মাওলানা আব্দুল বারী -রহঃ স্মৃতি পাঠাগার

  • Home
  • Bangladesh
  • Satkania
  • মাওলানা আব্দুল বারী -রহঃ স্মৃতি পাঠাগার

মাওলানা আব্দুল বারী -রহঃ স্মৃতি পাঠাগার জ্ঞান চর্চার একটি উন্মুক্ত প্রতিষ্ঠান

“পাঠাগারের প্রজ্ঞা সঙ্গে নিয়েপ্রকৃতির সৌন্দর্যের পথে আমাদের অভিযাত্রা”এই প্রতিপাদ্যকে সামনে রেখেসফলভাবে সম্পন্ন হয়েছেম...
01/06/2026

“পাঠাগারের প্রজ্ঞা সঙ্গে নিয়ে
প্রকৃতির সৌন্দর্যের পথে আমাদের অভিযাত্রা”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সফলভাবে সম্পন্ন হয়েছে
মাওলানা আব্দুল বারী (রহঃ) স্মৃতি পাঠাগার
আয়োজিত
"প্রীতি সম্মিলন ও আনন্দ ভ্রমণ ২০২৬"
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত
তারিখ : ৩০-০৫-২০২৬ ইং

🌿 জ্ঞানচর্চা, ভ্রাতৃত্ব, আনন্দ ও স্মৃতিময় কিছু মুহূর্তে
আলহামদুলিল্লাহ ভ্রমণটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য।

26/05/2026

গান : কুরবানী দাও তুমি কুরবানী দাও,
চির সুখ জান্নাতে চেয়ে চেয়ে নাও...

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 🤍গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি যে, মাওলানা আব্দুল বারী -রহঃ স্মৃতি পাঠাগার সংলগ্ন কালচারাল...
18/05/2026

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 🤍
গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি যে,

মাওলানা আব্দুল বারী -রহঃ স্মৃতি পাঠাগার সংলগ্ন কালচারাল একাডেমী'র শিশু বিভাগের শিল্পী - "হুমাম বিন খুরশেদ" আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এস.বি.টংকাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে হামদ-নাত বিভাগে ইউনিয়ন পর্যায়ে "১ম স্থান" অর্জন করেছে।

এই অসাধারণ সাফল্যে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। মহান রব তার জ্ঞান, প্রতিভা ও দ্বীনি অঙ্গনে আরও বরকত দান করুন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের তাওফিক দান করুন।

আমিন।

16/05/2026

গল্প বলি শোন প্রিয় নবিজীর,
শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনির ❤️

✨ আলহামদুলিল্লাহ ✨মাওলানা আব্দুল বারী -রহঃ স্মৃতি পাঠাগার সংলগ্ন কালচারাল একাডেমীর আজকের নিয়মিত সাপ্তাহিক ক্লাস সুন্দর ...
15/05/2026

✨ আলহামদুলিল্লাহ ✨

মাওলানা আব্দুল বারী -রহঃ স্মৃতি পাঠাগার সংলগ্ন কালচারাল একাডেমীর আজকের নিয়মিত সাপ্তাহিক ক্লাস সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত ক্লাসে বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচালক — মুহাম্মদ শোয়াইবুল ইসলাম

তাঁর মূল্যবান দিকনির্দেশনা ও দক্ষতা সম্পন্ন প্রশিক্ষণ আমাদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। 🌸

দক্ষিণ বারদোনা মৌলভীপাড়া নিবাসী জনাব বশির আহমদ আজ সকাল ৯.৩০ ঘটিকায় সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন...
11/05/2026

দক্ষিণ বারদোনা মৌলভীপাড়া নিবাসী জনাব বশির আহমদ আজ সকাল ৯.৩০ ঘটিকায় সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন।

আজ বাদে আসর এস বি টংকাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আলহামদুলিল্লাহ 🌸 মাওলানা আব্দুল বারী -রহঃ স্মৃতি পাঠাগার সংলগ্ন কালচারাল একাডেমী কর্তৃক আয়োজিত মাসিক পর্যালোচনা ও ভাইভা...
08/05/2026

আলহামদুলিল্লাহ 🌸
মাওলানা আব্দুল বারী -রহঃ স্মৃতি পাঠাগার সংলগ্ন কালচারাল একাডেমী কর্তৃক আয়োজিত মাসিক পর্যালোচনা ও ভাইভা প্রতিযোগিতা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন অত্র পাঠাগারের সেক্রেটারি Mosaib Shuri, সহ সেক্রেটারি Abrar Bin Mostaq, ও অর্থ সম্পাদক।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী অত্যন্ত চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছে। যদিও সবাইকে পুরস্কৃত করা সম্ভব হয়নি, তবুও প্রত্যেকের আন্তরিক চেষ্টা, মেধা ও আগ্রহ সত্যিই প্রশংসার দাবিদার। 💖
🏆 পুরস্কারপ্রাপ্ত ৫ জন শিক্ষার্থীঃ
১। মাওয়া
২। সাদ
৩। সুহাইলা
৪। ওয়াসি
৫। নাদিম
🌟 এছাড়াও টপ টেনে স্থান অর্জন করেছেঃ
মুতমাঈন, তানিশা, মিফরা, সুহাইমা ও আরুবা।
সকল শিক্ষার্থীর জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো।
ইনশাআল্লাহ আগামী মাসে আরও সুন্দর প্রস্তুতি, প্রতিযোগিতা ও সাফল্যের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের প্রিয় শিক্ষার্থীরা। ✨

দক্ষিণ বারদোনা চেয়ারম্যান পাড়া নিবাসী মরহুম মাওলানা গোলাম মাওলা'র বড় সন্তান, অত্র পাঠাগারের সম্মানিত শুভাকাঙ্ক্ষী জনাব আ...
25/04/2026

দক্ষিণ বারদোনা চেয়ারম্যান পাড়া নিবাসী মরহুম মাওলানা গোলাম মাওলা'র বড় সন্তান, অত্র পাঠাগারের সম্মানিত শুভাকাঙ্ক্ষী জনাব আরিফুল আজম'র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

জানাজার নামাজ- এশার নামাজের পর।
স্থান- হাসানিয়া জামে মসজিদ।

আলহামদুলিল্লাহ, আমাদের শিশু ও কিশোর বিভাগের নিয়মিত সাপ্তাহিক ক্লাস আজ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।শিক্ষার্থীদের ...
24/04/2026

আলহামদুলিল্লাহ,
আমাদের শিশু ও কিশোর বিভাগের নিয়মিত সাপ্তাহিক ক্লাস আজ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, আগ্রহ এবং শৃঙ্খলা আমাদের কার্যক্রমকে করেছে আরও সফল ও অর্থবহ। 🌿
আমাদের লক্ষ্য—শিশুদের নৈতিকতা, সংস্কৃতি ও সৃজনশীলতায় গড়ে তোলা একটি সুন্দর প্রজন্ম।

📢 বি:দ্র: আপনার শিশুকেও আমাদের কালচারাল একাডেমীতে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন।

📞 যোগাযোগ: 01825070970
👤 মুজতাহিদ হাসান আবরার

Address

Satkania
4386

Opening Hours

Monday 00:00 - 00:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাওলানা আব্দুল বারী -রহঃ স্মৃতি পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category