমান
নজমুল হোসেন
মোস্তাফিজুর রহমান চান্দু
মোঃ আলমগীর হোসেন
আরমান আলী
সহ অন্যান্য নেতৃবৃন্দ
আছিয়া বেগম স্মৃতি পাঠাগার
উল্লেখ্য, তিনি বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক, সাতক্ষীরা চিত্র পত্রিকার সম্পাদক এবং সাতক্ষীরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা প্রভাষক আনিসুর রহিম-এর সহধর্মিণী ছিলেন।

পাঠাগারের কার্যক্রম আছিয়া বেগম স্মৃতি পাঠাগার
08/01/2026

পাঠাগারের কার্যক্রম আছিয়া বেগম স্মৃতি পাঠাগার

প্রতিবাদ ও নিন্দা বিবৃতিপ্রেস বিজ্ঞপ্তি  : আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে—তার...
04/01/2026

প্রতিবাদ ও নিন্দা বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি : আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে—তারা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও মানবাধিকারের তোয়াক্কা করে না। ভেনেজুয়েলার বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর সহধর্মিণীর বিরুদ্ধে মার্কিন প্রশাসনের সন্ত্রাসী কায়দায় অপহরণ ও গ্রেপ্তারের অপচেষ্টা বিশ্বমানবতার জন্য এক চরম লজ্জাজনক অধ্যায়
এই বর্বরোচিত কর্মকাণ্ড জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন, একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্কের ন্যূনতম শালীনতাকেও পদদলিত করার শামিল। শক্তির দম্ভে রাষ্ট্রনায়ককে অপহরণ ও দমন করার প্রবণতা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না—এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদেরই নগ্ন বহিঃপ্রকা
মার্কিন সাম্রাজ্যবাদ দীর্ঘদিন ধরেই বিশ্বের স্বাধীনচেতা রাষ্ট্রসমূহের ওপর নিষেধাজ্ঞা, ষড়যন্ত্র, সামরিক আগ্রাসন ও সরকার উৎখাতের নোংরা রাজনীতি চালিয়ে আসছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করে নেওয়া এই ন্যাক্কারজনক পদক্ষেপ সেই আগ্রাসী ধারাবাহিকতারই আরেকটি ভয়াবহ উদাহরণ
সৃজনশীল সাহিত্য, সংস্কৃতি চর্চা, মানবাধিকার, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন আছিয়া বেগম স্মৃতি পাঠাগার এই সন্ত্রাসী রাষ্ট্রীয় আচরণের তীব্র প্রতিবাদ ও ঘৃণাভরে নিন্দা জানাচ্ছে। আমরা অবিলম্বে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর সহধর্মিণীর নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ধরনের আগ্রাসী ও সন্ত্রাসী নীতি পরিত্যাগ করার কঠোর আহ্বান জানাচ্ছি
একই সঙ্গে আমরা জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্বব্যাপী সকল গণতান্ত্রিক ও শান্তিকামী শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি—এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, সাম্রাজ্যবাদী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন এবং বিশ্বে ন্যায়ভিত্তিক, মানবিক ও সুস্থ রাজনৈতিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখুন
ইতিহাস সাক্ষী—সন্ত্রাস ও আগ্রাসনের মাধ্যমে কোনো জাতির স্বাধীন কণ্ঠ চিরদিন রুদ্ধ করা যায় না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদই আজ মানবতার সর্বোচ্চ কর্তব্য
সাম্রাজ্যবাদ নিপাত যা
বিশ্বশান্তি ও সার্বভৌমত্ব রক্ষা পাক
প্রতিবাদকারী সংগঠন
আছিয়া বেগম স্মৃতি পাঠাগার, আলিপুর সাতক্ষীরা ।

03/01/2026

পিঠা উৎসব

03/01/2026

🌸 শুভেচ্ছা ও অভিনন্দন 🌸
আজ আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০০৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি সৃজনশীল সাহিত্য, সংস্কৃতি চর্চা, মানবাধিকার, ক্রীড়া ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সুনামের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে—যা সত্যিই প্রশংসনীয়।
জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের অবদান আগামী দিনগুলোতেও আরও বিস্তৃত হোক—এই প্রত্যাশা করি। সংগঠনের সঙ্গে যুক্ত সকল শুভানুধ্যায়ী, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।
আগামীর পথচলা হোক আরও সফল, সমৃদ্ধ ও আলোকিত।
আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের উত্তরোত্তর সফলতা কামনা করছি। 🌿✨

