মানবতার বন্ধন

মানবতার বন্ধন ''আত্নার সাথে আত্নার বন্ধন
আমরাই একদি?

25/10/2021

জরুরী মানবিক আবেন__________ একজন মুমূর্ষু রোগীর জন্য ১ ব্যাগ বি পজিটিভ (B+ve) রক্তের প্রয়োজন।
💁রুগীর সমস্যা: অপারেশন (সিজার) ।
🔴রক্তের গ্রুপ: B+ve
💉রক্তের পরিমাণ: ১ ব্যাগ
📆রক্তদানের তারিখ: ২৫/১০/২০২১ইং
🏥রক্তদানের স্থান: সানজিদা ক্লিনিক, সাতক্ষীরা।
⌚রক্তদানের সময়: আজ সন্ধ্যার মধ্যে..
☎যোগাযোগ: ০১৫১৫- ৬৭৭৫১৭
রেফারেন্স: Rahman
রুগীর নাম আসমা খাতুন, বাসা-বাবুলিয়া। ঝাউডাঙ্গায় রক্তের খোজে এসেছেন একজন বৃদ্ধ দাদু...
খুবই জরুরী, প্লিজ সবাই একটু সাড়া দিবেন..

11/07/2021

প্রিয় মানবতার বন্ধন গ্রুপের কার্যকরী পরিষদের ও সকল সদস্য ভাই/বোনেরা আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্
আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা'র রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে জানাচ্ছি যে, মানবতার বন্ধন (একটি স্বেচ্ছাসেবী সংগঠন), ঝাউডাঙ্গা, সাতক্ষীরা। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে (ঈদের দ্বিতীয় দিন) গরীব অসহায় ও দূস্থ পরিবারের মাঝে একটি গরু কুরবানী করে গোশত বিতরনের কর্মসূচী হাতে নিয়েছে। উক্ত কর্মসূচীতে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সন্তুষ্টির আশায় এই মহৎ কাজে আপনি অংশগ্রহণ করবেন এই আশা সর্বদা >>মানবতার বন্ধন

02/07/2021

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্
একটি শোক সংবাদ.....
মানবতার বন্ধন পরিবারের সকলে হয়তোবা অবগত ছিলেন যে আমাদের প্রিয় মামা সৌদি-আরব প্রবাসী মোঃ ইকরামুল হোসেনের স্ত্রী কে গত ২৭/০৫/২১ তারিখে সিজার (অপারেশন) করা হয়, যে সুন্দর ফুটফুটে পুত্র সন্তানটি জন্মলাভ করেছিলো...
সেই বাবুটা গত ২৭/০৬/২১ তারিখ অর্থাৎ মাত্র ১ মাস থেকে,, দুনিয়া ছেড়ে চলে গেলো... আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা'র কাছে জান্নাতে...
খবরটি শুনে আমি সহ >>মানবতার বন্ধন

14/05/2021

আলহামদুলিল্লাহ সর্বশেষ ১০৫ টি প্যাকেট সরবরাহ করা সম্ভব হয়েছে....

05/05/2021

বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা
আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি।
ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি যে, সারা বিশ্ব আজ মরণব্যাধি করোনা ভাইরাসের আক্রমণে ঘরবন্দী হয়ে সবাই অত্যন্ত অসহায়ত্বের সাথে কর্মহীন জীবনযাপন করছি।
তারই প্রেক্ষিতে গেলবছরের ন্যায় এবারও #মানবতার_বন্ধন গ্রুপ পরিবারে পক্ষ থেকে সেই সমস্ত অসহায় ও দূস্থ মানুষদেরকে কিছু ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহন করেছে। যারা কিনা ঈদ উপলক্ষে সামান্য সিমাই, চিনি কিনতে অপারগ হয়ে পড়ে!
সে উপলক্ষ্যে আপনারা যদি কেউ এ মহান কাজে স্ব-ইচ্ছায় আর্থিকভাবে সহযোগিতায় অংশগ্রহণ করতে চান তাহলে নিচের ২টি নাম্বারে যোগাযোগ করতে পারেন.....

