বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, Government Organization, Kalbari, Satkhira.

সর্ব সাধারণের অবগতির জন্য...৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের সম্মানিত সকল ঘের মালিক ও কৃষক ভাই বোনদের জানানো যাচ্ছে যে, আপনাদের...
24/03/2026

সর্ব সাধারণের অবগতির জন্য...

৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের সম্মানিত সকল ঘের মালিক ও কৃষক ভাই বোনদের জানানো যাচ্ছে যে, আপনাদের ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য যাদের ডিজেল প্রয়োজন, তারা দ্রুত ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান মহোদয়ের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র সংগ্রহ করে রাখুন।
​তেল পাম্প থেকে ডিজেল সংগ্রহের সময় প্রত্যয়ন পত্রটি সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো ( তেল পাম্প কর্তৃপক্ষ চাইতে পারে)।

বর্তমানে ডিজেল সংগ্রহের ক্ষেত্রে চেয়ারম্যান সাহেবের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

​ধন্যবাদান্তে,
হাজী নজরুল ইসলাম
চেয়ারম্যান
৯নং বুড়িগোয়ালিনী ইউপি,
শ্যামনগর, সাতক্ষীরা।
01740561897

প্রিয় ইউনিয়নবাসী।ঈদ মুবারক।রমজানের দীর্ঘ সংযম শেষে খুশির বার্তা নিয়ে এসেছে ঈদুল ফিতর।এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে, প...
20/03/2026

প্রিয় ইউনিয়নবাসী।
ঈদ মুবারক।
রমজানের দীর্ঘ সংযম শেষে খুশির বার্তা নিয়ে এসেছে ঈদুল ফিতর।
এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে, প্রতিটি ঘরে আসুক অনাবিল সুখ।
আপনাদের আগামীর পথচলা হোক সাফল্যমন্ডিত।

ঈদ মুবারক।ঈদের খুশি শুধু উৎসবের নয়, বরং এটি আত্মশুদ্ধি ও নতুন করে পথচলার অঙ্গীকার। আপনার স্বপ্নগুলো সত্যি হোক এবং জীবন হ...
20/03/2026

ঈদ মুবারক।
ঈদের খুশি শুধু উৎসবের নয়, বরং এটি আত্মশুদ্ধি ও নতুন করে পথচলার অঙ্গীকার। আপনার স্বপ্নগুলো সত্যি হোক এবং জীবন হোক বর্ণিল।

ভর্তি চলছে....কম্পিউটার প্রশিক্ষন কোর্সে ভর্তি চলছে....জানুয়ারী - জুন (২০২৬) ব্যাচে 'বুড়িগোয়ালিনী ইউনিয়ন ডিজিটাল সেন্টার...
24/02/2026

ভর্তি চলছে....কম্পিউটার প্রশিক্ষন কোর্সে ভর্তি চলছে....
জানুয়ারী - জুন (২০২৬) ব্যাচে '
বুড়িগোয়ালিনী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের 'কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে' কম্পিউটার কোর্সে ভর্তি চলছে।
ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টার- আধুনিকতার ছোঁয়ায়, মনোরম ও নিরিবিলি পরিবেশে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা আমাদের পাঠদান এর মাধ্যমে, নিজের স্কিল ডেভোলপ করতে......
কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে আজই ভর্তি হউন।
আসন সংখ্যা সীমিত।
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন।

টিসিবি কার্ডধারীদের জন্য ঘোষণা-আগামী ২৬/০২/২০২৬ ইং তারিখ, রোজ- বৃহস্পতি বার, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের স্মার্ট ফ্যামিলি...
24/02/2026

টিসিবি কার্ডধারীদের জন্য ঘোষণা-
আগামী ২৬/০২/২০২৬ ইং তারিখ, রোজ- বৃহস্পতি বার, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে টিসিবি`র মালামাল বিক্রয় করা হবে।
সয়াবিন তেল- ২ লিটার
মসুর ডাল- ২ কেজি
চিনি- ১ কেজি
চাউল- ৫ কেজি
ছোলা- ১ কেজি
মূল্য = ৬০০/- টাকা
স্থানঃ বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বর।

রক্তে কেনা বর্ণমালা, মোদের গর্ব বাংলা ভাষা।​১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে অকাতরে প্রাণ দিয়েছিলেন বা...
21/02/2026

রক্তে কেনা বর্ণমালা, মোদের গর্ব বাংলা ভাষা।
​১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে অকাতরে প্রাণ দিয়েছিলেন বাংলার অকুতোভয় সন্তানেরা। তাঁদের সেই মহান আত্মত্যাগের ফলেই আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
​আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিই বাংলার গৌরব।
সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

আজ মহান একুশে ফেব্রুয়ারি।বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের ...
21/02/2026

আজ মহান একুশে ফেব্রুয়ারি।
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা—বাংলা।
​ভাষা দিবসের এই চেতনা আমাদের কর্মক্ষেত্রে এবং জীবনে সততা ও সাহসের প্রেরণা জোগাক। সকল ভাষা শহীদদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।
​সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

Address

Kalbari
Satkhira
9455

Alerts

Be the first to know and let us send you an email when বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ:

Share