সন্দ্বীপীজম - Sandwipism. History Of Sandwip : From Documents Say

  • Home
  • Bangladesh
  • Sandwip
  • সন্দ্বীপীজম - Sandwipism. History Of Sandwip : From Documents Say

সন্দ্বীপীজম - Sandwipism. History Of Sandwip : From Documents Say সন্দ্বীপের ইতিহাস : দলিলপত্র থেকে বলছি।

20/10/2023

ভাগ্য ফেরানোর আশায় বাংলায় আসা পর্তুগিজ অনেক নাবিকই খুলে বসে ব্যবসা...

অধ্যাপক শ্রী রাজকুমার চক্রবর্তী ১৮৯৩ সালে সন্দ্বীপের ন্যায়মস্তী (অধুনা সমুদ্রগর্ভে)  নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বালক রা...
18/09/2023

অধ্যাপক শ্রী রাজকুমার চক্রবর্তী ১৮৯৩ সালে সন্দ্বীপের ন্যায়মস্তী (অধুনা সমুদ্রগর্ভে) নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বালক রাজকুমার চক্রবর্তী চার মাস পড়ালেখা করেন সন্দ্বীপ কার্গিল হাইস্কুলে, তারপর ১৯০৮ সালে নোয়াখালী জিলা স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি হন। তিনি ১৯১২ সালে নোয়াখালী জিলা স্কুল থেকে প্রথম বিভাগে বিশেষ কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সরকারি বৃত্তি লাভ করেন। উচ্চশিক্ষা লাভের জন্য রাজকুমার কলকাতায় এসে রিপন কলেজে( অধুনা সুরেন্দ্রনাথ কলেজ) ভর্তি হন। তিনি এই কলেজ থেকে প্রথম বিভাগে আই.এ এবং ইংরেজীতে অনার্সসহ বি.এ পাশ করেন। তিনি ১৯১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে এম.এ পাশ করেন এবং পরের বছর বি.এল পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯১৯ সালে সংস্কৃত কলেজে অধ্যাপনা দিয়ে পেশা জীবন শুরু করেন। তরুণ বয়সে রাজকুমার চক্রবর্তী 'যুগান্তর 'দলের সাথে যুক্ত ছিলেন। ১৯২১ সালে তিনি কংগ্রেসের রাজনীতিতে যুগ দেন। ১৯৩০ সালে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন। ১৯৪২ সালে 'ভারত ছাড়ো' আন্দোলনের অপরাধে তিনি কারাবন্দী হন।রাজকুমার চক্রবর্তী দেশ বিভাগের প্রাক্কালে মহাত্মা গান্ধী কাছে গেলে গান্ধীজী তাকে বলেছিলেন, ' my boy,said Gandhiji, ' whenever and wherever this Devil of communalism raises its head,fight it with all your force '. বৃটিশ সরকার ভারতের স্বাধীনতা দিলে অধ্যাপক রাজকুমার চক্রবর্তী
গণ-পরিষদের সদস্য নির্বাচিত হন। কংগ্রেস ঠিক করলো,প্রথম ভারতীয় সংসদে ও প্রথম পাকিস্তান সংসদে,কংগ্রেসের কোন কোন কংগ্রেসী সদস্য এদিকে যাবেন; আর কে কে ওদিকে যাবেন। অবিভক্ত বাংলার সদস্যগণ ঐসব প্রতিনিধি নির্বাচন করেন। তারমধ্যে অধ্যাপক রাজকুমার চক্রবর্তী পাকিস্তান (করাচীতে) গণ-পরিষদের সদস্য নির্বাচিত হন।তিনি ছিলেন কংগ্রেসের সংসদীয় দলের সম্পাদক। গণ -পরিষদে বিরোধী দলের সদস্য হিসেবে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার সংগ্রামী ভুমিকার কথা উপমহাদেশের ইতিহাসে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি কোরআন,হাদীস সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন।সংসদে তিনি সবসময়ই সাম্প্রদায়িক রাজনীতির বিরোধীতা করতেন,কোরআন, হাদীস থেকে তিনি সংসদে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তার যুক্তিতর্ক উপস্থাপন করতেন।এজন্য একদা পাকিস্তানের 'ডন' পত্রিকা তাকে ' "মৌলভী চক্রবর্তী " বলে স্যাটেয়ার করে নিউজ করে। অধ্যাপক রাজকুমার চক্রবর্তী ছিলেন একজন ভাষাসৈনিক।শ্রী রাজকুমার চক্রবর্তী ১৯২৩/২৪ সালে অনঙ্গ মোহন দাসকে নিয়ে যৌথভাবে 'সন্দ্বীপের ইতিহাস 'বইটি রচনা করেন যা ছিল সন্দ্বীপের প্রথম ইতিহাস। সন্দ্বীপকে চট্রগ্রাম জেলার সাথে যুক্ত করতে রাজকুমার চক্রবর্তীর ভুমিকা ছিল অপরিসীম,তিনি সন্দ্বীপে একটি wireless station ও পঁচিশটি শয্যাযুক্ত একটি সরকারী মহকুমা হাসপাতাল স্থাপন করেছিলেন।তিনি দীর্ঘদিন সন্দ্বীপ কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন।অধ্যাপক রাজকুমার চক্রবর্তী ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।