01846-955604 bKash Md Shamsur Rahman

01913-311261 Rocket Abdul Aziz

সৌজন্যেঃ #মানবতার_বন্ধন গ্রুপ পরিবার

25/04/2021

কী ভাবছেন? কতদূর ভেবেছেন?
আজকে দুটি ছবি নেটে ব্যাপকভাবে ছড়িয়েছে। যেখানে উঠে এসেছে- দিল্লিতে গতবছর ঘটে যাওয়া চরম উগ্রতা, মাসজিদে আগুনদেয়া আর এবছর সেই মাসজিদেই চরম করোনা পরিস্থিতিতে হিন্দু মুসলিম সবার জন্য অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার হিসাবে ব্যবহারের উপযুক্ত করা হচ্ছে।
এই ঘটনায় ইসলামের মহাত্য আর মাসজিদের বড়ত্ব তুলে ধরার আপাত দরকার নেই, বরং আরো একধাপ এগিয়ে মানুষের শিক্ষা নেয়া উচিৎ এক আল্লাহর সৃষ্টিজীব হিসেবে আমরা কেউ কারো উপর জোদ্দারী আর যুলুম করার অধিকার রাখিনা। গতবছর যে আকাশ- সহিংসতা, আগুন, ক্রন্দন আর ধোঁয়ায় আচ্ছাদিত হয়েছিল আজ একই আকাশ চিতার আগুনের ধোঁয়া আর মানুষের স্বজন হারাবার আহাজারিতে ভার হয়ে উঠেছে!
মানুষ হিসেবে আমাদের সতর্ক আর দায়িত্বশীল মানবিক আচরনের আজীবন পাঠ গ্রহনের দীক্ষা আছে এই কঠিন পরিস্থিতিতে।
অনেকে আবার ভারতের ঘটনাকে রিভেঞ্জ ভেবে খুব তৃপ্ত হয়ে খুশিভরা বয়ান দিচ্ছেন! খবরদার! অপরের ব্যাথা-বেদনা নিয়ে নিজে খুশি হওয়া আর বিচারিক দায়িত্ব আল্লাহর থেকে নিয়ে অনুমানে - ওটা করেছিল বলে এটা হচ্ছে- এরকম কথা বলা ইসলামে কঠিনভাবে নিষিদ্ধ। মনেরাখবেন - আপনার ভুলচর্চা যেনো ইসলাম ও তার সৌন্দর্য্যের গায়ে কালিমা না মাখে।
আর এইযে যারা গাছাড়া দিয়ে উমুক তুমুক নিয়ে ভাবছেন, আসুন নিজেরা সতর্ক হই। নিজেদের দেশ ও তার মানুষ নিয়ে ভাবি। হুমড়ি খেয়ে বাজারে, ঈদ শপিংয়ে, অপ্রয়োজনীয় ঘোরাফেরা, সাস্থ্য সচেতনতায় অবহেলা, এগুলি ভালো লক্ষ্মণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম উট আগে বেঁধে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলেছেন। আর আমরা যা ইচ্ছা তাই করে, আল্লাহ-রাসূলের নির্দেশনা অমান্যকরে, অপরের বিপদে বগল বাজিয়ে, শিক্ষা না নিয়ে, বলছি আল্লাহ ভরসা! এটি কিন্তু ইসলামের শিক্ষা নয়!
প্রিয় ভাই ও বোনেরা!
আকাশ ভারী হওয়া, অজস্র আক্রান্ত, বহুমৃত্যুর ঘটনা কিন্তু খুব দুরের নয়। একই জমীন! শুধু একটি বর্ডার রেখা মাঝে। আসুন সাধ্যের মাঝে সর্বোচ্চ সতর্ক হয়ে আল্লাহর সাহায্যের ভিখারি হই!

স্বাধীনতার ৪৯ তম বছরে মানবতার বন্ধন পরিবারের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি দোআ ও বীনম্র শ্রদ্ধা জানাচ্ছি....
16/12/2020

স্বাধীনতার ৪৯ তম বছরে মানবতার বন্ধন পরিবারের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি দোআ ও বীনম্র শ্রদ্ধা জানাচ্ছি....

৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস সফল ও স্বার্থক হোক😍✌আজকের এই দিনে পৃথিবীর সব স্বেচ্ছাসেবী ভাই-বোনদের জানাই বিনম...
05/12/2020

৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস সফল ও স্বার্থক হোক😍✌

আজকের এই দিনে পৃথিবীর সব স্বেচ্ছাসেবী ভাই-বোনদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা ♥

শুভেচ্ছান্তেঃ @মানবতার বন্ধন পরিবার, একটি স্বেচ্ছাসেবী সংগঠন

03/12/2020

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বর্তমানে যে মূর্তি দেখা যায় জাহেলী যুগে আরবে সেগুলো ছিলো না, জাহেলী যুগে পাথর খোদাই করে মূর্তি বানানো হতো যেটা হুবুহ এখনকার ভাস্কর্যের ন্যায়। সুতরাং মূর্তি আর ভাস্কর্য এক নাকি আলাদা, এ আলোচনা নিতান্তই গৌণ, উভয়টি আসলে ভিন্ন নামে একই জিনিস।
একটা গুরুত্বপূর্ন বিষয়। সব মুসলমানদের মনে করিয়ে দরকার। দলমত নির্বিশেষে সব মুসলিমদেরই জানা দরকার। আমরা মনে করি, আরবের মূর্তিপূজকরা আল্লাহ তায়ালাকে মানতো না, শুধুই মূর্তির/ভাস্কর্যের পূজা করতো। কথাটা আসলে সত্য নয়। ''আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, নভোমন্ডল ও ভূ-মন্ডল কে সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে, আল্লাহ.....(৩১:২৫)''।

