উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

  • Home
  • Bangladesh
  • Sarail
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, Government Organization, Sarail.

Upazila Health Complexe provide primary and secondary healthcare, offering outpatient, inpatient, and emergency services to rural communities and
EPI ensures free vaccines against preventable diseases for children.

বিশ্ব স্বাস্থ্য সংস্থা World Health Organization পরিচালিত Rapid Convenience Monitoring (RCM) কার্যক্রম মাঠ পর্যায়ে পরিচ...
07/05/2026

বিশ্ব স্বাস্থ্য সংস্থা World Health Organization পরিচালিত Rapid Convenience Monitoring (RCM) কার্যক্রম মাঠ পর্যায়ে পরিচালনা করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে টিকাদান কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ, বাদ পড়া শিশু শনাক্তকরণ এবং শতভাগ টিকাদান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হয়।

📢 হাম (Measles) প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি 💉আগামী রবিবার থেকে আপনার নিকটস্থ সকল টিকাদান কেন্দ্রে👶 ৬ মাস থেকে ০৫  ব...
04/04/2026

📢 হাম (Measles) প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি 💉
আগামী রবিবার থেকে আপনার নিকটস্থ সকল টিকাদান কেন্দ্রে
👶 ৬ মাস থেকে ০৫ বছর বয়সী সকল শিশুকে হামের টিকা প্রদান করা হবে।

👶 কারা টিকা পাবে?
✔️ ৬ মাস থেকে ০৫ বছর বয়সী সকল শিশু
✔️ আগে টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে টিকা নেওয়া নিরাপদ ও প্রয়োজনীয়

👉 (তবে আগের টিকার পর কমপক্ষে ২৮ দিন পূর্ণ হতে হবে)
⚠️ কেন এই টিকা জরুরি?
🔸 হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ
🔸 জ্বর, ফুসকুড়ি, কাশি, চোখ লাল হওয়া দেখা যায়
🔸 গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, অপুষ্টি এমনকি মৃত্যুও হতে পারে

💉 টিকা নিলে উপকারিতা:
✅ শিশু থাকবে হামের ঝুঁকি থেকে সুরক্ষিত
✅ রোগের জটিলতা অনেক কমে যাবে
✅ সমাজে রোগের বিস্তার রোধ হবে

📍 কি করবেন?
✔️ নির্ধারিত দিনে শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যান
✔️ শিশুর টিকা কার্ড সঙ্গে রাখুন
✔️ শিশু অসুস্থ থাকলে স্বাস্থ্যসহকারীর পরামর্শ নিন

#হামের_টিকা #সুস্থ_শিশু

02/04/2026
📢 বিশ্ব যক্ষা দিবস ২০২৬ 🫁(World Tuberculosis Day 2026)👉 আজকের প্রতিপাদ্য: “Yes! We Can End TB”যক্ষা (TB) একটি প্রতিরোধযো...
24/03/2026

📢 বিশ্ব যক্ষা দিবস ২০২৬ 🫁
(World Tuberculosis Day 2026)

👉 আজকের প্রতিপাদ্য: “Yes! We Can End TB”
যক্ষা (TB) একটি প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য রোগ। সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা সবাই মিলে এই রোগ নির্মূল করতে পারি।

✅ ২ সপ্তাহের বেশি কাশি হলে অবহেলা নয়
✅ বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পাওয়া যায়
✅ নিয়মিত ও সম্পূর্ণ চিকিৎসা নিন
💙 আসুন, নিজের পরিবার ও সমাজকে যক্ষা মুক্ত রাখতে সবাই সচেতন হই।
বাস্তবায়নেঃ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , সরাইল , ব্রাহ্মণবাড়িয়া

#সচেতনতা

21/03/2026
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরাইল ঈদ উপলক্ষে রোগীদের উন্নত খাবার ও সেবাদান কার্যক্রম চলছে।
21/03/2026

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরাইল ঈদ উপলক্ষে রোগীদের উন্নত খাবার ও সেবাদান কার্যক্রম চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলা...
30/12/2025

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অদ্য ৩০ ডিসেম্বর সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহানুভূতিশীল সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।

Directorate General of Health Services

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে নিয়মিতভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান কর...
16/11/2025

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে নিয়মিতভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ঔষুধ থাকা সাপেক্ষে রোগীদের নিয়মিতভাবে ঔষুধ সরবরাহ করা হচ্ছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমটি শুরু হয় ০৬ আগষ্ট ২০২৫ সাল থেকে। কার্যক্রমটি আরও গতিশীল করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের একটি টিম ধারাবাহিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সহায়তা করে যাচ্ছে।

উক্ত স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ডিজিটাল সিস্টেমে নিবন্ধিত হতে হবে, যার জন্য জাতীয় পরিচয়পত্র (NID) এবং মোবাইল নম্বর সঙ্গে আনা বাধ্যতামূলক। উল্লেখ্য, একই রোগীর ১ টার বেশি বই থাকা যাবে না। একজন রোগীর ১ টির বেশি বই থাকা দণ্ডনীয় অপরাধ।

রোগীদের প্রতি মাসে নির্ধারিত সময়ে ফলো-আপে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যাতে রোগীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ জীবননাশী জটিলতা প্রতিরোধ করা সম্ভব হয়।
নিয়মিত ওষুধ গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে, লবণ কম খেতে হবে, ব্যায়াম করতে হবে ও নিয়মিত হাঁটতে হবে এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে — এগুলো রোগীদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রনে সাহায্য করবে।

03/10/2025

টাইফয়েড টিকা ( TCV) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা অনুমোদিত, পরীক্ষিত এবং নিরাপদ ও কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশে শিশুরা কোন প্রকার বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই এই টিকা গ্রহণ করছে।

টাইফয়েড টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে আজই www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।

📢 বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫

আপনার সচেতনতা, আপনার সন্তানের সুরক্ষা।


টাইফয়েড টিকা ( TCV)  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা অনুমোদিত,  পরীক্ষিত এবং নিরাপদ ও কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশে ...
26/08/2025

টাইফয়েড টিকা ( TCV) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা অনুমোদিত, পরীক্ষিত এবং নিরাপদ ও কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশে শিশুরা কোন প্রকার বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই এই টিকা গ্রহণ করছে।

টাইফয়েড টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে আজই www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।

📢 বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫

আপনার সচেতনতা, আপনার সন্তানের সুরক্ষা।


Address

Sarail
3430

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:

Share