বিসমিল্লাহির রহমানির রাহিম​মানবতার সেবায় আমরা, আমাদের পাশে দাঁড়ান আপনিও​আছিয়া বেগম স্মৃতি পাঠাগার​(একটি সৃজনশীল সাহিত্য,...
01/01/2026

বিসমিল্লাহির রহমানির রাহিম
​মানবতার সেবায় আমরা, আমাদের পাশে দাঁড়ান আপনিও

​আছিয়া বেগম স্মৃতি পাঠাগার
​(একটি সৃজনশীল সাহিত্য, সংস্কৃতি চর্চা, মানবাধিকার ও সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন)
স্থাপিত: ২০০৯ ইং

​সুধী,
২০০৯ সাল থেকে আছিয়া বেগম স্মৃতি পাঠাগার আর্তমানবতার সেবায় এবং একটি সুন্দর সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই দীর্ঘ পথচলায় পাঠাগারে পাঠক দের বই পড়ার পাশাপাশি আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা সচেষ্ট। সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

​আমাদের মূল কার্যক্রমসমূহ:
পাঠক সেবা: পাঠাগারে আগাত সকল পাঠক বৃন্দ কে বই পড়ার সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করা প্রয়োজনীয় বই সংরক্ষণ করা।
​শীতবস্ত্র বিতরণ: প্রতি বছর এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র প্রদান।
​ঈদ সামগ্রী ও নতুন জামা: অসহায় পরিবারে ঈদ খাদ্যসামগ্রী এবং শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ।
​প্রবীণ সেবা: বয়োজ্যেষ্ঠদের মাঝে লুঙ্গি, শাড়ি, পায়জামা ও পাঞ্জাবি উপহার।
​শিক্ষা সহায়তা : দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, শিক্ষা উপবৃত্তি কোচিং ব্যবস্থা ও মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন।

​চিকিৎসা সেবা: অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসার ব্যবস্থা।
​সামাজিক উন্নয়ন: পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষা ও সমাজ গঠনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।
প্রচারণা: মাদক বাল্যবিবাহ দুর্নীতি ও নারী নির্যাতনসহ সামাজিক বিভিন্ন অবক্ষয়ের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও প্রচার প্রচারণা।
​আপনার যাকাত ও দানের টাকা পৌঁছে যাক সঠিক মানুষের কাছে
​আমাদের এই সেবামূলক কার্যক্রমগুলো আপনার মত দানশীল ব্যক্তিদের সাহায্য ও যাকাতের টাকায় পরিচালিত হয়। সমাজ গঠনে এবং মানুষের কল্যাণে আমাদের কার্যক্রমগুলো আরও গতিশীল করতে আপনার সামান্যতম অবদান অনেক বড় ভূমিকা রাখতে পারে।

​অনুদান পাঠানোর বিস্তারিত:
​🏦 সঞ্চয়ী ব্যাংক হিসাব নং: ২৮১০০১০০৬৭৩৭
সোনালী ব্যাংক, কামান নগর শাখা, সাতক্ষীরা।
​📱 বিকাশ ও নগদ (পার্সোনাল): ০১৭২০৫৪৮৬১১
​📍 কার্যালয় ও ঠিকানা:
আছিয়া বেগম স্মৃতি পাঠাগার
আলিপুর বাজার খোলা, সাতক্ষীরা সদর সাতক্ষীরা।

​📞 যোগাযোগ: ০১৭২০৫৪৮৬১১
📧 ইমেইল: [email protected]

​আপনার একটি ছোট সাহায্য হতে পারে একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। আসুন, মানবতার সেবায় শরীক হই।
​বিনীত,
পরিচালনা পর্ষদ
আছিয়া বেগম স্মৃতি পাঠাগার

01/01/2026

নিষ্পাপ শিশু

01/01/2026

আছিয়া বেগমস্মৃতি পাঠাগারের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। পাঠাগারের সকল পাঠক, সদস্য,দাতা সদস্য, উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ ২০২৬ ।বিদায়ী বছরের সকল অপ্রাপ্তি গ্লানিমুছে নতুন বছর আসুক আমাদের নতুন সম্ভাবনার ও সফলতাএই প্রত্যাশায় রইল

Address

Satkhira
9400

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Friday 16:00 - 20:00

Telephone

01720548611

Website

Alerts

Be the first to know and let us send you an email when আছিয়া বেগম স্মৃতি পাঠাগার,আলিপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আছিয়া বেগম স্মৃতি পাঠাগার,আলিপুর:

Share

Category