অমর ২১শের ৭০তম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সন্দ্বীপের মহান ভাষাসৈনিকদের (বয়োজ্যেষ্ঠতার ক্রমানুসারে)কমরেড মুজফফর...
06/09/2023

অমর ২১শের ৭০তম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সন্দ্বীপের মহান ভাষাসৈনিকদের (বয়োজ্যেষ্ঠতার ক্রমানুসারে)

কমরেড মুজফফর আহমদ (১৮৮৯-১৯৭৩)
অধ্যাপক রাজকুমার চক্রবর্তী (১৮৯৫ - ১৯৭৫)
এ এম ফোরকান উদ্দীন চৌধুরী (১৯২১ - ১৯৭৭)
এ এল বি দুজা (১৯২২ - ২০১৮)
অধ্যাপক আসিফুল হক খান (১৯২৩ - ১৯৯৫)
এ কে এম রফিক উল্লাহ চৌধুরী (১৯২৬ - ২০১১)
মোদাচ্ছের আহমেদ (১৯৩০ - ১৯৯৯)
এড. এ ডি এম মোয়াহেদুল মাওলা (১৯৩২ - ১৯৮৯)
এড. এ কে এম শামসুল হুদা (১৯৩৫- ২০১২)
এ বি এম সিদ্দিক চৌধুরী (১৯৩৫ - ২০১৭)

==========================
সূত্রঃ ভাষা আন্দোলনে সন্দ্বীপ
-ডা. এম ফারুক ইউ চৌধুরী

14/06/2023
অমর ২১শের ৭০তম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সন্দ্বীপের মহান ভাষাসৈনিকদের (বয়োজ্যেষ্ঠতার ক্রমানুসারে)কমরেড মুজফফর...
21/02/2023

অমর ২১শের ৭০তম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সন্দ্বীপের মহান ভাষাসৈনিকদের (বয়োজ্যেষ্ঠতার ক্রমানুসারে)

কমরেড মুজফফর আহমদ (১৮৮৯-১৯৭৩)
অধ্যাপক রাজকুমার চক্রবর্তী (১৮৯৫ - ১৯৭৫)
এ এম ফোরকান উদ্দীন চৌধুরী (১৯২১ - ১৯৭৭)
এ এল বি দুজা (১৯২২ - ২০১৮)
অধ্যাপক আসিফুল হক খান (১৯২৩ - ১৯৯৫)
এ কে এম রফিক উল্লাহ চৌধুরী (১৯২৬ - ২০১১)
মোদাচ্ছের আহমেদ (১৯৩০ - ১৯৯৯)
এড. এ ডি এম মোয়াহেদুল মাওলা (১৯৩২ - ১৯৮৯)
এড. এ কে এম শামসুল হুদা (১৯৩৫- ২০১২)
এ বি এম সিদ্দিক চৌধুরী (১৯৩৫ - ২০১৭)

==========================
সূত্রঃ ভাষা আন্দোলনে সন্দ্বীপ
-লিখকঃ ডা. এম ফারুক ইউ চৌধুরী

12/09/2022

বৃটিশবিরোধী বিপ্লবে সন্দ্বীপ.

১. সন্দ্বীপের প্রথম বিদ্রোহ ( ১৭৬৭).
আবু তোরাব চৌধুরীর নেতৃত্বে বৃটিশবিরোধী তৃতীয় বৃহত্তম বিপ্লব.
২.সন্দ্বীপের দ্বিতীয় বিদ্রোহ (১৭৬৯).
বৃটিশবিরোধী চতুর্থ বৃহত্তম বিপ্লব.
৩.সন্দ্বীপের তৃতীয় বিদ্রোহ (১৮১৯).
১৮১৯ সালে জমিদার গোবিন্দ চরণ চৌধুরীর নেতৃত্বে বৃটিশবিরোধী এ যুদ্ধে গোবিন্দ চরণ চৌধুরী জয়লাভ করে বীর উপাধী ধারণ করেন।
৪. সন্দ্বীপের চতুর্থ বিদ্রোহ ১৮৭০).
৫.সন্দ্বীপের পঞ্চম বিদ্রোহ (১৯৩০)
১৯৩০ সালে কংগ্রেস সভাপতি কালী কেশবঘোষের নেতৃত্বে বৃটিশ আইন অমান্য বিদ্রোহ সংগঠিত হয়.

