Upazila Health Complex, Sarishabari

Upazila Health Complex, Sarishabari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Upazila Health Complex, Sarishabari, Government Organization, Sarishabari.

28/07/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

গতকাল ২৭/০৭/২০২৩ তারিখ বূহস্পতিবার, সকাল ১১ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে মোট ১১ জন রোগী এসেছেন। এদের মধ্যে ৩ জন শিশু এবং ৮ জন পূর্ন বয়স্ক মহিলা। উপজেলা সদরের ধানাটা, চর ধানাটা এবং ভোড়ারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আক্রান্তদের হাত - পা সহ বিভিন্ন জায়গায় কুকুরের কামড় ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকলকে এন্টি - রেবিস ভ্যাক্সিন দেয়া হয়েছে। ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রেবিস ইমিউনোগ্লোবিন ইঞ্জেকশান দেয়া হয়েছে।

সরিষাবাড়ী উপজেলাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুকুর বা শেয়াল, বিড়াল, বানর, বেজি প্রভৃতি প্রানীর কামড়ে জলাতঙ্ক রোগের ঝুকি থাকে, যাতে শতভাগ মূত্যু ঝুকি রয়েছে। এরুপ হিংস্র এবং রোগাক্রান্ত প্রানী হতে সাবধানতা অবলম্বন করে চলার আবেদন করা হচ্ছে এবং এরুপ প্রাণী দ্বারা কেউ আক্রান্ত হলে অতিদ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

আলহামদুলিল্লাহ! ১৭/০৫/২০২৩ তারিখে আপডেটেড তথ্য অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা মান বিচারে হেলথ সিস্টেম স্ট্র...
24/05/2023

আলহামদুলিল্লাহ!

১৭/০৫/২০২৩ তারিখে আপডেটেড তথ্য অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা মান বিচারে হেলথ সিস্টেম স্ট্রেন্দেইনিং (HSS) এর সর্বশেষ প্রকাশিত রেঙ্কিং এ জানুয়ারি '২০২৩ মাসে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশে ১ম স্থানে অবস্থান করছে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীকে আন্তরিক অভিনন্দন।

14/04/2023
03/04/2023
আগামী ৩০/০১/২০২৩ এবং ৩১/০১/২০২৩ ইং তারিখ সরিষাবাড়ি উপজেলার অন্তর্ভুক্ত ৮টি ইউনিয়নে ২৪ টি কেন্দ্রে ২ দিন ব্যাপী কোভিড-১৯ ...
29/01/2023

আগামী ৩০/০১/২০২৩ এবং ৩১/০১/২০২৩ ইং তারিখ সরিষাবাড়ি উপজেলার অন্তর্ভুক্ত ৮টি ইউনিয়নে ২৪ টি কেন্দ্রে ২ দিন ব্যাপী কোভিড-১৯ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ডোজ টিকা প্রদান করা হবে।

*** সুপ্রিয় সহকর্মীগণ লক্ষ করুন ***
টিকা প্রদানের ক্ষেত্রে যারা ১ম ডোজ সিনোফার্ম(ভেরোসেল) গ্রহণ করেছেন তাদের ২য় ডোজ সিনোফার্ম এবং যারা ১ম ও ২য় ডোজ সিনোফার্ম দিয়েছেন তারা ৩য় ডোজের সময় হয়েছে, তাদেরকে অবশ্যই সিনোফার্ম(ভেরোসেল) ভ্যাকসিন দ্বারা ৩য় অর্থাৎ ১ম বোস্টার ডোজ টিকা প্রদান করবেন।

দীর্ঘ ৮ বছর ৫ মাস সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করে আজ বদলী জনিত কারণে ছাড়পত্র নিলেন সরিষাবাড়ী উপ...
15/01/2023

দীর্ঘ ৮ বছর ৫ মাস সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করে আজ বদলী জনিত কারণে ছাড়পত্র নিলেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার Dr. Debashis Rajbongshi । সরিষাবাড়ীতে তার শেষ কর্মদিবসে আন্তরিক। ও আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানানো হয়।

সদা হাস্যোজ্জ্বল, কর্মঠ, বিনয়ী ও জনপ্রিয় ডা. দেবাশিস রাজবংশীর অনুপস্থিতি অপূরণীয়। তার সদা মঙ্গল কামনায়...

অত্র সরিষাবাড়ি উপজেলার অন্তর্ভুক্ত ৮টি ইউনিয়ন এর আগামী ২০২৩ ইং সালের আউটরিচ সেন্টারের টিকাদান তারিখ,,,,,,,
12/12/2022

অত্র সরিষাবাড়ি উপজেলার অন্তর্ভুক্ত ৮টি ইউনিয়ন এর আগামী ২০২৩ ইং সালের আউটরিচ সেন্টারের টিকাদান তারিখ,,,,,,,

দেশব্যাপি উপজেলা পর্যায়ে ৫ হতে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কর্মসূচির প্রথম দিন আজ ১১ ই অক্টোবর '২০২২ তারিখ সরিষাব...
11/10/2022

দেশব্যাপি উপজেলা পর্যায়ে ৫ হতে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কর্মসূচির প্রথম দিন আজ ১১ ই অক্টোবর '২০২২ তারিখ সরিষাবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নের ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান শুরু হয়।

এ উপলক্ষে উপজেলার সরিষাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব গিয়াসউদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উপমা ফারিসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব নাহিদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হামিদ, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মোহাম্মদ রবিউল ইসলাম, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মীগণ।

সরিষাবাড়ি উপজেলার কোভিড-১৯ টিকাদান কর্মসূচির সিডিউল.....২৮/০৯/২০২২ হতে ০৩/১০/২০২২ ইং তারিখ পর্যন্ত দেওয়া হবে ১ম ডোজ,এছাড়...
27/09/2022

সরিষাবাড়ি উপজেলার কোভিড-১৯ টিকাদান কর্মসূচির সিডিউল.....
২৮/০৯/২০২২ হতে ০৩/১০/২০২২ ইং তারিখ পর্যন্ত
দেওয়া হবে ১ম ডোজ,
এছাড়া ২য় ও ৩য় ডোজরও টিকা দেওয়া হবে।
নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে প্রাপ্যতা অনুযায়ী ১ম,২য় ও ৩য় ডোজের টিকা গ্রহণ করুন।
#বিশেষ #দ্রষ্টব্য #এরপর #হয়তো #১ম #ডোজ #বন্ধ #হয়ে #যেতে #পারে।

জাতীয় শোক দিবস "২০২২ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শ্রদ্ধা নিবেদন।
15/08/2022

জাতীয় শোক দিবস "২০২২ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শ্রদ্ধা নিবেদন।

১৫ ই আগস্ট '২০২২, জাতীয় শোক দিবস উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুরে আজ রক্তদান কর্মসূচি পালন ও বিন...
14/08/2022

১৫ ই আগস্ট '২০২২, জাতীয় শোক দিবস উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুরে আজ রক্তদান কর্মসূচি পালন ও বিনামূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা করা হয়। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা সন্ধানী ইউনিটের প্রত্যক্ষ সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারদের সরাসরি তত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাপক সাড়া পরে। এ সময় সরিষাবাড়ী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব Giash Pathan উপস্থিত ছিলেন।

Address

Sarishabari

Telephone

+8801744275161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Health Complex, Sarishabari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share