আস-সাফ ফাউন্ডেশন As-Saff Foundation

আস-সাফ ফাউন্ডেশন As-Saff Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আস-সাফ ফাউন্ডেশন As-Saff Foundation, Social service, Satkhira.

❗যাকাত কি ❓যাকাত বলতে ধন-সম্পদের একটি নির্দিষ্ট অংশ দান করাকে বোঝায়। পারিভাষিক অর্থে যাকাত হলো, নিসাবধারীর ধন-মাল, জমির ...
24/03/2024

❗যাকাত কি ❓
যাকাত বলতে ধন-সম্পদের একটি নির্দিষ্ট অংশ দান করাকে বোঝায়। পারিভাষিক অর্থে যাকাত হলো, নিসাবধারীর ধন-মাল, জমির ফসল ও খনিজ সম্পদের ওপর ইসলামি শরিয়ত নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করা। আল্লাহ তায়ালা যাকাত ব্যয়ের খাতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। গরিব-দুঃখীর স্বার্থের প্রতি খেয়াল রেখেই যাকাতের খাতগুলো নির্ধারণ করা হয়েছে।

যাকাতের সম্পদ ব্যয়ের খাত মোট আটটি।

এখানে তুলে ধরা হল-

১/ গরিব-ফকির— যাদের নেসাব পরিমাণ সম্পদ নেই।
২/ মিসকিন— যাদের কোনো সম্পদ নেই।
৩/ইসলামি রাষ্ট্রের সরকারকর্তৃক যাকাত, সদকা, ওশর ইত্যাদি উসুল করার কাজে নিয়োজিত ব্যক্তি।
৪/ইসলামের দিকে ধাবিত করার জন্য যাকাত দেওয়া। তবে এ খাতটি বর্তমানে আর প্রযোজ্য নয়।
৫/ নির্দিষ্ট পরিমাণ সম্পদের বিনিময়ে স্বাধীন হওয়ার চুক্তিতে আবদ্ধ দাস-দাসী।
৬/পর্যাপ্ত পরিমাণ মাল না থাকার দরুণ ঋণ পরিশোধে অক্ষম ঋণী ব্যক্তি।
৭/ যোদ্ধা, যারা যুদ্ধের অস্ত্র যোগাতে অক্ষম অথবা টাকার কারণে হজের কাজ পূর্ণ করতে অক্ষম বা ইলম হাসিল ও দ্বীনি দাওয়াতের কাজে নিয়োজিত গরিব মানুষ।
৮/ সফর অবস্থায় অভাবগ্রস্ত মানুষ।

20/03/2024

▪️চারটি কাজ জীবনে কখনো ত্যাগ করবেন না...

[১] কখনো আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি আর বাড়িয়ে দিবেন না।

- আল্লাহ তায়ালা বলেছেন, 'যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে আমি বাড়িয়ে দিবো।' —[সূরা ইব্রাহীম ৬]

[২] কখনো আল্লাহ তায়ালার স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি আপনাকে আর স্মরণ করবেন না।

- আল্লাহ তায়ালা বলেছেন, 'আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করবো।' —[সূরা বাক্বারা ১৫২]

[৩] কখনো দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি বিপদে আর আপনার ডাকে সাড়া দিবেন না।

- আল্লাহ তায়ালা বলেছেন, 'আমার কাছে দোয়া করো; আমি সাড়া দিবো।' —[সূরা গাফির ৬০]

[৪] কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি আর নাজাত/মুক্তি দিবেন না।

- আল্লাহ তায়ালার কাছে ক্ষমাপ্রার্থীদের তিনি আযাব দেন না অর্থাৎ মুক্তি দেন। —[সূরা আনফাল ৩৩]

আল্লাহ তায়ালা আমাদেরকে উপরোক্ত আমল বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

#সংগৃহীত Masood Sayedee ভাইয়ের ওয়াল থেকে।

12/02/2024

যা হারিয়েছেন তা নিয়ে হতাশ হবেন না

সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সুতরাং আমি আপনাকে এ কথা বলব--- যা হয়ে গেছে চলে গেছে তা নিয়ে চিন্তা করবেন না বরং আল্লাহর দেয়া কত নেয়ামত আপনার কাছে রয়েছে তা নিয়ে শুকরিয়া আদায় করুন।
মহান আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করতে শুরু করো, তাহলে তা গুনে শেষ করতে পারবে না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু।
সূরা নাহল আয়াত ১৮