তারা আল্লাহকে মানতো বড় খোদা (রব) হিসাবে বাকি যে মূর্তিগুলোর পূজা করতো তাদেরকে ছোট খোদা (রব) মনে করতো। দুনিয়া ও আখিরাতে ভালোর আশায় আরব মূর্তিপূজকরা আল্লাহকে রব মানার পাশাপাশি অন্যদেরকেও রব মানতো, তাদের পূজা করতো, ভক্তি করতো, উদ্দেশ্য ছিলো আল্লাহ তায়ালা তার নেককার বান্দাদেরকে পূজার করার উছিলায় তাদের সব সমস্যার সমাধান করে দিবে। স্বাভাবিকভাবে ভাবলে হয়তো মনে হবে এটা তেমন কিছু না, কিন্তু আল্লাহ তায়ালা এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি বাণী শুনিয়েছেন,
''কাফেররা কি মনে করে যে, তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? আমি কাফেরদের অভ্যর্থনার জন্যে জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি (১৮:১০২)''।
বর্তমানে আমরা দেখতে পাই, মানুষজন বিভিন্ন সময়ে বিভিন্ন জীবিত ও মৃত ক্ষমতাধর ব্যক্তিদের অতিভক্তি করে, তাদের মূর্তির সামনে দাঁড়িয়ে ধ্যানে মগ্ন থাকে। বিষয়টা আরবদের পূজার মতো না হলেও কাছাকাছি লেভেলের। আরব মূর্তিপূজকরা সরাসরি দেবদেবীদের কাছে চাইতো, আর এখন বিভিন্ন ভাস্কর্যের সামনে অবনত মস্তকে দাঁড়িয়ে থেকে হয়তো সেই ভাস্কর্যের কাছে কিছু চায় না তবে উদ্দেশ্য থাকে তাদের এই শ্রদ্ধা নিবেদনের দ্বারা কোনো শক্তিশালী গোষ্ঠী তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদের দুনিয়াবী চাহিদা পূরণ করে দিবে। ভাস্কর্যের প্রতি অনুগত হলে পদ পদবি, আর্থিক সুবিধা ইত্যাদি আদায় সহজ হবে। কেউ চাইলে বিষয়টা অস্বীকার করতে পারে, কিন্তু আসল সত্য এটাই। এই কারণেই দেখবেন সাধারণ মুসলিমদের এসব ভাস্কর্যের প্রতি আগ্রহ তো নেই ই বরং উল্টো এর বিরোধিতা করছে। অধিকাংশ তো করছে ঈমানের দাবি থেকে বাকি ছোট একটা অংশ মনে করছে যেহেতু দুনিয়াবী সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই সেহেতু এসব সাপোর্ট করে লাভ নেই। আর যারা প্রবলভাবে ভাস্কর্যের সমর্থন করছে তারা রাষ্ট্রের সুবিধাবাদী অংশ, তাদের আশা ভাস্কর্যের প্রতি সমর্থন তাদের ভবিষৎ রাজনৈতিক ক্যারিয়ার সহ আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিবে।
সুবিধাবাদীদের বলবো, দুনিয়ার সীমিত এই জীবনে একটু ভালো থাকার আশায় নিজের ঈমান বিক্রি করবেন না, ভাস্কর্যের প্রতি বিরোধিতা করার হিম্মত না থাকলে অন্তত: চুপ থাকুন, তাতেও হয়তো আল্লাহ তায়ালা এই মহাপাপের অংশীদারিত্ব থেকে দূরে রাখবেন।

যাদের খুশি করার জন্য ভাস্কর্যের/মূর্তির সমর্থন করছেন, তারা আসলে কিছুই করার ক্ষমতা রাখে না, দুনিয়া ও আখিরাতের ভালো মন্দ আল্লাহ তায়ালার হাতে। এখনো সময় আছে চিন্তা ভাবনা করার।
''তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করছো আর মিথ্যা বানাচ্ছো। নিশ্চয়ই আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো, তারা তোমাদের জন্য রিযিক দানের কোন ক্ষমতা রাখে না। তাই আল্লাহর নিকট রিযিক তালাশ করো আর তাঁরই ইবাদাত করো এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে (২৯:১৭)''।

(Saifur rahman)

Address

Satkhira
9412

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার বন্ধন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মানবতার বন্ধন:

Share

Category