Diversity Is Our Strength

Diversity Is Our Strength Institute of Wellbeing Bangladesh is promoting diverse society (Diversity is our strength).

২১ ফেব্রুয়ারি "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উপলক্ষে সকল ভাষার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।          #আন্তর্জাতিক_মাতৃভাষা_দি...
21/02/2026

২১ ফেব্রুয়ারি "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উপলক্ষে সকল ভাষার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।


#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #ভাষার_মর্যাদা #শ্রদ্ধা_ভাষা_শহীদদের

১৫ অক্টোবর জাতীয় সাদা ছড়ি নিরাপত্তা দিবস (National White Cane Safety Day)দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে মান...
15/10/2025

১৫ অক্টোবর জাতীয় সাদা ছড়ি নিরাপত্তা দিবস (National White Cane Safety Day)

দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে মানসম্মত সাদা ছড়ি তুলে দেয়া, সকল রাস্তা ও ফুটপাত , গণস্থাপনা এবং গণপরিসরগুলো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়ে ১৪ই অক্টোবর ২০২৫ জাতীয় সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে “সাদা ছড়ি আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং ডিজাবেল ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে ঢাকার ধানমন্ডি সাত মসজিদ সড়কে র‌্যালি এবং অবস্থান কর্মসূচি আয়োজন করে। এই আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মানববন্ধনের পর ডিজাবেল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।
সকলের জন্য সমান কল্যাণ হয় এমন ভাবনা ও কার্যক্রমগুলো বাস্তবায়ন হোক, সমাজে প্রতিবন্ধী ব্যক্তি/দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানাই। সকল মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাক এই রাষ্ট্র।

জাতীয় সাদা ছড়ি নিরাপত্তা দিবস (National White Cane Safety Day)দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে মানসম্মত সাদা ...
14/10/2025

জাতীয় সাদা ছড়ি নিরাপত্তা দিবস (National White Cane Safety Day)

দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে মানসম্মত সাদা ছড়ি তুলে দেয়া, সকল রাস্তা ও ফুটপাত , গণস্থাপনা এবং গণপরিসরগুলো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়ে আজ ১৪ই অক্টোবর ২০২৫ জাতীয় সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে “সাদা ছড়ি আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং ডিজাবেল ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে ঢাকার ধানমন্ডি সাত মসজিদ সড়কে র‌্যালি এবং অবস্থান কর্মসূচি আয়োজন করে। এই আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মানববন্ধনের পর ডিজাবেল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে “জাতীয় সাদা ছড়ি নিরাপত্তা দিবস” পালন করা হয়। বাংলাদেশের মোট জনসংখ্যার ১৫ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি। এর মাঝে উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে দৃষ্টিহীন ব্যক্তি। এসকল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়ত যাতায়াতে সাদা ছড়ি ব্যবহার করে থাকে। সাদা ছড়ি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির কাছে অনেক গুরুত্বপূর্ণ ও স্বাধীনভাবে চলাচলের শক্তি। এটি তারা তাদের দৈনন্দিন চলাচলে ব্যবহার করে থাকে, সামনে থাকা বাধাগুলো শনাক্ত করে, নিজের উপস্থিতিটাকেও অন্যদের কাছে তুলে ধরে। অন্যের সহযোগিতা ছাড়াও নিরাপদে পথ চলতে খুবই প্রয়োজন এটি। তাই সাদা ছড়ি শুধুমাত্র একটি যন্ত্র নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা, মর্যাদা এবং অধিকারের প্রতীক, যা একটি অপরিহার্য সহায়ক উপকরণ হিসেবে গণ্য।

আমাদের দেশের বেশিরভাগ গণস্থাপনা ও গণপরিসরগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী না হওয়ায় তারা প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হয়। রাস্তা ও ফুটপাতগুলোও এবরোথেবরো, ঢাকার প্রায় ১০% ম্যানহোলগুলোতে ঢাকনা নেই। ফলে পথ চলাচলে বড় বাধা বা দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিরা। রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং না থাকার কারণেও প্রতিবন্ধী ব্যক্তিরা বড় বিপদের সম্মুখীন হচ্ছে। তাই নিরাপদ জেব্রা ক্রসিং স্থাপন করা অত্যন্ত জরুরী।

সকলের জন্য সমান কল্যাণ হয় এমন ভাবনা ও কার্যক্রমগুলো বাস্তবায়ন হোক, সমাজে প্রতিবন্ধী ব্যক্তি/দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানাই। সকল মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাক এই রাষ্ট্র।

The program was held with the Diverse people.
18/12/2024

The program was held with the Diverse people.

Address

Sarai Jafrabad

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801617577599

Alerts

Be the first to know and let us send you an email when Diversity Is Our Strength posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Diversity Is Our Strength:

Share