তথ্যসূত্র ঃ
সন্দ্বীপের ইতিহাস
সন্দ্বীপ সন্দর্শন,সন্দ্বীপ সমীক্ষা।

"উরির চরের জন্মকথা"Original Post Credit: Affi Efath___________________ উরিরচর সন্দ্বীপ থেকে আলাদা একটি দ্বীপ। 1973 সালে ...
29/07/2022

"উরির চরের জন্মকথা"
Original Post Credit: Affi Efath
___________________

উরিরচর সন্দ্বীপ থেকে আলাদা একটি দ্বীপ। 1973 সালে জেগে উঠে এ চর। এই চরে প্রচুর পরিমাণ
উরি ছিল তাই এর নাম রাখা হয় উরিরচর। আমার বাবা #মরহুম_আছাদুল_হক_চৌধুরী (সাহেব মিয়া ) শখ করে মাঝে মাঝে পাখি শিকার করতে বের হতেন।একদিন আমার বাবা ও মেঝ খালু (সাবেক রাষ্ট্রদূত এবং সচিব ) াহমুদ সাহেব সহ শিকার করতে বের হন। তখন চোখে পড়লো সদ্য জেগে উঠা এ চর। তখনই প্রথম উক্ত চরে গমন। উরির চরটা সন্দ্বীপ ও নোয়াখালীর মাঝখানে ছিল। 1973 সালে আমার বাবা ঘুড়ে আসার পর চরের এ অংশটি সন্দ্বীপ থানার অধীনে নেয়ার জন্য সরকারি সহায়তায় জেলা প্রশাসনের কার্যালয়তে এক সনা 1200 টাকাই উরিরচর বন্দোবস্ত নেন। এই চরকে দিয়ারা জরিপের মাধ্যমে সন্দ্বীপের অধীনে অানার চেষ্টা শুরু করেন। দিয়ারা জরিপ অনুমোদিত হয় এবং জরিপের কাজ শুরু হয়। ধীরে ধীরে নদী তীরবর্তী গৃহহীন মানুষ কে সকল প্রকার নিরাপত্তা ও সহোযোগিতার মাধ্যমে উরিরচরে বসতি স্থাপনে উৎসাহিত করা হয় এবং তাদের জীবন ধারনের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নৌকা যোগে সন্দ্বীপ থেকে সরবরাহ করা হত। এভাবে শুরু হয় উরিরচরের গৃহহীন মানুষের বসতি। এ চরের দিয়ারা জরিপ করতে এবং নোয়াখালীর জজকোর্টে ছয়টি মামলা পরিচালনা করতে আমাদের পারিবারিক অনেক মূল্যবান সম্পত্তি বিক্রি করতে হয়। প্রত্যেকটি মামলা আমার বাবা জয়ী হয়। 1977 সালে আমার মা
শ্রদ্ধেয় #তাহমিনা_হক_চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঠগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন প্রশাসনের সহযোগিতায় উরিরচরকে কাঠগর ইউনিয়নের একটি ওর্য়াড হিসাবে ঘোষণা করা হয়। ঐ বছর আমার বাবা কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর দিয়ারা জরিপের সাথে সাথে উক্ত চরের উন্নয়ন এবং বসতি স্থাপনের কাজ আরম্ভ করেন। সে সময় chief secretary জনাব সফিউল আজম সাহেবের মাধ্যমে উরিরচরের পুকুর ও রাস্তাঘাট উন্নয়নের জন্য 1200 মেট্রিকটন গম বরাদ্দ করা হয়।এরপর 1985 সালে তৎকালীন রাষ্ট্রপতি উরিরচরকে ইউনিয়ন হিসেবে ঘোষনা দেন। এরই ধারাবাহিকতায় চরের উন্নয়ন চলতে থাকে। আজও চলছে। সবদিক থেকে আজ উরিরচরবাসী সাবলম্বী। আজ এতগুলো বছর পর এই চরের মানুষদের যখন দেখি সবদিক দিয়ে ওরা এগিয়ে যাচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে। তখন আমি খুশি তে আত্মহারা। আমার বাবা মার কষ্ট আজ স্বার্থক। এখনো চরের মানুষ এত ভালোবাসে আমাদেরকে তা লিখে শেষ করা যাবেনা। আমার শেষ যাওয়া হয়েছিল 2003 তে মায়ের ভোটের সময়। ওদের কথা,আন্তরিকতা,বাবা মাকে নিয়ে গান,শ্লোগান এসব মনে হলে ইচ্ছে করে এখনি দৌড় দেয় সেই সব স্মৃতিতে। অনেক উর্ধ্বতন এমপি, মন্ত্রী এসেছেন আমার বাবার কাছে এ চরটা যেন নোয়াখালীর কাছে দিয়ে দেয়। বাবার সেই এক কথা " না" এটা সন্দ্বীপের অংশ কখনো নোয়াখালীর হতে পারেনা। তাই আজও সন্দ্বীপের এমপি সাহেব,উপজেলা চেয়ারম্যান সাহেব সবাই যখনই উরিরচরে যান তখনি শ্রদ্ধার সাথে আমার বাবাকে স্বরন করেন। এর থেকে বেশী আর কি চাইতে পারি? চরের মানুষ সবসময় সুখে শান্তিতে বসবাস করতে পারে এই কামনা -
Post Credit: Affi Efath