অপর এক বর্ণনায় আল্লাহ্ তায়ালা বলেন,
আমি কি তাকে দুটি চোখ একটি জিহ্বা ও দুটি ঠোট দান করিনি? আর আমি তাকে দুটি পথ প্রদর্শন করেছি।
সূরা বালাদ আয়াত 8-10

এবার আপনি ভেবে দেখুন, একের পর এক নিয়ামতে পরিপূর্ণ আপনার জীবন ও আমাদের জীবনের নেয়ামত এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তার মূল্য আদায় করার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আপনি কি আপনার দুটি চোখের বিনিময়ে কোটি টাকা নিতে রাজি আছেন, অথবা কেউ আপনাকে এক বিলিয়ন ডলারের বিনিময়ে আপনার দুটি পা ক্রয় করতে চাই দিবেন তাকে? নিশ্চয়ই রাজি হবেন না। আর একটু ভেবে দেখুন, তাহলে আপনার কাছে কত মহামূল্যবান সম্পদ রয়েছে। সুতরাং আফসোস করবেন না হতাশ হবেন না। যা আছে তা নিয়ে চেষ্টা করুন।

11/02/2024

হে আদম সন্তান হতাশ হয়ো না

যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।
সূরা আত্ব-ত্বালাক আয়াত ৩

আমি আপনাকে বলব আপনি হয়তো একটু চেষ্টা করে বা না করেই কোন বিষয়ে হতাশ হচ্ছেন এবং জীবন যাপন স্বাচ্ছন্দহীন ও জীবনের তিক্ত অভিজ্ঞতা উত্থান পতনে, আপনাকে করেছে ক্লান্ত। দুশ্চিন্তায় ভেঙে পড়বেন না। কখনো হতাশাগ্রস্ত হবেন না। দৃঢ় বিশ্বাস রাখুন আল্লাহর প্রতি, আর অচিরেই আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। সফলতা আসবেই, কারণ কষ্টের পরেই আসে সুখ। আল্লাহ বলেন,

আল্লাহ তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। কিন্তু অধিকাংশ লোকই তা জানে না।
সূরা রূম আয়াত ৬

আপনার জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাবে। সংকট কেটে যাবে। সমস্যার সমাধান হয়ে যাবে, হতাশা দূর হবে। ইরশাদ হচ্ছে-

সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন।
সুরা ফাতির আয়াত ৩৪

সময়ের হাতছানি আমাদের দুয়ারে এসে গেছে! সন্দেহকে দৃঢ় বিশ্বাস দ্বারা, অন্তরের বক্রতাকে হকের দ্বারা, কুচিন্তা-নৈতিক বিকৃতিকে হেদায়েতের দ্বারা, পথভ্রষ্টকে সত্য পথ প্রাপ্তি দ্বারা পরিবর্তন করার।

আমি বলব যিনি বিনিদ্র রজনী যাপন করেন, যার দুচোখ থেকে ঘুম উধাও হয়ে গেছে, যিনি গভীর রাত পর্যন্ত কষ্টের বিছানায় এপাশ-ওপাশ করেন, রাত জেগে হতাশার চাদরে জড়িয়ে পড়েছেন, যখন সবাই ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে, তখন আপনি একা একা গভীর চিন্তায় ভুগছেন, আমি আপনাকে বলব দুশ্চিন্তা ও হতাশ হবেন না। একটু স্মরণ করুন। আল্লাহ বলেন,

প্রভাত কি নিকটবর্তী নয়?
সুরা হুদ আয়াত ৮১

হতাশা যার নিত্যসঙ্গী এবং মন যার দুঃখ কষ্টে ভরা, অযথা তোর চিন্তা করবেন না, হতাশ হবেন না কোনো না কোনো কাজে লেগে পড়ুন, খালি মস্তিষ্ক শয়তানের বাসা আপনি অবসর থাকবেন না। ধৈর্যধারণ করুন, সমস্যার সমাধান মিলবেই।
আমার জানা মতে অধিকাংশ মানুষ নারী-পুরুষ সব সময় হতাশাগ্রস্থ। তাদের দু'চোখ অশ্রুতে ভরা, দুঃখ কষ্টে জর্জরিত। ব্যক্তি থেকে সংসার সমাজ ও আন্তর্জাতিক জীবনে সবাই হতাশাগ্রস্ত। আমি বলবো, দুশ্চিন্তাগ্রস্ত ও হতাশ হবেন না, আপনার চোখের অশ্রু মুছে ফেলুন। বিশ্বাস রাখুন সর্বশক্তিমান রব আপনাকে রক্ষা করবেন, আপনাকে সাহায্য করবেন, করুণার দৃষ্টিতে তাকাবেন, আপনি সুখী হবেন। হে আল্লাহর প্রিয় বান্দা নিশ্চিন্ত ও দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করুন। আপনার তাকদীর লেখা হয়ে গেছে। সবকিছুর ফয়সালা করে ফেলা হয়েছে। আর আপনি রক্ষিত আছেন। তিনি তাকে হতাশ করেন না, যে তাকে সন্তুষ্ট করতে চায়।