SOME HISTORICAL REMARKS ON SANDWIP : 1. We found it (Sandwip) a place inhabited and to my judgement, the fertilest islan...
06/07/2022

SOME HISTORICAL REMARKS ON SANDWIP :
1. We found it (Sandwip) a place inhabited and to my judgement, the fertilest island in the world.- (1565). Caesar Frederick-History of Bakergune. P. 35.

2. Three hundred ships are yearly loaded from hence (Sandwip) with salt.- Purchas, P.315.

3. In the five years ending in 1776 over 1,30,000 maunds of salt were produced annually in the lands of Purganah Sanwdwip.- Dist. Gazetteers. P. 68.

4. The Venetian traveller Caesar Frederick says (1565) such was the abundance materials for ship-building in this part of the country that Sultan of Constantinople found it cheaper to have his vessels built here (Sandwip) than at Alexandria.- Hunter. P. 248

5. Mr Walter found many weavers in Bamni and Sandwip an cotton was then grown in the islands.- Dist Gazetteers. P. 71.

6. The island of Sandwip is very near to Bengal being only 6 leagues (18miles) from the part of Sripure. (Translation of Du Jarrick, Chap. ###II).

7. It (Sandwip) is opposition to Sripure. – History of Bakergunge. P. 35.

8. He had this inscription upon his colours- “Fathe Khan by grace of God, Lord of Sandwip, of Portuguese nation.” The Portuguese Asia.

9. Although the Island of Sandwip does not belong to Bakergunge, yet its history is, in some measure, mixed up with that of Bakla.- History of Bakergunge—H. Beveridge. P. 34.

10. Caeser Frederick, the Venetian traveller in 1565 described the inhabitants of Sandwip as Moors- “ Statistical of Bengal”-Hunter P. 240.

11. It may be noted, in Sandwip and apparently near Noakhali also, there were then living large number of ex-soldiers or descendants of ex-soldiers of the Mughal armies pensioned off with grant of land.- Noakhali District Gazetteers, P. 90.

12. The only place of historical interest in the district (Noakhali) are the mosques on Sandwip.- Wiliam Hunter.

সন্দ্বীপের মহান ভাষাসৈনিকেরা (বয়োজ্যেষ্ঠতার ক্রমানুসারে)কমরেড মুজফফর আহমদ (১৮৮৯-১৯৭৩)অধ্যাপক রাজকুমার চক্রবর্তী (১৮৯৫ - ...
04/07/2022

সন্দ্বীপের মহান ভাষাসৈনিকেরা (বয়োজ্যেষ্ঠতার ক্রমানুসারে)

কমরেড মুজফফর আহমদ (১৮৮৯-১৯৭৩)
অধ্যাপক রাজকুমার চক্রবর্তী (১৮৯৫ - ১৯৭৫)
এ এম ফোরকান উদ্দীন চৌধুরী (১৯২১ - ১৯৭৭)
এ এল বি দুজা (১৯২২ - ২০১৮)
অধ্যাপক আসিফুল হক খান (১৯২৩ - ১৯৯৫)
এ কে এম রফিক উল্লাহ চৌধুরী (১৯২৬ - ২০১১)
মোদাচ্ছের আহমেদ (১৯৩০ - ১৯৯৯)
এড. এ ডি এম মোয়াহেদুল মাওলা (১৯৩২ - ১৯৮৯)
এড. এ কে এম শামসুল হুদা (১৯৩৫- ২০১২)
এ বি এম সিদ্দিক চৌধুরী (১৯৩৫ - ২০১৭)

==========================
সূত্রঃ ভাষা আন্দোলনে সন্দ্বীপ
-ডা. এম ফারুক ইউ চৌধুরী

সন্দ্বীপের ৬০ মৌজা।
19/06/2022

সন্দ্বীপের ৬০ মৌজা।

Address

Sandwip
4300

Telephone

+8801749167374

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপীজম - Sandwipism. History Of Sandwip : From Documents Say posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share