এজন্য আপনি নিশ্চিত থাকুন কারণ দুঃখের পরেই সুখ, অভাবের পরে সম্পদ আসে, পিপাসার পর পানি আসে, আর বিচ্ছেদের পরে মিলন ঘটে। অতএব কেন হতাশ হবেন? আল্লাহ বলেন,

তুমি জানো না, হয়তো আল্লাহ এরপর কোন উপায় করে দিবেন।
সূরা তালাক আয়াত ১

আমাদের উচিত প্রতিটি মু'মিন জীবনে এক আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা এবং ধৈর্য সহকারে তার রহমত ও দয়ার অপেক্ষা করা। আর প্রতিটি মুসলমানের জন্য যা আবশ্যক তা হচ্ছে তার রবের সাথে সম্পর্ক অধিক থেকে অধিকতার জোরালো ও শক্তিশালী করা এবং সর্বস্থায় সবকিছুর জন্য রবের কাছে প্রার্থনা করা। আল্লাহ বলেন,

আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো।
সূরা নিসা আয়াত ৩২

যেহেতু আল্লাহ তায়ালা জানিয়ে দিয়েছেন তার অনুগ্রহ চাওয়ার ব্যাপারে সুতরাং হতাশ না হয়ে রবের কাছেই হোক আমাদের প্রার্থনা।

10/02/2024

রবের স্মরণে হৃদয়ের প্রশান্তি

আল্লাহর জিকির দ্বারায় হৃদয় প্রশান্তি লাভ করে।
সুরা রা'দ আয়াত-২৮

আপনি যে পরিমাণ আল্লাহকে ডাকবেন, স্মরণ করবেন আপনার আত্মা ঠিক সেই পরিমাণে প্রশান্তি লাভ করবে। আর তার স্মরণের অর্থই হচ্ছে তার প্রতি পূর্ণ আত্মনির্ভরতা ও সাহায্যের জন্য তার মুখাপেক্ষী হওয়া, তার ব্যাপারে ভালো ধারণা রাখা, আর তার পক্ষ থেকে বিজয়ের আশা রাখা। সত্যিই যখন আবেদন করা হয় তার কাছে তখন তিনি আমাদের কাছে থাকেন, তাকে যখন ডাকা হয় তখন তিনি শুনতে পান এবং তার সমীপে আকুল আবেদন করা হলে তিনি সাড়া দেন অতএব তার সামনে নত হন এবং নিজেকে বিনীতভাবে প্রকাশ করে একনিষ্ঠভাবে তারই সাহায্য কামনা করুন। বরকতময় রবের তাসবিহ বারবার পাঠ করুন এবং তিনি যে কেবলমাত্র উপাসনার উপযুক্ত একথা উল্লেখ করুন। প্রশংসাসহ বিনয়াবনথ হয়ে প্রার্থনা করুন, ক্ষমা চান। আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনার অন্তরে শান্তির তৃপ্তি ও সুখের আলো অনুভব করছেন।

মহান আল্লাহ বলেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো।
সূরা বাকারা আয়াত-১৫২
আল্লাহর জিকিরই (স্বরণ) দুনিয়াতে তার সুখময় জান্নাত। এতে যে প্রবেশ করেনি সে আখেরাতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর মহান রবের জিকির কেবলমাত্র এ দুনিয়ার নিরাপদ জান্নাতই নয় বরং চূড়ান্ত সাফল্য লাভের এক সংক্ষিপ্ত ও সহজ সুন্দর পথও বটে এবং আপনি পবিত্র কুরআনে আল্লাহর জিকির সম্পর্কিত বিভিন্ন আয়াত পাঠ ও ব্যাখ্যা করে দেখেন তাহলে এর উপকারিতা উপলব্ধি করতে সচেষ্ট হবেন। আপনি যখন আল্লাহর স্মরণে তাসবিহ কোরআন তেলাওয়াত করবেন তখন দুশ্চিন্তাও ভয়ের কালোমেঘ দূরীভূত হয়ে যাবে এবং আপনার বাধার পাহাড় সরে যাবে, তবে ম এ কথা শুনে আমাদের আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই যে, যারা মহান রবের জিকির করে তারা শান্তিতে আছে ও থাকবে। বরং এটা আশ্চর্যের বিষয় যে অমনোযোগী ও অবহেলা কারীরা আল্লাহর স্মরণ না করেও কিভাবে বেঁচে থাকে?

এ সম্পর্কে মহান আল্লাহতায়ালা বলেন তারা তো নিষ্প্রাণ তারা জানে না যে তাদের কখন পুনরুণ্থিত করা হবে।
সূরা নাহল আয়াত-২১

অতএব যে বিনিদ্র রজনীর অভিযোগ করে ও দুরর্দশার ভয়ে ভীত তার পবিত্র নামে ডাকতে থাকুন। স্মরণ করতে থাকুন মহান আল্লাহ তা'আলাকে। তিনি আমাদের হৃদয়ে প্রশান্তি দান করবেন।

07/02/2024

"আর যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের পাপসমূহ অবশ্যই আমি মিটিয়ে দেব আর তাদের কর্মের উত্তম ফল দেব।"
(সূরা আনকাবুত)

31/01/2024

হে মানবমণ্ডলী! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতেই সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাহাদের দুইজন হইতে বহু নর-নারী ছড়াইয়া দেন ; এবং আল্লাহ্‌কে ভয় কর যাঁহার নামে তোমরা একে অপরের নিকট যাচ্‌ঞা কর, এবং সতর্ক থাক জ্ঞাতিবন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ্ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا

সূরাঃ নিসা, আয়াত নম্বরঃ ১

21/01/2024

مَنۡ یَّشۡفَعۡ شَفَاعَۃً حَسَنَۃً یَّکُنۡ لَّهٗ نَصِیۡبٌ مِّنۡهَا ۚ وَ مَنۡ یَّشۡفَعۡ شَفَاعَۃً سَیِّئَۃً یَّکُنۡ لَّهٗ کِفۡلٌ مِّنۡهَا ؕ وَ کَانَ اللّٰهُ عَلٰی کُلِّ شَیۡءٍ مُّقِیۡتًا ﴿۸۵﴾

যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে, আল্লাহ সকল বিষয়ে খোঁজ রাখেন।
-সূরা নিসা ৮৫

17/01/2024

❝হতাশ হয়ো না! উঠো, সিজদাহ করো এবং কাদো।❞
—আল কুরআন (সূরা ইউসুফঃ৮৬)

16/01/2024

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, চারটি অবস্থা দুর্ভাগ্যজনক-

১। চোখে অশ্রু না আসা,
২। অন্তর কঠিন হয়ে যাওয়া,
৩। আকাঙ্ক্ষা অধিক হওয়া ও
৪। ভোগ-বিলাসের প্রতি লোভ হওয়া।

[তাফসির ইবনে কাসির, খন্ড-১, পৃ: ৫০৯ (ইফা)]

16/01/2024

▪️তিনটি জিনিস গুনাহ মাফ করে -
ক. প্রচণ্ড শীতে নিখুঁতভাবে ওযু করা
খ. এক সালাতের পর পরবর্তী সালাতের জন্য অপেক্ষায় থাকা
গ. সালাতের জন্য জামায়াতে গমন করা।

▪️তিনটি জিনিস ধ্বংস করে -
ক. কৃপণতার নীতি অনুসরণ করা
খ. প্রবৃত্তির খেয়াল খুশি মতো চলা
গ. অহঙ্কার করা।

[সহীহ আত তারগীব ওয়াত তারহীব, হাদীস ৪৫০]

15/01/2024

যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে, তবে তিনি পাখিকে রিজিক দেওয়ার মতোই তোমাদেরও দিতেন।
---তিরমিযী

Address

Satkhira
9400

Telephone

+8801766807098

Website

Alerts

Be the first to know and let us send you an email when আস-সাফ ফাউন্ডেশন As-Saff Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আস-সাফ ফাউন্ডেশন As-Saff Foundation:

Share

Category